নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

তানজীব তন্ময়

নিজ আনন্দে লিখি । কারো সাথে মতের মিলবে কিনা ভাবি না । কেউ পড়লো কিনা সেটা নিয়েও মাথা ঘামাই না ।

তানজীব তন্ময় › বিস্তারিত পোস্টঃ

অপরিচিতা

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

অপরিচিতা ,
প্রখর রৌদ্রে
এক টুকরো স্নিগ্ধ অনুভূতি হয়ে
তুমি দেখা দিলে ।
আমার চোখের আকুতিকে
উপেক্ষা না করে
বরং পাল্টা হাসি হেসে
আমার ভাল লাগাকে উসকে দিলে ।
হয়তো ও ছিল তোমার নিতান্তই ভদ্রতা দেখানো
সৌজন্যের হাসি ;
তবু ভীষণ ক্লান্ত আমি
একটু বিশ্রাম চেয়েছিলাম
তোমার ঐ এক চিলতে হাসি মাখা
ঠোঁটের ছায়ায় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তোমার ঐ এক চিলতে হাসি মাখা
ঠোঁটের ছায়ায় ।


ভালোলাগা রইল কবিতায়। ++

২| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

তানজীব তন্ময় বলেছেন: ধন্যবাদ লেখা পড়ার জন্য । ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.