নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোজি

www.facebook.com/toji.eira

তোজি › বিস্তারিত পোস্টঃ

কোন পথে শাহাবাগ............:/

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

শাহাবাগ আন্দোলনের আজ ১৩ দিন । কোন পথে যাচ্ছে এই আন্দোলন । শুরুটা যেভাবে হয়েছিল সেভাবে আছে তো শাহাবাগের গতিপথ ! কাদের মোল্লার রায়ে আমার মতো লক্ষ লক্ষ মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল অনলাইন জগৎ । অনলাইন থেকে শাহাবাগ, শাহাবাগ থেকে বাংলাদেশের প্রত্বন্ত অন্চলে । সকল শ্রেনীর সকল পেশার মানুষ একযোগে আমাদের এই তারুন্য শক্তিকে শক্তিশালি করে তুলেছিল । তাই বলে এখন কি নেই, অবশ্যই আছে । আগের মতো এখনো আছে তবে কিছুটা বৈপরীত্য সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয় । থাবা বাবা খুন হওয়ার ১০ মিনিট আগে অনেকেই তাকে চিনত না । বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ । থাবা বাবা মারা যাওয়ার সাথে সাথে এদেশের মানুষ তাকে চিনতে চেষ্টা করে । এই সুযোগে থাবা বাবার খুনিরা বেশি করে ইসলাম বিরোধী লেখা ফ্রি ডোমেইন নিয়ে বিভিন্ন সাইটে প্রকাশ করে । থাবা বাবা যে ইসলাম বিরোধী পোস্ট লেখেনি এটা অস্বীকার করা যাবে না । মানুষ বাস্তবতার চেয়ে আবেগে বেশি বিশ্বাসী তাই থাবা বাবার লেখা গুলো সাধারন মানুষের আবেগে দাগ কেটে গিয়েছিল এ কথা অস্বীকার করা যাবে না । আমি ও একজন মুসলমান, তার লেখা পড়ে আমার ও কষ্ট হয়েছে । কিন্তু থাবা বাবা খুন হবার পর যারা শাহাবাগের বিপরীতে অবস্থান নিয়েছে তারা কি কখনো ভেবেছে সব ধর্মেই মানবতার কথা উল্লেখ আছে ।তার জানাজা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের বলতে চাই তাহলে কি করা উচিত ছিল বলে আপনার মনে হয় । সে নিযেকে কোন নির্দিষ্ট ধর্মের বলে কখনোই উল্লেখ করে নি । ধর্মে বিশ্বাসী ছিল না এটা সবাই জানে কিন্তু তার জন্ম তো একজন মুসলিম পরিবারে । এই অধিকারে হলে ও তার জানাজার বিধান আছে । যাই হোক আমি এত হাদিস জানি না আর আমি নাস্তিক কে ফুল চন্দন দিয়ে গোসল করিয়ে পবিত্র ও করতে চাই না । আমার কথা হল আমি তাকে চিনি শাহাবাগ আন্দোলনের সক্রিয় কর্মী হিসাবে । খুন যখন করাই হবে তাহলে তাকে আগে খুন করা হল না কেন ! তাহলে তখন আমার ভোটটি খুনিরা অন্তত পেত । সে যে ই হোক না কেন আমি তাকে এখন শাহাবাগ আন্দোলনের সহযোদ্ধা হিসাবে চিনি । গতকাল রাজীব খুন হয়েছে আজ আমি হব না তার প্রমাণ কি ? তেরো দিনের মাথায় কতটুকু অগ্রগতি হয়েছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় আশানরুপ অগ্রগতি সরকারের পক্ষ থেকে বের হয়ে আসে নি । শাহাবাগ আন্দোলনকারীর যুদ্ধাপরাদীদের ফাসি চায় জামায়াত কে নিষিদ্ধ দেখতে চায় আর সরকার ও চায় তাহলে কি অগ্রগতিটা সরকার করবে না আন্দোলনকারীরা করবে ! সরকার ব্যর্থ হলে আন্দোলনকারীদের উপড় ছেড়ে দিচ্ছে না কেন ! আন্দোলন এভাবে চলতে থাকলে একসময় অস্তমিত হয়ে পরবে একথা নিশ্চিত কেননা সাত ঘন্টার কর্মসূচি দেখে জামায়াত-শিবির খুশি ই হয়েছিল । সুতরাং, যেভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে এখনি সময় সরকারকে নির্দিষ্ট সময় বেধে দেয়ার

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.