নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝংকার

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক **

তিথির অনুভূতি

মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **

তিথির অনুভূতি › বিস্তারিত পোস্টঃ

আমার রাজপুত্র

৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৫৫





সারাটিজীবন গঞ্জনা শুনেছি এই বকা-সেই বকা।

নিষ্ঠুর হিংস্র জানোয়ারের মত ওরা আমাকে পদদলিত করেছে।

আমাকে দেখলেই ওদের গা জ্বলে যায়।

আমাকে দেখলেই ওদের অত্যাচার করার ইচ্ছে প্রজ্জ্বলিত হয়।

আমার হাসি-আনন্দ বা ইচ্ছা ও ভালোলাগাকে

ষড়যন্ত্র করে গলা টিপে হত্যা করা হয়েছে।

আমার গুনগুলিকে কবেই পদধূলিত করে

ডাস্টবিনে ছুড়ে ফেলা হয়েছে ।







মাঝে তোমার ভালবাসা পেয়ে এক নতুন

জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম

ভেবেছিলাম সিন্ডেরেলার রাজপুত্রের মতই তুমি

আমাকে এই নরকপূরী থেকে উদ্ধার করে নিয়ে যাবে।

কিন্তু বিধাতার কি নিষ্ঠুর পরিহাস

আমার অমূল্য অব্যক্ত মিষ্টি ভালবাসাকে করায়ত্ব করে

আমার হৃদ-স্পন্দনকে জোরপূর্বক দখল করে

তুমি এক ভন্ড প্রেমিক হয়েই রইলে।

আমার রাজপুত্র হবার মত বীরত্ব,

ঔদার্য কিংবা মহত্ব কোনটাই তোমার মধ্যে নেই।

মন্তব্য ৪৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:০০

আমার মন বলেছেন: অনেক চমৎকার অনুভুতি। কেমনে এত সুন্দর কথা লেখেন ! 8-| 8-|

০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:১৩

তিথির অনুভূতি বলেছেন: মানুষের মন এক বিচিত্র মোহ শিখাতে পারে।
এর তুলনা শুধু সেই মনই,
আর ওই মনকে ব্যবচ্ছেদ করা মনগুলি দায়ী।

২| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বিষাদ ভাল্লাগে না /:)

০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:১৯

তিথির অনুভূতি বলেছেন: জানি কি করব,
বিষাদে ছেয়ে গিয়েছে চারিদিক
উত্তরন করতে পারছি না।
নিরুপায় !!!!!!!

৩| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:১৩

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: দারুন।

কবিতায় একটা দৃশ্যের লুকানো বর্ণনা যদি নাই থাকে, সে কি কবিতা হয়।

শুধু শব্দের মালা গাথলেই কবিতা হয় না।

কবিতা একটা বৃত্তের মত, একটা অনুভূতিকে শব্দের মাধ্যমে ভাষা প্রয়োগে জীবন্ত করে তোলা।


আপনার লেখায় ঐরকম প্রাণ আছে।

লিখেন না কেন ?

০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:১৬

তিথির অনুভূতি বলেছেন: যার জন্য লেখা সেই নেই পাশে তাই লিখতে ভাল লাগে না,
সে পাশে থাকলে অনেক কিছুই করা হত।

৪| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারান লিখেছেন..........

আমার হৃদ-স্পন্দনকে জোরপূর্বক দখল করে
তুমি এক ভন্ড প্রেমিক হয়েই রইলে।
আমার রাজপুত্র হবার মত বীরত্ব,
ঔদার্য কিংবা মহত্ব কোনটাই তোমার মধ্যে নেই। ভাল লাগল

০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:১৮

তিথির অনুভূতি বলেছেন: রাজপুত্র হওয়া এত সোজা না

৫| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:২০

মাহবুবুল আজাদ বলেছেন: আমার মধ্যে আছে হা হা........কিন্তু রাজকন্যাই আমার সাথে এমন করেছে ....আফসোস

০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:২৮

তিথির অনুভূতি বলেছেন: মেকী রাজপুত্র আর রাজকন্যার ভিড়ে আসলদেরই আমরা
গননায় ধরি না,
সে রাজকন্যা ছিল না,
মনের দিক থেকে সে বিশ্রী কোন আন্ধা ফকিন্নী ছিল

যারা সত্যিকারের ভালবাসার কদর করে না
তাদেরকে আজকাল আমার এমন কিছু টাইপই মনে হয়

৬| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:২৫

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++++

০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:২৯

তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ, কেমন আছেন চয়ন ভাই ??

