নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শঙ্খমানব

শঙ্খমানব › বিস্তারিত পোস্টঃ

ভ্রান্তি

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

কিছু আষাড়ে গল্প শুনছিলাম,
নদীর সাথে পাহাড়ের কিংবা বারান্দায় দাঁড়ানো একা কিশোরের-
ঝুম দুপুরে তখন সকাল ডুবে গেছে,
গাংচিল উড়ছে অলস।
তখন অপেক্ষা কেবল সুর্যাস্তের,
পাতানো সুখে দুখ ভোলানোর,
না মানুষী বনে মন হারানোর,
আর তার শ্রীচরণে সুর খোয়ানোর।
না পাওয়া সুখ হারাবার ভয়ে তখন বিকেল নেমে গেছে,
আদুরে কিশোরীর ঘুম ভেঙ্গে গেছে,
ভাঙ্গা দেয়ালে বসা ছেলেটার চোখ ভরে গেছে,
কেননা কিশোরী হেসেছে অকৃপণ।
মেটে রঙ্গা ফুলটায় পাপড়ি নেই বলে সেকী হাহাকার-
তুমি বুঝি এই নিয়ে এলে মোর সনে,
না হিয়া বেধেছে রাগ,সুরে সুরে বিলীন অবসাদ;
-এইই যে ছিলো কেবল।
সুর্য নেমেছে পাটে,গাংচিল ফিরে গেছে নীড়ে,
কিশোর তখনো কিশোরীর চোখে তাকিয়ে নির্বাক,
দুরন্ত অভিমানে নদীতে জেগেছে বাক,
স্রোতে স্রোতে মিশেছে আবেগ ঝাক ঝাক।
কিশোর কেদেছে,কিশোরী হেসেছে,হাসি-কান্নার ভীড়ে
মাতাল প্রণয়ে হাত ছুয়ে দিয়েছে।
জানি না সে সুখে কিনা-কিশোরের তখন স্বপ্ন ভেঙ্গে গেছে,
ঝুম দুপুরে এক হয়ে গেছে দিন-রাত্রি,
পাতানো দুখে হারিয়েছে সব প্রাপ্তি।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

এম রাজু আহমেদ বলেছেন: অসাধারণ কাব্যময় অনুভূতি।
প্রচণ্ড ভাল লাগলো পড়ে।

আমার পাতাতেও আমন্ত্রন রইলো।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

শঙ্খমানব বলেছেন: আপনাকেও কাব্যময় ধন্যবাদ।আমন্ত্রন গৃহীত...... :-)

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

থার্টিন বলেছেন: সুর্য নেমেছে পাটে,গাংচিল ফিরে গেছে নীড়ে,
কিশোর তখনো কিশোরীর চোখে তাকিয়ে নির্বাক,
দুরন্ত অভিমানে নদীতে জেগেছে বাক,
স্রোতে স্রোতে মিশেছে আবেগ ঝাক ঝাক।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: ভেরি গুড। খুব সুন্দর কবিতা ভাইয়া।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

শঙ্খমানব বলেছেন: :) অসংখ্য ধন্যবা্দ

৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২

শায়মা বলেছেন: ভাঙ্গা দেওয়ালের পরে বসে রয় বিষন্ন কিশোর
তখন গোধূলীকাল-
সূর্য নেমেছে পাটে, দিগন্ত ছোঁয়া রক্তিমাভা
আছন্ন করে তার মন......
জংলার ধারে গিরগিটি চরে
ভ্রুক্ষেপ নেই তার কোনো-
অকারন অভিমান কার কিংবা কিসের তরে
জানেনা সে, সেই ক্ষনে, সেই বিষন্ন বালক।

ভাত ঘুম ভাঙ্গা কিশোরীটি
ঢুলু ঢুলু চোখে, ঘুম ভেঙ্গে উঠেছে কেবলি তখন
পিছ বারান্দায়, দাঁড়িয়ে দেখে সে গোধুলী
কনে দেখা আলো, কিশোর দেখে আরেক বিস্ময়!

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

শঙ্খমানব বলেছেন: বেশ লিখেছে্ন :)

৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগলো শায়মা । :)

৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১০

শায়মা বলেছেন:

ভাঙ্গা দেওয়ালের পরে বসে রয় বিষন্ন কিশোর
তখন গোধূলীকাল-
সূর্য নেমেছে পাটে, দিগন্ত ছোঁয়া রক্তিমাভা
আছন্ন করে তার মন......
জংলার ধারে গিরগিটি চরে
ভ্রুক্ষেপ নেই তার কোনো-
অকারন অভিমান কার কিংবা কিসের তরে
জানেনা সে, সেই ক্ষনে, সেই বিষন্ন বালক।

ঘুম ভাঙ্গা কিশোরীটি
ঢুলু ঢুলু চোখে, ঘুম ভেঙ্গে জেগেছে কেবলি
পিছ বারান্দায়, দেখছে সে কনে দেখা আলো,
আর সে আলোয় কিশোর দেখে আরেক বিস্ময়!
হঠাৎ চোখাচোখি, ফিক করে হাসা
দুরন্ত বালিকার চোখে
অভিমানী বালক অভিমান ভোলে ।
বেঁচে থাকা তখন মুহুর্ত মূল্যময়
জাগায় আশার আলো ফের দুপুরের প্রতীক্ষায় ---



চঞ্চল চোখ, ফিক করে হাসি, দুরন্ত কিশোরীর বেণী দুই কিংবা এক।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: দুরন্ত বালিকার চোখে
অভিমানী বালক অভিমান ভোলে ।
বেঁচে থাকা তখন মুহুর্ত মূল্যময়
জাগায় আশার আলো ফের দুপুরের প্রতীক্ষায় ---



চঞ্চল চোখ, ফিক করে হাসি, দুরন্ত কিশোরীর বেণী দুই কিংবা এক।

বাহ । বেশ বেশ !!!

৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১২

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বাহ বাহ বাহ

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: সুর্য নেমেছে পাটে,গাংচিল ফিরে গেছে নীড়ে,
কিশোর তখনো কিশোরীর চোখে তাকিয়ে নির্বাক,
দুরন্ত অভিমানে নদীতে জেগেছে বাক,
স্রোতে স্রোতে মিশেছে আবেগ ঝাক ঝাক।
কিশোর কেদেছে,কিশোরী হেসেছে,হাসি-কান্নার ভীড়ে
মাতাল প্রণয়ে হাত ছুয়ে দিয়েছে।
জানি না সে সুখে কিনা-কিশোরের তখন স্বপ্ন ভেঙ্গে গেছে,
ঝুম দুপুরে এক হয়ে গেছে দিন-রাত্রি,
পাতানো দুখে হারিয়েছে সব প্রাপ্তি।

দারুণ ভালো লাগলো
+++

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

শায়মা বলেছেন: আর আষাঢ়ে কবিতা লেখোনি ভাইয়া।:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.