নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাব্বিরোলোজী

আমি অন্যকিছু নই, আমি সবাই...।

চশমা সাব্বির

আমি অন্যকিছু নই, আমি সবাই...।

চশমা সাব্বির › বিস্তারিত পোস্টঃ

অপ্রয়োজনীয় কিছু কথা (না পড়াই শ্রেয়)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩১

বুঝতেছি না কি লিখব? কিন্তু কি হচ্ছে এই সব? মানুষ কেন মারা যাচ্ছে? কেন এত রক্তা-রক্তি , হানা-হানি হচ্ছে। উদ্দেশ্য কি শুধু সায়দী সাহেবের ফাসি ঠেকান নাকি অন্য কিছু?

আমাদের পরিচয় কি? আমরা আওয়ামিলীগ, বি এন পি , জামাত নাকি অন্যকিছু? আরে ভাই সবার আগে আমরা তো মানুষ। সবার ভেতর এক রক্ত বহমান।

কিছু কি করা যায় না এই রক্তা-রক্তি বন্ধ করার জন্য?

দিনে দিনে এটা তো আরো বেরেই যাচ্ছে। কি করা যায়? সায়দী সহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসী যেমন আমাদের কাম্য, তার চেয়ে-ও বেশী কাম্য হচ্ছে দেশের সাধারন মানুষের নিচ্চিন্ত জীবনযাপন।

দিন শেষে কাজ শেষ করে নিজের প্রিয় মানুষের কাছে ফেরার আনন্দটা , ক্লান্তিভরা চোখে ঘুম দেয়ার মত আনন্দটা কিন্তু হারিয়ে ফেলছি দিনে দিনে।

সরকার কি পারছে না এই সহিংসতা বন্ধ করতে? নাকি চাচ্ছে না?

বিরোধী দল কি পারছে না অন্তত এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের সংসদে আসতে? একবার শুধু যদি আপনারা আমাদের কথা ভাবেন, তাহলে তো কোন সমস্যা থাকার কথা না।

সকালে এক বন্ধুর সাথে ফোনে কথা হল। তার বক্তব্য হল ঃ আজকের এই পরিস্থিতির জন্য শাহাবাগ আন্দোলন দায়ি। কারন শাহাবাগ আন্দলোন জামাতকে উস্কানি দিয়েছে, এর চেয়ে নাকি যুদ্ধাপরাধীদের বিচার দাবি না করলে অন্তত এত মানুষের জীবন বাঁচত। আমি উত্তর দিতে পারিনি। কি উত্তর দিব ভাবতেছি,পারলে আপনারা কেউ আমাকে হেল্প করবেন।

গত রাতের কথাঃ অনেক রাতে ছোট মামা ফোন দিয়ে ঘুম ভাঙ্গিয়ে জানালো চাঁদের বুকে সায়দীর ছবি। যদিও জানতাম, তবু-ও জানালয় গিয়ে বোঝার চেষ্টা করলাম ব্যাপারটা কি। সবার মত আমিও নিশ্চিত হলাম ব্যাপারটা ফাজলামো ছাড়া আর কিছু-ই না। কিন্তু এই ধরনের মিত্থাচারের মানে কি? শুনলাম, বগুরার কোন মসজিদে নাকি এই ব্যাপারে ঘোষনা দেয়া হয়েছে। হাসব না কাদব বুঝতেছি না। সবচেয়ে অবাক ব্যাপার হলঃ যারা -ই কিনা এই মিথ্যাচারের পেছনে আছে তারা কিন্তু তাদের উদ্যেশ্য হাসিল করে ফেলেছে। আমার পরিচিত এক প্রচন্দ ইবাদাতকারী ভদ্র মহিলা দাবী করছেন তিনি এবং তার স্বামী ২ জন-ই নাকি ব্যাপারটা দেখেছেন। আমি জানি এই মানুষগুলো কোন রাজনৈতিক দলের নয়। তারা কোন এক সময়ে সায়দির ওয়াজ শুনেছিলনে এবং খুব সাভাবিক কারনে-ই তাদের বধ্যমুল ধারনা সায়ীদী খুব উচু স্রেনীর ধার্মিক ব্যাক্তিত্য। আমরা জানি সমাজের নিন্ম আয়ের মানুষগুলো এক ধরনের ফ্যান্টাসির ভেতর থাকতে পছন্দ করে। এই কারনে-ই তাদেরকে খুব সহজে প্রভাবিত করা সম্ভব। সুতরাং বলা যায় যারাই কিনা এই মিথ্যাচার করেছেন, তারা ১০০% সফল।

