| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেলিটক ৩জি নিয়ে সবার মধ্যে একটা পজিটিভ ধারনার সৃষ্টি হয়েছে। সব দিক দিয়ে ভিডিও কল রেট ( BL 10sec/50paisa ; TT 10Sec/5 Paisa ) , নেট প্যাকেজ, 3G নেটওয়ার্ক কভারেজ সব দিক দিয়ে।
আমার মনে আছে যখন সরকার ঘোষণা দিল দেশের কোম্পানি আসবে সবাই হুমড়ি খেয়ে পরেছিল সিম কেনার জন্য, অনেক চাপ থাকার কারনে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, ডাক্তার, চিকিৎসক এদের কে আগে দেয়া হবে। আমার এক আত্মীয় তো রীতিমত মন্ত্রি কে ধরে সিম নিয়েছিল। এর পর বাজে সার্ভিসের কারনে, মার্কেট হারায়। আমি নিজেও টেলিটক ব্যবহার করতাম, দেশের ফোন বলে কথা , বাইরের কম্পানিকে কেন নিজের কষ্টের টাকা নিয়ে যেতে দিব। ১বছর পর বাধ্য হয়েছিলাম, কথা বলতে অনেক সমস্যা, এক নাম্বারে কল দিলে অন্য টাই যায় , কথা বলতে বলতে অন্য জনের সাথে ক্রস কানেকশন হয়ে যায়। ঘররর ঘররর করে নেটওয়ার্ক কভারেজ বাড়ায় না, অনেক কারন ছিল।
এখন আবার নতুন করে স্বপ্ন দেখছি, সবার রিভিও গুলো ভালো লাগছে । পুরাতন সিম টা আবার ব্যবহার করবো ভাবছি। কিন্তু , পারবে কি টেলিটক মার্কেট ধরে রাখতে... ?
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭
মোহাঃ আব্দুল আওয়াল (তমাল) বলেছেন: এটাতো আছে ভাই কিন্তু আমি ভাবছি BTCL কি করে বাকি অপারেটর দের রক্ত চোষা প্যাকেজ গুলো অনুমোদন দিল।
২|
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমিও অনেক দিন ধরে ব্যবহার করছি টেলিটক, আর থ্রিজি আসার পর হাই নেট স্পীড আর ভিডিও কল ব্যবহার করছি কোন সমস্যা ছাড়াই।
চিন্তা করছি আস্তে আস্তে টেলিটক-ই মূল নাম্বার হিসাবে ব্যবহার করার।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮
মোহাঃ আব্দুল আওয়াল (তমাল) বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।
প্রতিদিন অনেক নতুন ইউজার তৈরি হচ্ছে টেলিটক যদি ভালো অফার দেয় তাহলে সবাই টেলিটক দিয়ে তাদের ফোন এর ব্যবহার শুরু করবে।
৩|
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৩
নীলতিমি বলেছেন: 
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮
মোহাঃ আব্দুল আওয়াল (তমাল) বলেছেন:
ধন্যবাদ
৪|
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৩
জাহিদ গাছবাড়ী বলেছেন: আমার বাড়ির ৫০কিঃমিঃ এর মধ্যে টেলিটকের নেট নাই।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৬
মোহাঃ আব্দুল আওয়াল (তমাল) বলেছেন: কোন টেলিফোন এক্সচেঞ্জ অফিস নাই?
৫|
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৫
আন্ধার রাত বলেছেন:
আস্তে আস্তে সবার দেশের ফোনে ফিরে আসা উচিত। আমি চারদিন থেকে একটু একটু করে ব্যবহার করা শুরু করেছি, তবে শুধু কথা বলার ক্ষেত্রে। নেটটা এখন অনেক বেশি শক্তশালী।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৪
মোহাঃ আব্দুল আওয়াল (তমাল) বলেছেন: কিন্তু ভয় একটাই, টেলিটক দুর্নীতি বাজ দের হাতে পড়লে, উঠতে পারবে না।
৬|
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬
মতিচূর বলেছেন: ১২০৭ টাকায় ২৫ জিবি মেয়াদ ৩০ দিন স্পিড
৬০ KBPS
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২
মোহাঃ আব্দুল আওয়াল (তমাল) বলেছেন: অনেক ভালো নেট প্ল্যান এটা।
৭|
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪২
তিক্তভাষী বলেছেন: বাজারে আসার পর থেকেই আমি ও্র আমার স্ত্রী টেলিটক ব্যবহার করে আসছি। নেটওয়ার্ক সমস্যার কারণে মাঝে মাঝে মনে হয় বদলে ফেলি। শেষ পর্যন্ত সেটা আর করা হয় না। দেখি..!
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯
মোহাঃ আব্দুল আওয়াল (তমাল) বলেছেন: একসাথে , ব্যবহার করেন দেখে একটা কথা মনে পড়ে গেল। টেলিটক এ একবার আমি নতুন FNF অ্যাড করবো। তাই নাম্বার লিখে পাঠালাম । নতুন তা অ্যাড হল কিন্তু আগের গুলো সব মুছে গেল। জিজ্ঞেস করলাম hotline (!) এ , বলে নতুন অ্যাড করলে পুরাতন সব মুছে যায়। আমি বললাম এটা কোন নিয়ম হল , আপনাদের তো এটা ঠিক করা উচিত। ১ বছরেও এটা ঠিক হয়নি। এখন হল কিনা জানিনা।
টেলিটক হটলাইন নিয়ে আমার অনেক মজার অভিজ্ঞতা আছে। সরকারী সরকারী ভাব আছে ওদের মধ্যে।
৮|
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১০
অনেকের মধ্যে একজন বলেছেন: আমিও যোগ দিব ভাবছি
৯|
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫
অনেকের মধ্যে একজন বলেছেন: নিয়ে ফেল্লাম টেলিটক ৩জি। অচাম স্পিড মাঝে মধ্যে ৮৮-৯০ স্পীডে উঠে যাচ্ছে। আমার ডাটা প্ল্যান ৫১২ kbps এর। এতে আমি যথেষ্ট খুশি ![]()
![]()
১০|
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০
ধুম্রজ্বাল বলেছেন: বাসায় টেলিটক ৩জি কানেকশন দিয়ে এসেছিলাম।
পারফরম্যান্স এ আমি খুব খুশী।
দেশে ফেরার পর বহু লাইন ঘাট করে কেনা টেলিটক নাম্বারটা আবার সচল করবো
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫০
পাস্ট পারফেক্ট বলেছেন: টেলিটকের ১জিবি ৫১২ কেবিপিএস, ৩০ দিন মেয়াদি প্যাকেজ টা ২০০ টাকা করলে খুব বেশি লস হইয়া যাইতো? শালা মীর জাফরের বংশধর আমাগো দেশের ক্ষমতায় বইসা থাকে সবসময়।