নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সময়ের প্রয়োজনে সময় ভূলে যাই!!

তুিহনরানা007

নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি- এভাবে কেটে যাবে অনন্ত কাল।

তুিহনরানা007 › বিস্তারিত পোস্টঃ

জীবন

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

প্রতিদিন একটু একটু করে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ।

আমি বুঝতে পারছি, ভীষণ কষ্ট পাচ্ছি কিন্তু কিছু করতে পারছিনা,

কাছে থেকেও তুমি যেন আমার থেকে বহু দূরে হারিয়ে গেছো।

জানিনা কেন এভাবে বদলে যাচ্ছ ??

খুব বেশী সময় লাগেনি তোমার বদলাতে।

এখনকার এই তোমাকে আমার বড় বেশী অচেনা মনে হয়,

যাকে আমি আমার হৃদয়ে ধারন করতাম, মন উজার করে ভালবাসতাম,

এই তুমি মোটেও সেই তুমি নও।

বড্ড বেশী নির্লিপ্ত, নির্জীব জড় পদার্থের মতো,

যেন কোন কিছুই তোমাকে ছুঁতে পারেনা।

এই তোমাকে চিনতে আমার খুব কষ্ট হয়,

আমার ভালোবাসা, কষ্ট, আর্তনাদ কোন কিছুতেই

তোমার এখন কিছু যায় আসেনা।

তুমি হয়তো মুখে বলনা কিছুই কিন্তু তোমার এই অবহেলা

আমাকে বার বার জানিয়ে দেয়,

কতটা মূল্যহীন আমি তোমার কাছে।

জেনে রেখো তুমি ভালোবাসো কিংবা নাইবা বাসো আমায়,

আমি আজীবন ভালবেসে যাবো তোমায়..

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.