| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
→মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিত হয় ১৯২৮ সালে হাসান আল বান্না কতৃক ইখওয়ান আল মুসলেমেনু বা মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠার মাধ্যমে ।
অপরপক্ষে জামায়াতে ইসলাম প্রতিষ্ঠিত হয় ১৯৪১ সালে মওদুদী প্রতিষ্ঠার মাধ্যমে ।
→ মিশরে ধর্মীয় সাম্রদায়িকতার উদ্ভব হয়েছিল ১৯২৮ সালে
পক্ষান্তরে পাকিস্তানে ধর্মীয় সাম্প্রদায়ীকতা শুরু হয় ১৯৬২ সালে ।
→ মিশরে মুসলিম ব্রাদারহুডকে ১৯৫২ সালে সামরিক অভ্যুথানের মাধ্যমে গামেল আবদেল নাসের ( ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবদি দলের প্রধান ) মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করে ।
পক্ষান্তরে জামায়াতে ইসলাম সহ ধর্মভিত্তিক দল গুলো বাংলাদেশে নিষিদ্ধ হয় ১৯৭২ সালে ।
→ মুসলিম ব্রাদারহুড মোল্লাগিরিতে বিশ্বাসী আর জামায়াতে ইসলাম মওদুদীগিরিতে বিশ্বাসী
→ উভয় ই ধর্ম বেচার বিখ্যাত আড়তদার ।
→ ব্রাদারহুড কায়রোর রাস্তায় রাস্তায় ভাস্কর্য সহ মিসরের পিরামিড ভাঙার পক্ষপাতি ।
পক্ষান্তরে জামায়াতে ইসলাম ও জামায়াতের শাখা হেফাজতে ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় স্বগর্বে দাড়িয়ে থাকা ভাসকর্য ভাঙার শক্তিশালী এজেন্ড ।
→ বাংলাদেশ এবং পাকিস্তানের জামায়াতে ইসলামীর জ্ঞাতি ভাই হচ্ছে মুসলিম ব্রাদারহুড ।
→ বাংলাদেশে ১৯৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনে মুক্তিযুদ্ধের চেতনাকে শিকেয় তুলে জামায়াতের সঙে আতাত করে যে ভুল করেছিল এদেশের রাজনৈতিক দল গুলো তার খেসারত আজ ও বাংলাদেশ কে দিতে হচ্ছে ।
পক্ষান্তরে ২০১১ এর ২৫শে জানুয়ারী তাহরির স্কয়ারে তরুনদের ২য় বিপ্লবে মুসলিম ব্রাদারহুডের অংসহগ্রহন করাকে তরুনেরা আপত্তি না করার খেসারত তারা কড়ায় গন্ডায় এক বছর ধরে শোধ করছে ।
→ মুসলিম ব্রাদারহুডকে ক্ষমতাচ্যূত করার লক্ষে প্রায় দেড়কোটি সাক্ষর বিরোধীরা সংগ্রহ করেছিল
আর বাংলাদেশে জামায়াত নিষিদ্ধের জন্য শাহাবাগ তার চাক্ষুস প্রমাণ ।
→ ২০০১ সালে জামায়তে ইসলাম বিএনপি'র সাথে জোট বেধে হিন্দু নিধন আরম্ভ করেছিলেন এবং দলে দলে হিন্দুরা ভারতে চলে যেতে বাধ্য হয়েছিল ।
অপরদিকে মিশরে ব্রাদারহুডের ক্ষমতায় আসার পর দৃশ্যমান কোন হামলা না হলে ও এক বছরে বিভিন্ন বৈষম্যের কারনে খ্রিষ্টানরা ইউরোপ আমেরিকায় চলে যেতে বাধ্য হচ্ছিল ।
→ জামায়াতে ইসলাম মদদ পাচ্ছে যুক্তরাজ্য সহ আরবভিত্তিক কয়েকটি দেশের কাছ থেকে ।
অপরদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রসারমান কমিউনিস্ট আন্দলন প্রতিহত করার জন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল ব্রাদারহুডকে মদদ দিয়ে আসছে আমেরিকা ।
♂ আমেরিকা ইরাক আফগানিস্তানের মত সিরিয়া মিশরে পুতুল সরকার বসানোর এক চরম পায়তায় ব্যাস্ত । যার কারনে ব্রাদারহুডের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে ।
♂ ব্রাদারহুড নিজেদের টিকিয়ে রাখার জন্য আমেরিকার সঙে আতাত করে আমেরিকার পায়ে পরে সিরিয়ার বাসার-আল-আসাদের সঙে সব সম্পর্ক ছিন্ন করে বিদ্রোহিদের সাহায্য করেছে ।
☼ ধর্মকে পুজি করে, উগ্রতা ধ্যান ধারনা নিয়ে রাষ্ট্র পরিচালনা হবে এই তরুন সমাজ তা কোন দিন ও মেনে নিবে না, যেমনটি নিচ্ছে না মিশর । আমরা ও নিব না । আমরা চাই সব কিছুর উর্ধে থেকে একটি শান্তি ও সম্প্রিতির দেশ ☼
©somewhere in net ltd.