| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেীহিদুল ইসলাম শওকত
অসীম বিশ্বব্রহ্মাণ্ডের মিল্কি ওয়ে গ্যালাক্সির অংশ সৌরমন্ডলের অধীন পৃথিবী নামক গ্রহের স্থানীয় প্রাণী।
ধূসর এই পৃথিবীর কোনো এক কোণে—
এক শরণার্থী আস্ফালন করে,
প্রচুর বিভীষিকা ভরা উতালা মন
কিছুতেই মন বসে না।
হঠাৎ ঈশানকোণে উঁকি দিয়েছে রবি,
এক দীর্ঘশ্বাস ফেলল শরণার্থী—
হয়তো পথের দিশা পেল বলে।
সেই পথ হয়তো ফুলেল শোভিত নয়,
তবে কণ্টকাকীর্ণ হলে দোষ কী তাতে?
পথের দিশাতো পাওয়া গেল।
এইতো কিছু আগেই শরণার্থীর চাওয়া
ছিল একটু রবির কিরণ,
হঠাৎ চাওয়ার ধরন বদলে গেল কেন?
না, এখন এক ফুলেল পথের আশায় বসে থাকতে মন চায়।
কিন্তু পরক্ষণেই আবার মনে পড়ে,
শরণার্থী জীবনে—
পুষ্পশোভিত পথ নেই।
আবার ধুধু প্রান্তর বেয়ে রবির কিরণের ছায়ায় যাত্রা শুরু।
যেতে হবে সেই প্রান্তে,
যেখানে অপেক্ষায় আছে মহাকাল।
কলমে: অদৃশ্য তৌহিদ
২|
০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৪
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০২৬ রাত ৯:৩২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: সৃজন ছন্দে আনন্দে নাচে নটরাজ, হে মহাকাল প্রলয় তাল ভোল ভোল