নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল আকাশের পানে চেয়ে থাকি কিছু একটার অপেক্ষায়

সব কিছু সাধারণ ভাবে চিন্তা করি।

স্বপ্নচারী আলো

নিরপেক্ষ লোকদের যখন পক্ষপাতদুষ্ট হতে দেখি তখন খুব পীড়িত হই। মনে হয় পৃথিবীতে কেউই নিরপেক্ষ নয়। তাই নিজ মতকেই নিরপেক্ষ মনে করি..........

স্বপ্নচারী আলো › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধাপরাধের নিরপেক্ষ বিচার দাবি জাতিসঙ্ঘের

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

জাতিসঙ্ঘ মানবাধিকার বিষয়ক ২জন বিশেষজ্ঞ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক শাস্তিদানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে।



এতে বলা হয়, মৃত্যুদণ্ডাদেশসহ যে রায় দেয়া হয়েছে তা যথাযথ প্রক্রিয়ায় হয়নি। জাতিসঙ্ঘ মানবাধিকার অফিস এই অভিযোগ করেছে বলে ইউএন নিউজ সেন্টার গতকাল বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করে।



এতে আরো জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি আবুল কালাম আযাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু এই বিচার কার্যক্রমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ন্যায়বিচার করা হয়নি।



জাতিসঙ্ঘ মানবাধিকার অফিস জানায়, ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আরো কয়েকটি মামলার বিচারপ্রক্রিয়া চলছে এবং এতে এই ঝুঁকি রয়েছে যে, তাদের মৃত্যুদণ্ড দেয়া হতে পারে।



বিচারবর্হিভূত, সংক্ষিপ্ত বা স্বেচ্ছাচারমূলক দণ্ডাদেশবিষয়ক জাতিসঙ্ঘ স্পেশাল র‌্যাপোটিয়ার ক্রিস্টফ হেইনস এবং নিরপেক্ষ বিচারক ও আইনজীবীবিষয়ক স্পেশাল র‌্যাপোটিয়ার গ্যাবিয়েলা নাউল বলেন, এসব বিচারের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে এবং সম্ভাব্য মৃত্যুদণ্ড প্রযোগের বিষয়টি মাথায় রেখে এটা খুবই গুরুত্বপূর্ণ যে, ট্রাইব্যুনালের সামনে আসা সব আসামি নিরপেক্ষ বিচার পাবে।



জাতিসংঘের ২ বিশেষজ্ঞ বলেন, অতীতের মারাত্মক অপরাধ সুরাহার জন্য এই ট্রাইব্যুনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যায়বিচার ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের মৌলিক উপাদান এতে আছে কিনা তা নিশ্চিত করা।



যে মামলার কার্যক্রমের মাধ্যমে আযাদকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তার নিরপেক্ষ বিচার ও যথাযথ প্রক্রিয়া নিয়ে হেইনস গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, যেসব ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেয়া হয়, সেখানে আন্তর্জাতিক নিয়ম হলো অত্যন্ত কঠোরভাবে ন্যায়বিচার হতে হবে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তিনি বলেন, ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস-এ স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ তখনই কাউকে মৃত্যুদণ্ড দিতে পারবে, যখন নিরপেক্ষ বিচার ও যথাযথপ্রক্রিয়া সম্ভব সর্বোচ্চভাবে মেনে চলবে।



জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক অপর র‌্যাপোটিয়ার গ্যাবিয়েলা নাউল ট্রাইব্যুনালের বিচারকদের নিরপেক্ষতা ও কৌঁসুলিদের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তিনি নির্বাহী বিভাগ থেকে তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।



তিনি বলেন, আসামিপক্ষের সাক্ষী ও আইনজীবীরা বৈরী পরিবেশ, ভীতিপ্রদর্শন ও হয়রানির অভিযোগ করে তিনি বলেন, অন্তত এতটুকু যথাযথ প্রক্রিয়া প্রয়োজন যাতে আসামিরা বিনা বাধায় তাদের আইনজীবীদের সাথে কথা বলতে পারেন, তাদের আইনি প্রস্তুতি নিতে পারেন এবং তাদের পক্ষে সাক্ষী দিতে সাক্ষীদের ডেকে নিতে পারেন। বিচারপ্রক্রিয়ার অংশ সমান অধিকার পাওয়ার নীতিমালাও নিশ্চিত করতে হবে।



