নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

তানজীব তন্ময়

নিজ আনন্দে লিখি । কারো সাথে মতের মিলবে কিনা ভাবি না । কেউ পড়লো কিনা সেটা নিয়েও মাথা ঘামাই না ।

তানজীব তন্ময় › বিস্তারিত পোস্টঃ

কথা দিলাম

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০০

তোমাকে আমি ভোগ বিলাস আর বিত্তের প্রাচুর্যের
প্রলোভন দেখাবো না ।
আকাশের চাঁদ তোমার মুঠোয় এনে দেবো
বলে মিথ্যে আশ্বাস দেবো না ।
কিংবা স্বর্গীয় সুখে তোমাকে শিহরিত করার
মিথ্যে প্রতিশ্রুতি দেবো না ।

প্রিয়তমা তুমি আমার ভাষার মত আপন ,
স্পর্শের মত বাস্তব ,
আলিঙ্গনের মত ঘনিষ্ঠ ।

তোমাকে দেবো আমার সমস্ত ভাল লাগার অনুভূতি ,
ঝলমল রোদের মত আগামী দিনের স্বপ্ন ,
আর প্রতিটি দিনের শেষে আরেকটি নতুন দিনের আশা ।

তোমাকে কথা দিলাম
দুজনে রাতভর চাঁদের ছায়ায় বসে জোছনা কুড়াবো ,
একসাথে বৃষ্টির চাদরে জড়িয়ে সতেজ স্পর্শের অনুভব নেবো ,
নির্জন রাতে পাশাপাশি বসে অন্ধকারে জোনাকির মিছিল দেখবো ।
বাতাসের মাঝে ভাসিয়ে দেবো আমাদের ভালবাসার সব জমানো কথা ।

কথা দিলাম
তোমাকে ভুলিয়ে দেবো অতীতের যত ব্যর্থতা
আর ভবিষ্যতের ¬সব হতাশা ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: প্রিয়তমা তুমি আমার ভাষার মত আপন ,
স্পর্শের মত বাস্তব ,
আলিঙ্গনের মত ঘনিষ্ঠ ।
+

ভালো লিখেছেন ভ্রাতা। শুভেচ্ছা।।

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৭

তানজীব তন্ময় বলেছেন: ধন্যবাদ , ভ্রাতা । শুভেচ্ছা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.