নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তো কি হইছে

তো কি হইছে › বিস্তারিত পোস্টঃ

লজ্জা আমার

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

আমার মনে হয় আমাদের ইতিহাস চর্চার অভাব আমাদের জাতীয়তাবোধের বিকাশ ঘটতে দিচ্ছে না।আমরা দালালি করি ইন্ডিয়া পাকিস্তানের।আমরা রাজাকার কে দেই সুমহান মর্যাদা।আমরা ধর্মীয় উগ্রবাদ কে স্থান দেই সব কিছুর উপরে।আমাদের জাতি হিসেবে সব থেকে গৌরবের অর্জনকে লাথি মেরে দূরে ঠেলে দেই 'আপ্রিদি মেরি মি' বলে।জাতি হিসেবে আমাদের জন্মকালের কষ্ট অনুধাবন করতে পারিনা বলেই হয়তো আমরা এতটা উদাসীন,এত নির্লজ্জ বেহায়া।

আমরা আর কাঁদি না,আমরা আর খেলার সাথে রাজনীতি মিশাই না।আমাদের এখন আর মনে হয় মুক্তিযুদ্ধের আগেই আমরা ভালো ছিলাম।আয়নায় তাকালে আমি এখন একজন নুপুংসককে দেখতে পাই। নিজের চারপাশে আরও হাজারো নুপুংসককে।আমার জাতি ভাইরা এখন ধর্ষকদের রক্ষা করতে এগিয়ে আসে।সেই সব আল বদর নেতাদের রক্ষা করতে মিছিল করে,পুলিশ পিটায়।গলা ফাটিয়ে কান্না কাটি করে দেশ বিদেশ থেকে।এই জাতি ভুলে গেছে রক্তের ঋণ।আর সাথে ভুলে গেছে হাজারো মা বোনের কান্না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.