নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার টিনটিন

ঢাকার টিনটিন › বিস্তারিত পোস্টঃ

আমার চাওয়া ও অনন্ত অপেক্ষা

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

এমন একটা সকাল চাই যে সকালে নরম রোদ আর তোমার হাতের ছোঁয়ায় ঘুম ভাঙবে আমার। এমন একটা দুপুর চাই যে দুপুরে দখিনা বাতাস, অলস কোকিলের ডাক আর তোমার সুরে কেটে যাবে তপ্ত রোদের আঁচ। একটা বিকেল চাই আমার। যে বিকেলে নদীর ঢেউ গুনে, পানিতে পা ভিজিয়ে আর অস্তগামী সূর্যের রক্তিম আভায় রাঙা তোমার চোখে তাকিয়ে স্বপ্ন দেখে কেটে যাবে গোধূলি বেলা। একটা চন্দ্রালোকিত রাত চাই আমার। দুধ-সাদা জোছনায় ভিজে, নরম ঘাসের পথে হেটে, তোমার এলো চুলে হাত বুলিয়ে পার হয়ে যাবে স্বপ্নের সময়।

আমি অপেক্ষায় আছি এমন একটা সময়ের। অনন্ত সে অপেক্ষা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.