তারা উভয়ে বলেন, যেকোনো আপিলের ক্ষেত্রে বিচারপ্রক্রিয়ার সব ধরনের ত্রুটিগুলো সতর্কভাবে পরীক্ষা করতে হবে। বিশেষ করে যেখানে মৃত্যুদণ্ড দেয়ার বিধান রয়েছে, সেখানে নিরপেক্ষ বিচারের নিশ্চয়তার নির্দেশনা মেনে চলতে হবে।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে

Click This Link

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

স্বপ্নচারী আলো বলেছেন: আজ দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও এলাকার ছাত্রলীগ কর্মীরা সেজেগুজে এসেছিলেন আন্দোলন কেন্দ্র শাহবাগ স্কয়ারে।

আরো জানতে
Click This Link

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: কোনো যুদ্ধাপরাধীর ট্রাইবুনালে যুদ্ধাপরাধী ভি চিহ্ন দেখিয়েছে কিনা জানি না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

স্বপ্নচারী আলো বলেছেন: এটাতে দেখালেন এক অভিযুক্ত।
যে বিচার নিয়ে সবার মাঝেই বিতর্ক সেটা কি করে নিরপেক্ষ হয় সেটা এক গভীর চিন্তার প্রশ্ন।
দেশের মহান মুক্তিযুদ্ধ এখন রাজনীতির বড্ড বড় হাতিয়ার গো।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: গায়ের জোরে বিচার নয়। অবশ্যই ন্যায় বিচার চাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

স্বপ্নচারী আলো বলেছেন: সৈয়দ মোহাম্মদ আলী কিবর এটা কেমন কথা বললেন। আপনার কি প্রগতিশীল হতে ইচ্ছে করে না।
তাহলে সত্য কথা বলছেন কেন ভাই।

আর আলাউদ্দিন আহমেদ সরকার বলেছেন:
দাবী একটাই, রাজাকারদের ফাঁসী। যে যার মতো ক্রেডিট নিক সমস্যা নাই। রাজাকারদের ফাঁসী নিশ্চিত করাই মূল ব্যাপার।
এটাকে কি প্রগতীশীলদের গায়ের জোর বলে না?

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

একজন অপদার্থ বলেছেন: সঠিক পন্থায় করুণ মৃত্যুই এবং একমাত্র মৃত্যুই হতে পারে এদের সঠিক ন্যায় বিচার।


------------------------------------
দেশ নিয়া একটাই কথা-

*** এই জানোয়ারদের হত্যা করতে হবে**

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

স্বপ্নচারী আলো বলেছেন: এই তো প্রগতিশীল ছাগু। যে যাই বলুক ভাই আমার বাল গাছ চাই ই চাই।

ধ্রুত পালা নাইলে কশাইয়া থাপরামু কইলাম।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

একজন অপদার্থ বলেছেন: খেক খেক খেক

যে যাই বলুক ভাই রাজাকারের ফাঁসি চাই


------------------------------------
দেশ নিয়া একটাই কথা-

*** এই জানোয়ারদের হত্যা করতে হবে**

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

স্বপ্নচারী আলো বলেছেন: এহনো পালাস নাই।
তাইলে দুইটা প্রশ্নের উত্তর দিত হইবো যে। নাইলে এই পোস্ট থেকে তো দুইডা উষ্ঠা

প্রশ্ন-০১: আমার বেয়াই রাজাকার হইলেও যুদ্ধাপরাধী না----কে কাকে এ কথা বলেছেন?

প্রশ্ন-০২: ১৯৭১ সালে পাকিস্তান সরকারের কোন আমলা (বর্তমান মন্ত্রী) র নভেম্বর মাসের বেতন ভোগ করেছে মানে তাদের প্রশাসনিক চামচামি করেছে?