৭| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:২৯

Kawsar Siddiqui বলেছেন:
খুব সাজানো লেখা । :)

০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:৩০

তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ,
ভালো মন্তব্য শুনতে ভালই লাগে।

৮| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:৪২

আমি তুমি আমরা বলেছেন: afsus. Rajputtur aslo na :(

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৪

তিথির অনুভূতি বলেছেন: সে আসবে যেদিন আসবে দেখবে,
রাজপুত্র হয়েই আসবে

৯| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১:০৭

লাস্ট সামুরাই বলেছেন: কবিতা ভালো লাগলো।

আমার রাজপুত্র হবার মত বীরত্ব,
ঔদার্য কিংবা মহত্ব কোনটাই তোমার মধ্যে নেই।

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৫

তিথির অনুভূতি বলেছেন: বীরত্ব,
ঔদার্য
কিংবা মহত্ব
এরই নাম রাজপুত্র

১০| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৩:০৩

মুনসী১৬১২ বলেছেন: আমিও চেয়ে থাকি কোনো রাজকন্যার প্রতীক্ষায়....


কবিতায়+++++++++++++++

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৬

তিথির অনুভূতি বলেছেন: আপনার রাজকন্যা আপনার জীবনকে সুন্দর করে তুলুক

১১| ০১ লা আগস্ট, ২০১২ ভোর ৪:৫৩

আ.হ.ম. সবুজ বলেছেন: কবিতার প্রত্যেকটি শব্দই মনে হয়েছে , একটি রক্তাক্ত হৃদয়ের ঝরে পড়া বিন্ধু বিন্ধু রক্তের ফোটা । খুভি অর্থবহ একটি কবিতা । যাদের হৃদয় খানা লেখকের হৃদয়ের মত বিচ্ছেদে ভরা , তারা অবশ্যই একের অধিক বার পড়ে দেখবেন । ভালো লাগবে ।

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৭

তিথির অনুভূতি বলেছেন: বিচ্ছেদ আর ভাল লাগে না
আনন্দ আর মায়ায় জরানো ভূবন চাই

১২| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ৭:০২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: রাজপূত্ররা মিথ। ওরা বাস্তবে থাকে না। তার চেয়ে বরং হারিয়ে যান।

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৮

তিথির অনুভূতি বলেছেন: আমি হারিয়ে গিয়েছি
আমাকে খুজে দিন

১৩| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ৮:০৬

রাতুল_শাহ বলেছেন: বাহ দারুণ

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৯

তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ , কিন্তু আর বিচ্ছেদ ভাল লাগে না

১৪| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ১০:৩৮

নীলঞ্জন বলেছেন: বিদগ্ধ প্রেমিকা হৃদয় কথন!

ভালো লাগলো।

যা পেয়েছো, তাই যে তোমার,
যা পাওয়া হয়নি, না পাওয়াই ভালো -
সে যে তোমার নয় তাই -
চাওয়া আর পাওয়া গুলো -
ছিন্ন পাতার মতো -
কখনো আপনার, কখনো মৃত্তিকার।

শুভ সকাল।

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৯

তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ

শুভ সকাল।

শুভ সকাল।

১৫| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ১১:১৬

আবু সালেহ বলেছেন:
সুন্দর ....অভিব্যক্তি....

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:৪০

তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ, আমি নিজেও বিস্মিত

১৬| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ১১:২৫

যাযাবর৮১ বলেছেন:



------------------ব্যর্থ প্রেম--------------
--------------সুনীল গঙ্গোপাধ্যায়----------

প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
... অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই

সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন

আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে

আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে

আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।
---------------------------------------------------------------------

-----ভালবাসার দীর্ঘ বন্দনা-------

ফাগুনো দিনে দুরু দুরু কাঁপে মন কি যে আশঙ্কায়
যে গেছে চলে
আসবে না সে আর ফিরে,
কি লাভ তবে
ফাগুনের প্রহর গুনে?
যাক যদি সময় এভাবেই তবে যাক না
প্রহসনের ভালবাসা আমি আর চাই না।

