| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল শাহাবাগ গেলাম। একাই ছিলাম। কিন্তু গিয়ে দেখলাম কে নেই এইখানে? অনেক পুরোনো স্কুলের বন্ধুদের সাথে-ও দেখা হয়ে গেল। এমন জমজমাট, উৎসবমুখর পরিবেশের আন্দলন নিশ্চিতভাবে সবাইকে মোহাবৃত করে ফেলে। পরিবারের সবাই যখন একসাথে এই বিক্ষব সমাবেশে যোগদান করে তখন ব্যাপারটাকে আর যাই বলা যায়, অনর্থক এবং উদ্দেস্যপ্রনেদিত বলে মনে করা যায় না।
রাতে বাসায় ফিরে-ও কেন যেন নিজেকে মনে হচ্ছিল দৌড়ে চলে যাই সাহাবাগ। খুব কাছের বন্ধুদের এস এম এস করলামঃ তুই রাজাকার। খুব কষ্ট পেলাম,কেউই ব্যাপারটা নিয়ে আবেগী নয়, বরংচ, কিছু অনুভুতিহীন যুক্তির বানে ব্যাপারটাকে উড়িয়ে দিল। একজন আবার অতি উৎসাহী হয়ে আমাকে জানালো যে রাজাকার হওয়া –ও ভালো কিন্তু নাস্তিক হওয়া ভালো না। আরে ভাই, আমি কি কাউকে আঘাত করতে অইখানে গেছি? তুমি নাস্তিক হও, আস্তিক হও, আমার মত মুসলীম হও, হিন্দু হও তাতে এই সমাবেশের কি যায় আসে ?? এইটা তোঁ রাজাকারদের ফাসির দাবীতে সমাবেশ। তুমি জাও বা না যাও তাতে কিছু যায় আসে না কিন্তু যারা যাচ্ছে তাদেরকে কেন demotivate কর??
ঐখানে তোঁ কেউ আমাদের ধর্মকে অপমান করতে যাচ্ছে না ? কাদের মোল্লার মত মানুষেরা ধর্মকে হাতিয়ার বানিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে, এটা তোঁ আর ধর্মের দোষ না......!!!!
আমাকে আবার একজন ফেসবুকে ম্যাসেজ করলঃ তোর কি কোন কাম নেই ? ? ? !! হুদাই এইগুলারে প্রোমোট করস ক্যান??
আমি কিছু উত্তর দিলাম না...! সব কিছুর উত্তর দিতে নেই...!!
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
চশমা সাব্বির বলেছেন:
৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
শিপু ভাই বলেছেন:
সব কিছুর উত্তর দিতে নেই...!!
+++++++++++++
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
িমতা নুর277 বলেছেন: এত মানুষের চাওয়া উপেক্ষা করে যারা এতকাল বেচেঁ থাকলেন তাদের জনপ্রিয়তা বোধকরি সমাবেশ থেকে বেশি।তাদের সংখ্যাটা নেহাৎই কম না।