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

একজন অপদার্থ বলেছেন: খেক খেক

সবার বিচার হইবো একে একে । আপনারও হইতে পারে, বিদায়

------------------------------------
দেশ নিয়া একটাই কথা-
*** এই জানোয়ারদের হত্যা করতে হবে**

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

স্বপ্নচারী আলো বলেছেন: উত্তর দিতে না পারার ফল কশাইয়া চড় ও লাথি।

ওদের সাথে রাজনীতি, সমাবেসেরও বিচার হবে।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

নিষ্‌কর্মা বলেছেন: আসলেই ট্রাইবুনাল সঠিক বিচার করে নাই। জা-শিদের স্বপ্ন ছিল তাদের হুমকিতে এই কসাইটাকে বেকসুর খালাস দেওয়া অহবে। আর জনগণের আশা ছিল এই কসাইয়ের ফাঁসি হবে। দুইটার কোনটাই হয় নাই।

তবে ফল হয়েছে একটা। জা-শি পালিয়েছে। আর জনতা জেগেছে। আর কে না জানে, জনতাই ৯৯%

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২

স্বপ্নচারী আলো বলেছেন: আর কে না জানে প্রগতিশীল দের পা চাটাদের আন্দোলন শুধু স্বপ্নই থেকে যাবে। সাজানো নাটকে সরকার যে টাকা ব্যয় করতেছে। তার ফলাফল হলো পরের রায়গুলো যেন বিলম্বিত হয়। জা-শি তো ঘুমাবেই অকর্মা।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

আমি শুধুই পাঠক বলেছেন: জাতিসঙ্ঘের খেতা পুড়ি। ছাগু তুমি কট খাইলা। লেঞ্জা খানা বাইর করলা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

স্বপ্নচারী আলো বলেছেন: হে পাঠক! দুঃখের খবর হইলো,
তুমি আর কখনো আওয়ামীলীগের গারে ওঠা প্রগতিশীলদের আন্দোলনের জয়ী হওয়ার সংবাদ পড়ার দুর্ভাগ্যে হবে না. দুঃখ :( :( :( :(

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

একজন অপদার্থ বলেছেন: আমি শুধুই পাঠক বলেছেন: জাতিসঙ্ঘের খেতা পুড়ি। ছাগু তুমি কট খাইলা। লেঞ্জা খানা বাইর করলা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

স্বপ্নচারী আলো বলেছেন: হে অপদার্থ! দুঃখের খবর হইলো,
তুমি আর কখনো আওয়ামীলীগের গারে ওঠা প্রগতিশীলদের আন্দোলনের জয়ী হওয়ার সংবাদ পড়তে পারবে না। মনে রাখবা যে দাবিতে তোমরা লেদাইতেছ তার চেয়ে বড় লেদানি অপেক্ষা করছে।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

আয়নার কারিগর বলেছেন: আমার দেশের বিচার নিয়ে কথা বলবে- জাতিসংঘ কোন শালা ?






তুই রাজাকার

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

স্বপ্নচারী আলো বলেছেন: ভাইরে নিজের দেশের বিচার তো হচ্ছে। তো এত কষ্টের কি দরকার।
প্রগতির নামে ধান্ধাবাজি না?

তাইলে বাড়ি গিয়া নিরাপদে ঘুম।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

নতুন বলেছেন: গেমা: কােয়স হায়দার চৌধুরী বলেছেন: কোনো যুদ্ধাপরাধীর ট্রাইবুনালে যুদ্ধাপরাধী ভি চিহ্ন দেখিয়েছে কিনা জানি না।


কাদের মোল্যা তো জিতছেই.... ফাসি না হইয়া যাবতজিবন... উনি তো কল্পনাই করতে পারেন নাই...

সেই জন্যই ভি সাইন দেখাইছে...

সব রাজাকাররে ঝুলানোর পরে আপনাদের জাতিসংঘকে কা্‌ন্নাকাটি করতে বইলেন...
X( X( X(

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

স্বপ্নচারী আলো বলেছেন: রাগ করেন কেন নতুন ভাইজান।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

বটতলার টারজান বলেছেন: আগে ফাঁসে ঝুলায় লই সবগুলারে; এরপর নিরপেক্ষ বিচার করমু!
B-)) B-))

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

স্বপ্নচারী আলো বলেছেন: বটতলার টারজান দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবী হিসাবে যোগ দেন।

মাথা খারাপ হইয়া গেলে এমন রায়ে কিছু লোক আপনারও ফাঁসি চাইবার পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.