| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জানি তুমি ফাগুনের সুরে সুরে গেয়ে ওঠো না গান। তুমি চৈত্রের খরতাপের তৃষ্ণায় জর্জরিত প্রকৃতির ওষ্ঠে খেলা কর আপন মহিমায়। আমি জানি তুমি বর্ষার রিমঝিম ধারা হয়ে নেমে আসোনা তপ্ত মরুর বুকে। তুমি শ্রাবণের অবিরল ধারায় বয়ে যাও সদ্য প্রেমের বিরহে কাতর কিশোরীর চিবুক বেয়ে। আমি জানি তুমি শরতের আকাশে সাদা মেঘের ভেলায় হেসে ওঠো না কোন তরুণের এলোমেলো মনের ভাবনা হয়ে। তুমি শীতের কুয়াশায় ঢেকে রাখো তার হৃদয়ের ভবিষ্যতের কামনার আলো। আমি জানি তুমি আমার নও। ছিলে না কখনো। তুমি ছিলে আমার স্বপ্নের ঘোরে। ভেঙে যাওয়া হৃদয়ের শব্দে তুমি ছিলে কষ্টের ছন্দ নিয়ে। তবুও হে ভালোবাসা, আমি তোমাকে চাই, আমার অস্তিত্বে, আমার হাতের রেখায়, আমার হৃদয়ের ভাঁজে ভাঁজে আর আমার প্রতিটি নিঃশ্বাসে।
©somewhere in net ltd.