| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষন পরেই শুরু হবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন । জাতি কিছুক্ষনের জন্য প্রাণ ভরে স্মরন করবে আমাদের প্রাণের ভাষা আমাদের মায়ের ভাষা বাংলা ভাষার জন্য শহীদদের আত্বত্যাগের কথা । সেই সাথে শুরু হবে এফ এম রেডিও গুলোতে - হাই গাইজ, ওয়েলকাম টু বেক দ্যা শো বাংলা আমার প্রাণের ভাষা । গাইজ, ইউ নো এই বাংলা ভাষার জন্য রফিক সালাম বরকত বাংলা ভাষার জন্য অনেক ব্লাড ডোনেট করে গেছে । আফটার অল উই আর অল বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলতে পেরে অনেক প্রাউড ফিল করি । ইত্যাদি ইত্যাদি ,,, ফিরে আসছি একটি গানের পরেই ! ইনজয় দিস সং ; চলবে ছাম্মাক ছাল্লো গান টি চলবে । কিছুদিন আগে ফেসবুকে একটি ভিডিও দেখেছিলাম, ভিডিও টি ছিল ২১শে ফেব্রুয়ারী তে শহীদ মিনারে একটি টিভি চ্যানেলের সাংবাদিক কয়েকজন কে প্রশ্ন করতে - ২১শে ফেব্রুয়ারীতে কেনো তারা শহীদ মিনারে এসেছে তারা কেউ ই বলতে পারে নি ২১শে ফেব্রুয়ারী কেন হয় । এদের মধ্যে শিশু থেকে সব বয়শী মানুষ ছিল । কেউ বলতে পারে নি । বলবে কিভাবে, জন্মের পরেই শেখানো হয় মা কে ম্যা ম্যা করে আর বাবা কে প্যা প্যা করে ডাকতে । অবিশ্বাস্য হলেও সত্য এই ভাষার মাসে আমাকে অনেকেই আমার ফেসবুক ইনবক্স করে এত সুন্দর ভাষায় গালিগালাজ করেছে !!! আমি শুধু রিপ্লে করেছি ভাইরে এটা ভাষার মাস, ফেব্রুয়ারী পার হলে তোমার পাকি ভাষা ও ইউজ করো, অন্তত এই মাসে একটু সংজম হও !! গালিগালাজ করেছে আমি নাকি নাস্তিক ! নাউজুবিল্লাহ
যাই হোক ধান বানতে শিবের গীত আর গাব না । আমি যখন ইন্টারমেডিয়েটে পড়ি তখন আমার সমবয়সী পুলাপানরা দেখি ঠাস ঠাস করে হিন্দিতে কথা বলে । আমার প্রচন্ড হিংসা হত । শুরু করলাম হিন্দি সিনেমা আর সিরিয়াল দেখা । যে করেই হোক হিন্দি আমার শিখতেই হবে । না শিখলে ভাব নেয়া টাফ হয়ে পরে । কি আর করা মুটামুটি ভাঙা ভাঙা করেই শিখলাম আর নিজেকেউ অনেক চাঙা চাঙা মনে হল । এই হল আমার অবস্থা তাহলে মানুষের কথা আর কি বলব ! আজকাল বাংলা বলার সময় ৩০% ইংরেজি ব্যাবহার করা হয় । সেদিন আর বেশি দুরে নয় যেদিন বাংলা ভাষার মধ্যে বাংলা বুলির অস্তিত্ব থাকবে না । অভিভাবকরা এখন আর বাংলা নিয়ে এত উদগ্রিব না । তারা তাদের সন্তান কে ইংরেজী শেখার জন্য দু চারটা করে শিক্ষক দেয় আর বাংলাতে ব পাশ করলেই ফাটাইছে
আসুন মা কে ভালোবেসে, মায়ের সেখানো বুলিকে ভালোবেসে শুদ্ধ করে বাংলা বলি , ছোটোদের বাংলা ভাষা অর্জনের ইতিহাস শুনাই, শুধু ২১শে ফেব্রুয়ারীতে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে স্রদ্ধান্জলি দিলেই সব দায়িত্ব শেষ নয় । মায়ের ভাষাকে বিকৃত না হতে দিয়ে টিকিয়ে রাখাটা আপনার আমার সকলের দায়িত্ব
©somewhere in net ltd.