নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার টিনটিন

ঢাকার টিনটিন › বিস্তারিত পোস্টঃ

দিবা-রাত্রির কাব্য

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

আমার দিবা-রাত্রির কাব্য তোমায় ছাড়া কখনো সম্পূর্ণ হয় না। আমি মনের জানালা খুলে বসে থাকি তোমার পাঠানো দখিনা বাতাসের সুখের ছোঁয়া পাবার আশায়। আমি আকাঙ্খার রোদে ভিজে পথ হাটি তোমার ছায়াকে ধরার আশায়। স্বপ্নের চিলে কোঠায় তুলে রেখেছি বাস্তবতার নাটাই ঘুড়ি। হয়তো একদিন নীল আকাশে শরতের মেঘের মত উড়বে সেই ঘুড়ি। তুমি আমি একসাথে ধরবো সে নাটাই। প্রতীক্ষার প্রহরগুলোকে পাঠাবো অনন্ত ছুটিতে। সারা জীবনের মাইনে দিয়ে বিদায় দেবো কষ্টের এই সময়গুলোকে। নির্বাসনে চলে যাবে অপেক্ষার চোরাবালি। শুধু প্রতি রাতে বাতাসের কানে চুপিচুপি বলে দিও আমি আছি তোমার সব ভাবনার কেন্দ্র থেকে পরিধিত।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

তাহাসিন বলেছেন: দারুন................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.