নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার টিনটিন

ঢাকার টিনটিন › বিস্তারিত পোস্টঃ

প্রেমের ঋতুচক্র

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

সবেমাত্র কটাদিন হল শীত পড়েছে,

প্রিয়তম এরই মাঝে তুমি শীত চিনে নিয়েছো ।

এর আগে বর্ষা ছিল তারও আগে ছিল গরম।

প্রিয়তম তুমি তাদেরকেও ঠিক চিনে নিয়েছিলে।

তাও মাত্র কয়েকটা দিনের পরিচয়ে।

বুঝতে পারলাম তোমার অনুভুতি খুব তীব্র ।

তবে প্রিয়তম আমার বেলায় এতো অনুভুতিহীন কেন?

অনেকগুলো বছরতো গেল তবুও বুঝতে পারোনি।

এর মাঝে নিয়মকরে ঋতুরা ঝরে গিয়েছে,

তুমি বুঝে নিয়েছো তোমার সমস্ত অনুভুতি।

অথচ আমি?

দাড় করিয়ে রেখেছো তোমার ইন্দ্রিয় বৃত্তের বাইরে।

নিজেকে বা তোমাকে কাউকে বোঝাতে পারিনি,

আজো তাই দাড়িয়ে আছি অনুভুতিহীন প্রান্তে।

প্রিয়তম - তবে কি শীত হব না গরম,

না হব রিমঝিম বৃষ্টিধারা?

কি হলে তুমি আমাকে

আর আমার ভালবাসাকে বুঝতে পারবে?

আর তাপমাত্রার অনুভুতির মত বলতে পারবে -

আজ বড্ড বেশীই ভালবেসেছো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.