নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সঞ্চয়িতা\"

তপু সাহা

জীবনটা ফানুসের মতন... সামান্য আলোকে সঙ্গী করে অন্ধকারের মুক্ত আকাশে উড়ছি.... আলোটা নিভে গেলেই শূন্যে মিলিয়ে যাবো.... ক্ষণিকের পথচলা... আবার হারিয়ে যাওয়া..........

তপু সাহা › বিস্তারিত পোস্টঃ

"অপেক্ষার ইতি...."

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৫



মনে পরে,
সেই বিকালটার কথা………? শ্রাবনের ২১ তারিখ ছিল…!!!!
ঝগড়া করে উঠে গেছিলাম দুজনেই। কিন্তু, বৃষ্টি আমাদের থামিয়ে দিয়েছিল। পাশাপাশি দাঁড়িয়ে থাকলাম দেড়ঘণ্টার মতন…… কিন্তু, কারো মুখে একটা কথাও ছিল না। অভিমানের মাত্রাটা বোধেহয় সেইদিন একটু বেশিই ছিল……।।।
সেই যে চলে গেলাম… আর কথা নাই। অপেক্ষাই ছিলাম তোমার একটা ফোনকলের জন্য… বরাবরের মত তুমিই হয়তোবা এবারের ঝামেলাটাও মিটিয়ে নিবে। কিন্তু, কোন সাড়াই পেলাম না…। দুদিন, চারদিন, দু-চার সপ্তাহ এভাবেই দিনগুলো চলে যেতে লাগলো……… বাহান্ন দিনের মাথায় পারলাম না আর… বিকাল তখন ৫টা…… সব রাগ-অভিমান ভুলে ফোনটা হাতে তুলে নিলাম…… কয়েকবার নাম্বারটা তুললাম, আবার ব্যাকস্পেস চাপতে লাগলাম…… হৃদপিণ্ডটা ঘড়ির কাঁটার মতন টিকটিক করে চলছে…… অবশেষে, ফোনটা করেই ফেললাম।
সত্যিই ভেবেছিলাম না, ফোনটা পেয়ে এত খুশি হবে তুমি…… একটু ব্যস্ত ছিলে, ২৪ সেকেন্ড কথা হল। বলেছিলে, ৫মিনিটের মধ্যেই আবার ফোনব্যাক করবে। এতদিন পরে কথা… সত্যিই নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না আমি। তুমিও কি আমার অপেক্ষাই ছিলে………??? তবে কি………!!!!! না থাক, এতটা ভাবা উচিত হবে না…। ফোনব্যাক করলেই স্যরি বলব তোমায়, এতদিনের জমিয়ে রাখা দুঃখ-কষ্টের সবটা বলব...… আকাশ-কুসুম চিন্তা করতে করতে আধা ঘণ্টা পেরিয়ে গেল। রুম থেকে বেরিয়ে গেলাম বাইরে, ফ্লেক্সি করলাম। অনেক কথা হবে আজ… বাড়ি ফিরে ছাদে গিয়ে বসলাম। এরমধ্যেই ঘণ্টা পেরিয়ে গেছে, কিন্তু কেন জানি নিরাশ হচ্ছি না। ছাদের একপাশটাতে পুরানো ভাঙ্গা দেওয়ালটার ওপরে গিয়ে বসলাম…… হাত থেকে ফোনটা রাখলাম…। তারপর, একমনে ভেবে যাচ্ছি শুধুই তোমায়………
সন্ধ্যা পেরিয়ে রাত তখন ৮টা। তোমার সাথে কথা হবার পরেও ৩ ঘণ্টা পেরিয়ে গেছে……! হঠাত করেই খারাপ লাগতে শুরু হল… এতটা উত্তেজনা কয়েক মিনিটেই ধামাচাপা পরে গেল। বিরাট একটা শূন্যতা আর হাহাকারে নিজের চারপাশটা থেকে বিচ্ছিন্ন হয়ে পরতে লাগলাম আমি………।
আচমকাই বিরাট এক আর্তনাদের ধ্বনি শুনতে পেলাম……… তারপরে লোকজনের কলহ। শব্দটা বাড়ির নিচের রাস্তা থেকে আসছে বলে মনে হল… ঘোরের মধ্যেই সামান্য হেঁটে নিচের দিকে তাকালাম আমি……
তারপর……………………
আরও একটা বিরাট আওয়াজ…… চারতলার ছাদ থেকে কয়েক সেকেন্ডে রাস্তায় লুটিয়ে পড়ল আমার দেহখানা………
হইতোবা, আমাকে ঘিরেও অনেক লোকের জমায়েত হয়েছিল সেদিন…………
………………………………………………………………………………………………………………
ফোনটা তখনও ছাদের ভাঙ্গা দেওয়ালটার ওপরেই ছিল…… জানি না, তারপরে আমার ফোনের রিংটোনটা আর বেজেছিল কিনা………………

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩১

ভ্রমরের ডানা বলেছেন: খোলাচিঠির অভিমানী কথামালা বেশ ভালই লিখেছেন! তবে কেন জানি মনটা বিষাদে ভরে গেল! শুভকামনা!

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩

তপু সাহা বলেছেন: যখন যেমনটা মনে হয়, তেমনটাই লিখি.... কারো মন খারাপ হোক, এটা কাম্য নয়.....
যাহোক, শুভাকাঙ্খী হিসাবে অনেক ধন্যবাদ আপনাকে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.