কিন্তু এত মানুষ মারা যাচ্ছে কেন? আমরা আন্দোলন করে ৪২ বছর আগের গনহত্যার বিচারের রায়ের ব্যাপারে সফল হচ্ছি। কিন্তু আজকের যে সাধারন মানুষ গুলো মারা যাচ্ছে তাদের কি হবে?! কোন ভাবে-ই কি বন্ধ করা যায় না এই হত্যাকান্ড?

আমি জানি না এই হত্যাকাণ্ডের পেছনে কার বা কাহাদের হাত আছে? আমার জানার দরকার-ও নাই। কিন্তু এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আমি শুধু জানি আমরা মানুষ। মুসলমান, হিন্দু, আস্তিক -নাস্তিক যাই হই না কেন ধমনীতে আমাদের একই রক্ত প্রবাহমান।এইভাবে তো আর চলছে না। চলা উচিত না। কখনো-ই না.।।

যখন সব রাজনৈতিক দল এই অস্থির সময়কে নিজেদের পুঁজি হিসেবে ব্যাবহার করছে তখন আমাদের সাধারন মানুষদেরকেই নিজেদের জন্য কিছু করতে হবে।

(আমি জানি যা লিখতে চেয়েছিলাম তার কিছু-ই লিখতে পারিনি, কিন্তু সত্যি মন খুব খারাপ হয়ে আছে এই হত্যাকান্ড গুলো দেখে.।)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

সালটু বলেছেন: আমার কষ্টটা ঠিক এখানে, প্রথমে আমরা মানুষ তারপর হিন্দু, মুসলমান ও অনান্য, আমি এখন পর্যন্ত কাউকে পেলাম না যে বর্তমানের এই ভয়াবহ পরিস্থিতি থেকে উতরণের আহবান করা বা উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে কিন্তু দুঃখ জনক হলেও সত্যি সরকার আরও উস্কে দিচ্ছে। আর মচ্ছব মঞ্চের কথা নাইবা বললাম।

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

বাহলুল আহসান বলেছেন: চারপাশের লোকদের সাথে কথা বললে দেখি অনেকের ভাবনাই আপনার মত।

৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫১

রোদেলা দুপুর বলেছেন: আমার আইডি ১২ দিনের জন্য ব্যান করা হইছিল। তার মেয়াদ ২৮ তারিখ শেষ।
একটা মেইল আসলো যে পোস্ট ব্যান তুলে নেয়া হইছে কিন্তু ব্লগে তো ঢুকতে পারি না।
তিন চারবার রিপোর্ট করছি কিন্তু কাজ হয় নাই।
তাই ঠিক করছি সব পোস্টে এই কমেন্ট দিব যদি মোডারেটর দের নজরে পরে।

৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

গ্রাম্যবালিকা বলেছেন: পড়লাম না :P

৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:০১

মুহসিন বলেছেন: সবাইকে পরমতসহিষ্ণু হতে হবে। শাহবাগীদেরকেও।

৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:১০

সাব্বির ০০৭ বলেছেন: উত্তর নেই! জামাত তো এটাই চেয়েছিল, সরকারও এটাকে পরের টার্মে ক্ষমতায় আসার সিঁড়ি হিসেবে ব্যবহার করবে, মরবে শুধু সাধারণ খেটে খাওয়া মানুষ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.