| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুিহনরানা007
নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি- এভাবে কেটে যাবে অনন্ত কাল।
এখন আর অতটা ভালবাসি না তোমাকে। যে তোমাকে না দেখলে,
তোমার কথা না ভাবলে একটা মুহূর্তও পার হত না আমার সেই তোমাকেই এখন না দেখে,
না ভেবে দিনের পর দিন কাটিয়ে দিতে পারি অনায়াসেই।
তোমাকে ভালবাসতে বাসতে তোমার নতুন একটা অস্তিত্ব তৈরি করে নিয়েছি আমার মাঝে। এই নতুন তুমি আর বাস্তবের তুমির মাঝে বিস্তর ব্যবধান।
বাস্তবের তুমি ভালবাসে না আমাকে, কিন্তু আমার মাঝে যে নতুন তুমি সে আমাকে অনেক বেশি ভালবাসে।
বাস্তবের তুমি জানেই না আমার অসুস্থতার খবর, কিন্তু আমার মাঝে যে নতুন তুমি সে সারা রাত জেগে বসে থাকে আমার পাশে, হাত বুলিয়ে দেয় আমার মাথায়।
বাস্তবের তুমি অন্য কারও হাতে তার দু'হাত সঁপে দিয়েছে, কিন্তু আমার মাঝের যে নতুন তুমি সে আমার হাতের উপরই ঘুমায় প্রতিটা রাত।
বাস্তবের তুমি আমার পাশে না থাকলে আমার একটুও সমস্যা হবে না বিশ্বাস কর। আমার তুমি সবসময়ই আমার পাশে থাকে।
এমনকি আমি মরার পর আমার সাথে আমার কবরে যাবারও অঙ্গীকার করেছে সে।
২|
০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২১
সেলিম আনোয়ার বলেছেন: দারুন ভালবাসা ।
৩|
০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৪
রাজিব বলেছেন: অনেক বেশি ভালবাসা। এত আবেগ হয়তো তরুন বয়সে অনেক সুন্দর মনে হয় কিন্তু একটা সময় আক্ষেপ নিয়ে আসে। তবে যারা সত্যিই আপনার মত এতটা নিবেদিত ভাবে ভালবাসতে পারে তাদের প্রতি শ্রদ্ধা রইল।
৪|
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
গেম চেঞ্জার বলেছেন: বাহঃ কবরে যাবারও অঙ্গীকার ........!!!!!!!!
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:১৬
রয় ১৯৭৫ বলেছেন: আসলেই তাই.।