| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানজীব তন্ময়
নিজ আনন্দে লিখি । কারো সাথে মতের মিলবে কিনা ভাবি না । কেউ পড়লো কিনা সেটা নিয়েও মাথা ঘামাই না ।
৩০ বছর পরে এসে দাঁড়িয়েছি সেই সিঁড়ির তলায় ;
এখানেই প্রথম দুষ্টু হাসি ছড়িয়েছিলে...
সিঁড়ি ভেঙ্গে নেমে যাই ।
এখানেই তোমাকে দেখার আকুলতায়
তোমার চোখে তাকিয়েছিলাম বহুবার ।
ডান পাশের দরজাটা ,
এই সেই ক্লাস রুম ;
এখানটাতেই প্রথম
চোখে চোখ পড়ায়
লজ্জায় চোখ নামিয়েছিলে...
লাল টিপ পরা তোমার প্রতিমা মুখ
এখানেই বহুবার আড়চোখে দেখেছে আমায় ।
আরেকটু সিঁড়ি ভেঙ্গে নেমে
এই সেই ক্যান্টিন ;
এখানেই কত হাসি-আড্ডায় ,
গানে গানে আর কবিতায় ,
জীবনের নানা ছন্দ পতনের ছন্দে ছন্দে
কবিতার মত শুদ্ধ করে তোমায় দেখা...
আবেগের সমস্তটুকু ঢেলে তোমাকে অনুভব করা ।
একবারও না বলে বহুবার বলা-
ভালবাসি তোমায় ।।
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮
তানজীব তন্ময় বলেছেন: ধন্যবাদ লেখা পড়া জন্য । ভাল থাকবেন ।
১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
তানজীব তন্ময় বলেছেন: আপু , কয়েক দিন আগে আপনার ব্লগে গিয়েছিলাম । দেখতে পেলাম যে আপনি সর্বশেষ পোস্ট দিয়েছিলেন ২০১১ এর এপ্রিলে । ঐ পোস্টের মাধ্যমে আপনি ব্লগকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানিয়েছিলেন । আপনার পোস্টে প্রায় অর্ধশত ব্লগার মন্তব্য করেছিলেন । প্রত্যেকেই আপনাকে ব্লগ ছেড়ে না যেতে অনুরোধ করেছিলেন । কিন্তু আপনি এত গুলো মানুষের অনুরোধকে উপেক্ষা করে এখনো নিজ প্রতিজ্ঞায় অটল রইলেন । প্রমাণ করলেন আপনার চারিত্রিক দৃঢ়তা । এজন্য আপনাকে সালাম জানাই ।
আপু , অন্য সবার মত আমিও আপনাকে অনুরোধ করবো আবার নিয়মিত ব্লগে লেখার জন্য ।
আপনি ব্লগে লেখা ছেড়ে দিয়েছিলেন প্রায় ৪ বছর আগে । অথচ এখনো নিয়মিত সবার লেখা পড়েন , মন্তব্য করেন , উৎসাহ দেন ! এজন্য মুগ্ধ না হয়ে পারলাম না ।
২|
১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩
আরমিন বলেছেন: সুন্দর !
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫০
তানজীব তন্ময় বলেছেন: ধন্যবাদ । শুভ কামনা রইলো ।
৩|
১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
মায়াবী রূপকথা বলেছেন: ধন্যবাদ এতোকিছু খেয়াল করবার জন্য
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২২
মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর আবেগ, মায়াময়