ফাগুনো দিনে উড়ু উড়ু সাজে মন আজো প্রতিক্ষায়
যে এলো বলে
হৃদয় কেঁপে উঠে দুলে,
যে গেল চলে
আমি গেছি যে তারে ভুলে।
যদিও আজো পাইনি আমি প্রিয়ার ঠিকানা
তবুও চলে ভালবাসার দীর্ঘ বন্দনা।
----------------------------------------------------------------------

পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:৪২

তিথির অনুভূতি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
আমার পোষ্টটাকে সমৃদ্ধ করার জন্য
ভালো লাগল

১৭| ০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১:৫১

মুকুট বিহীন সম্রাট বলেছেন: সত্যিকারের রাজপুত্রই আসুক,আর সব সময় ভালো কিছু একটু কষ্ট দিয়েই আসে :)


ভালো থাকা হোক

১৮| ০১ লা আগস্ট, ২০১২ দুপুর ২:০৬

ফয়সাল হুদা বলেছেন:
সুন্দর।
৭ম ভালোলাগা।

১৯| ০১ লা আগস্ট, ২০১২ বিকাল ৫:০১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: খুঁজে পেতে চাচ্ছেন ক্যানো? হারিয়ে যাওয়া সব সময়েই আনন্দের :)

২০| ০১ লা আগস্ট, ২০১২ বিকাল ৫:০২

আমি বন্য বলেছেন: অন্য রকম ভালো লাগা

+++++

২১| ০১ লা আগস্ট, ২০১২ বিকাল ৫:২৭

আ.হ.ম. সবুজ বলেছেন: লেখক বলেছেন: বিচ্ছেদ আর ভাল লাগে না
আনন্দ আর মায়ায় জরানো ভূবন চাই ।

এই বেজালের বাজারে মিথ্যা আনন্দ আর মায়ায় জরানো ভূবন হয়তো পাবেন অনেক , কিন্তু আসল ভূবন পাওয়া খুভ-ই কষ্টকর ।
তবুও চেষ্টা করে দেখুন , হয়তো কোন আসল ভুবন আপনার জন্যই অপেক্ষা করছে ।
নকল কিছু পাওয়ার চাইতে না পাওয়ার দুঃখটাই ভালো নয় কি ?

২২| ০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
রাজপুত্র তো ভন্ড প্রেমিক হয়ে গেলো।
তাইলে কেমনে হয়?

২৩| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৮:৪৬

ফারিয়া বলেছেন: সবাইতো রাজপুত্র হতে পারেনা! :(

২৪| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৮:৫২

ইসরা০০৭ বলেছেন: মাঝে তোমার ভালবাসা পেয়ে এক নতুন
জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম
ভেবেছিলাম সিন্ডেরেলার রাজপুত্রের মতই তুমি
আমাকে এই নরকপূরী থেকে উদ্ধার করে নিয়ে যাবে।

রাজপু্ত্রকে সময় দাও নিতে আসবে আসতেই হবে......:)

২৫| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:৫৫

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: এইতো আপি, আছি ভালো-মন্দ মিলিয়েই :)

আপনিও ভালো আছেন আশা করি!!

২৬| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:৫৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: ১২তম ভালোলাগা :)

২৭| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:১৮

জোবায়ের নিয়ন বলেছেন: কিন্তু বিধাতার কি নিষ্ঠুর পরিহাস
আমার অমূল্য অব্যক্ত মিষ্টি ভালবাসাকে করায়ত্ব করে
আমার হৃদ-স্পন্দনকে জোরপূর্বক দখল করে
তুমি এক ভন্ড প্রেমিক হয়েই রইলে।
আমার রাজপুত্র হবার মত বীরত্ব,
ঔদার্য কিংবা মহত্ব কোনটাই তোমার মধ্যে নেই।


ভাল লাগা রইলো।

২৮| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:৫৫

যাযাবর৮১ বলেছেন:



মনের কষ্টে দিলাম পোস্টু :(
যাযাবরের মনে অনেক কষ্টু :((
সময় করে যাবেন পইড়া :|
নাইলে কিন্তু আসুম উইড়া :-B

২৯| ০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৪

দূর্যোধন বলেছেন: হায় ভন্ড প্রেমিক! :|

৩০| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অপ্রয়োজনীয় মানুষের জন্য শুধু ভালবাসাগুলো অপচয়।
ভালোবাসা কাতর মানুষগুলো জন্য কোন ভালবাসা নেই।
তাদের ভরসা শুধু কাল্পনিক ভালোবাসা।

৩১| ০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:৪০

প্রিন্সর বলেছেন: সুন্দর .....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.