নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাব্বিরোলোজী

আমি অন্যকিছু নই, আমি সবাই...।

চশমা সাব্বির

আমি অন্যকিছু নই, আমি সবাই...।

চশমা সাব্বির › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির দৃষ্টি............।।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

তুমুল অকারন ব্যস্ততায় কাটে প্রতিটাদিন। হয়ত এতসব ছোটা-ছুটির মাঝে নিজের ভেতর লুকিয়ে থাকা ছেলেমানুষটাকে হারিয়ে ফেলেছি সেই বহুদিন আগে-ই। এখন আর বৃষ্টি দেখলে-ই দৌরে রাস্তায় গিয়ে ভিজতে ইচ্ছে করে না,বারান্দায় দাড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার ভেতরে-ও যেন এক অজানা আলস্য ঢুকে গেছে। সব সময় চেষ্টায় থাকি যেন বৃষ্টির পানি গায়ে না পরে,একটূ-ও যেন ভিজে না যায় আয়রন করা জামাপ্যান্ট।



বাসা থেকে ওফিস যাবার পথে জ্যামের ঝামেলা এড়াতে বাস থেকে নেমে অনেকটা পথ রিকশায় যাই প্রতিদিন। সেদিন-ও প্রতিদিনের মতো বাসে উঠলাম কিন্তু খানিকটা আগানোর পর-ই তুমুল বৃষ্টি শুরু হোল। সাথে ছাতি-ও ছিল না। বাস থেকে কোনভাবে নেমে দৌড়ে এক দোকানের নিচে গিয়ে দারালাম।অনেক্ষনের চেষ্টায় একটা রিকশায় উঠলাম। আকাশটা অনেক কালো হয়ে গিয়ে বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড বাতাস শুরু হল। রাস্তাটায় খুব বেশি মানুশ ছিল না। মনের অজান্তে-ই চলে গেলাম সেই পুরাতন হাজার অনুভুতির মাঝে। একে একে মনে পরে যেতে থাকলো বৃষ্টিকে নিয়ে অনেক অনেক স্মৃতি। রিকশা চলছে তুমুল বৃষ্টির ভেতর, কেন জানি মনে হচ্ছিল আমি চলে যাচ্ছি সেই পুরনো দিন গুলতে। আমার প্রিয় বরিশাল, আমার বাসার ছাদ আমার ছেলেবেলা,অসঙ্খ প্রিয় মুখগুলর কাছে...।



তখন সময়টা এমন অস্থির ছিল না। বৃষ্টি মানে-ই তখন আমার ছেলেমানুশি, রিকশা নিয়ে পুরো শহর চক্কোর দেয়া,বৃষ্টির প্রতিটা কনা অনুভব করা। ভিজে জামাকাপড়ে ঘড়ে ফিরে মার চিৎকারটাকে হাসি মুখে উড়িয়ে দিয়ে গড়ম ধোঁয়া উড়ানো খিচুড়ি আর ডিম ভুনো খাউয়া, সারাদিন বৃষ্টির গান শোনা,বিকেলে ছাতি মাথায় দিয়ে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা,সন্ধায় রাস্তার পারে দাড়িয়ে গরম গরম ডালপুরি খাওয়া এইসব-ই ছিল বৃষ্টির দিনের রুটিনে। রাতে ইলেক্ট্রিসিটি চলে গেলে হারিকেন জালিয়ে পড়াশোনার নামে বাবা-মাকে বোকা বানানোটাও যেন বেড়ে যেত বৃষ্টির আনন্দে। রাত বাড়লে বৃষ্টির বেগ-ও যেন বেড়ে যেত। গায়ে কাঁথা জড়িয়ে সুয়ে থাকতাম। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানিতে কেন জানি ভালোলাগার ভেতর একধরনের ভয়-ও কাজ করত, তখন ছোট ভাইয়ের আরো একটু কাছে গিয়ে ঘাপটি মেরে সুয়ে থাকতাম। তুমুল ভালোলাগায় ঘুমের আলস্যে নিজেকে সমর্পণ করতাম ঠিক মধ্যরাত্রিতে। কি দারুন ভালো লাগার অনুভুতি......।!!!



এইসব ব্যাপার ভাবতে ভাবতে কখন যে অনেকটা পথ চলে আসলাম টের-ই পাইনি। জানিনা কেন জানি আবারো একটু বৃষ্টিতে ভিজতে ইছে হোল বহুদিন পর, কিন্তু অফিসের সময় তো অনেক্ষন আগেই শুরু হয়ে গেছে। আজ আর এত হিসেব-নিকেস-ও করতে ইচ্ছে করছে না। আমি হাটা শুরু করলাম তুমুল বৃষ্টির ভেতর। মোটামুটি কাক ভেজা হয়ে অফিসে গিয়ে হাজির হলাম। বহুদিন পর যেন নিজের ভেতর খুব চেনা নিজেকে অনুভব করতে পারলাম...। অনেকদিন পর সত্তিকার অর্থে মন ভালো লাগছিলো। ইস! বছরেরে একটা দিনের জন্যে হলেও আমরা সেই ছেলেবেলায় চলে যেতে পারতাম,কত ভালো-ই না হতো তাহলে...।!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

আরজু পনি বলেছেন:

বৃষ্টির কথায় মনটা উদাস করে দিলেন :(

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬

চশমা সাব্বির বলেছেন: আমি তোঁ উদাস হয়েই লেখাটা লিখেছিলাম। ব্যাপারটা মনে হয় ছোয়াচে.। :( :

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.