| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহিয়ান । একজন নাহিয়ান । আমি তাকে চিনতাম ও না জানতাম ও না । ফেসবুকের কল্যাণে তাকে জানতে ও চিনতে পারি । আর সেটা ও জানা হয়েছে সে অসুস্থ হবার পরে । সিডাটিভ এর একটি ইভেন্ট থেকে তার সম্পর্কে জানতে পারি । যে মানুষটির নেশা ছিল অসহায়, অবহেলিত মানুষদের উপকার করা । যিনি ছুটে বেড়িয়েছেন শীতার্থ মানুষদের পাশে শীত বস্ত্র নিয়ে, পথশিশুদের সাথে হই-হুল্লোর করে নিজেকে বিলিয়ে দিতে সে মানুষটি সেই ভাইটি আজ বন ম্যারো ক্যানসারে আক্রান্ত । তাকে বাচাতে ৮০ লক্ষ টাকার প্রয়োজন যা নাহিয়ানের পরিবারের পক্ষে যোগান দেয়া অসম্ভব । সিডাটিভ হিপনোটিক্স ভাই অনেক আশা নিয়ে ফেসবুকে একটি ইভেন্ট খুলেছিল । আমরা সেই ইভেন্ট নিয়ে একে একে আমাদের বন্ধুদের কাছে সাহায্য চেয়েছি । মাত্র ৮০ লক্ষ টাকার স্বপ্ন । কিন্তু কয়েকদিন পর এই সমাজের কিছু ঘৃণ্য ব্যাক্তিদের দ্বাড়া, যারা কখনো চায় না নাহিয়ানের মত উজ্জল নক্ষত্রগুলো মিটিমিটি করে জ্বলুক তারা সিডাটিভের আইডি সহ ইভেন্টটি হ্যাক করে । আমরা আশা ছেড়ে দেই নি । আমরা স্বপ্ন দেখছি নাহিয়ান কে বাচানোর । দুর্ভাগ্য হলে ও সত্য আমাদের সরকার আমাদের প্রধানমন্রী আমাদের দেশ একজন মৃত মানুষকে দেশে ফিরিয়ে আনার জন্য ৪১ লক্ষ টাকা খরচ করছেন । আমি এভারেস্ট জয়ী সজল খালেদের কথা বলছি । আমি মোটে ও সজল খালেদের লাশ ফিরিয়ে আনার বিরোধীতা করছি না, আক্ষেপ করছি একটি মৃত লাশের পেছনে যদি ৪১ লক্ষ টাকা খরচ করা যায় তাহলে একটি উজ্জল নক্ষত্রকে বাচিয়ে রাখতে প্রধানমন্ত্রী ৮০ লক্ষ টাকা কেন ইনভেস্ট করতে পারবেন না । সজল খালেন এভারেস্ট জয় করেছিল কিন্তু নাহিয়ান একদিন পৃথিবী জয় করবে সে স্বপ্নের পেছনে ৮০ লক্ষ টাকা ইনভেস্ট করার সামর্থ ও যৌক্তিকতা কি নেই ! মানুষ মরে গেলে তাকে আমরা বিখ্যাত করে তুলি যেমনটা হয়েছে সজল খালেদের ক্ষত্রে কিন্তু আমাদের নাহিয়ান এখনো বেচে আছে । প্লিজ আমাদের এই ভাইটির জন্য কিছু না করে দেখান । একটি উদারতা, একটু মহানুভবতা, একটু সহানুভুতি ই পারে আমাদের নাহিয়ান কে আমাদের মাঝে ফিরিয়ে দিতে । প্লিজ
To help Nahian:
BKash No- 01617757070 Bank Account no. A/C name : Zakaria mohaimin (nahian's elder brother) A/C number : 003412100005652 Southeast bank ltd , Dhaka SWIFT : SEBDBDDH
©somewhere in net ltd.