| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ত্রিভুজ
[email protected] http://trivuz.com ব্লগিং করে সমাজ পরিবর্তনের ফ্যান্টাসি আর নাই
যদি কোন কারনে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়!?
কেমন হবে অবস্থাটা? যুদ্ধের ফলাফলটাই বা কেমন হবে? যুদ্ধ শেষে কি হবে বিশ্বচিত্র?
এই প্রশ্নগুলোর উত্তর কার কাছে কিরকম, জানতে খুব ইচ্ছে করছে। তার আগে আমার নিজের চিন্তা ভাবনাগুলো দেখি লেখতে পারি কিনা....
ক) যুদ্ধ শরুর হলে-
১) টেলি যোগাযোগ প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে। কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট... সব নিমিষেই গায়েব হয়ে যাবে।
২) ইন্টারন্যাশনাল টেলিভিষন সম্প্রচারও বন্ধ হয়ে যাবে.. কারন স্যাটেলাইট প্রযুক্তির উপর প্রথম আঘাতটা আসবে। চীন পর্যন্ত কিছুদিন আগে স্যাটেলাইট থেকে অন্য স্যাটেলাইট ধ্বংস করার প্রযুক্তি উদ্ভাবন করে পরিক্ষাও চালিয়ে ফেলেছে।
৩) অপেক্ষাকৃত কম উন্নত দেশগুলোতে স্যাটেলাইট থেকে লেজার হামলা হতে পারে... ফলে তাদের প্রতিরক্ষা ব্যাবস্থা মোটামুটি গায়েব হয়ে যাবে...
৪) স্থল যুদ্ধ কম হওয়ার সম্ভবনা রয়েছে... বেশীর ভাগই দুর নিয়ন্ত্রিত মিসাইল দিয়ে হামলা হবে...
খ) যুদ্ধ শেষে-
১) ক্যারাবিয়ান কিছু দ্বীপপুঞ্জ ছাড়া আর কোথাও অক্ষত থাকার সম্ভবনা কম
২) পৃথীবিতে খাদ্য, পানীয়, জ্বালানী, পাওয়ার ইত্যাদির বিশাল সংকট চলবে। বিশেষ করে খাবার পানির সংকটে বেশী পড়বে উন্নত বিশ্ব..... আমরা মনে হয় এই দিক থেকে তখন রিচ থাকবো (যদি কেউ বাইচ্যা থাকে).....
৩) ভয়াভয় মানবিক বিপর্যয় ঘটবে (এটা না বললেও চলত... সবাই জানে)
৪) প্রযুক্তি মোটামুটি ধ্বংস হয়ে যাবে... আমার মত কম্পু প্রফেশনালরা না খেয়ে মরতে পারে... অথবা হাল চাষ করে হয়তো কোন রকমে...
৫) অভাব ও সংকটের মুখে পড়ে মানবিক মূল্যবোধ নামক কিছু কারো মাঝে অবশিষ্ট থাকবে বলে মনে হয় না (অবশ্য যুদ্ধ না লাগলেও এটা ঘটবে.. আজ না হোক, আরো দুই'শ বছর পরে হলেও...)
৬) ইন্টারনেট ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার দরুন এইখানে আজাইরা আলাপ করতে পারুম না... সবচেয়ে দু:খের ব্যপার মনে হয় এইটাই আমার কাছে...
আর যদি এ্যাটমিক হামলা হয়,.... তাহলে তো............ সব শ্যাষ!!!!
পি.এস: গুগলে ইমেজ সার্চ করাটা দেখি দিন দিন বিপদজনক হয়ে যাচ্ছে। এটমিক বোম্ব-এর ছবি খুঁজতে গুগল ইমেজে সার্চ দিয়েছিলাম.. চলে এলো সংক্ষিপ্ত পোষাক পড়া 'Miss Atomic Bomb' এর ফটোগ্রাফ! কি তামশা!
আচ্ছা, যুদ্ধের পর কাপর চোপড়ের সংকট হলে নাহয় ওরকম সংক্ষিপ্ত ড্রেস মেনে নেয়া যাবে, কিন্তু এখন মানুষ কিসের অভাবে এত অল্প কাপর দিয়ে ড্রেস বানায় কেউ বলতে পারেন? ![]()
২|
০৮ ই জুন, ২০০৭ দুপুর ১২:১৭
ত্রিভুজ বলেছেন: হা হা হা হা........ পোষ্ট ব্যাক আপ নেবার পর প্রিন্ট আউট নিয়ে নিয়েন। নতুবা পাওয়ারের অভাবে আপনার কম্পিউটার না চললে পড়তে পারবেন না মাহমুদ ভাই .. 
৩|
০৮ ই জুন, ২০০৭ দুপুর ১২:৩২
অনামিকা বলেছেন: তৃতীয় বিশ্বযুদ্ধের পর কে কে বাইচা থাকতে চান, কন। আমি লিষ্ট করতাছি।
প্রানী ছাড়া সবই রাখতাছি লিষ্টে।
৪|
০৮ ই জুন, ২০০৭ দুপুর ১২:৪১
কাবিল কৈতর বলেছেন: আমাগো মত ফকিরনীর দেশের কিছু হইত না। টেনশন লেনে কা নেহি দাদা...
বছর দুই যাইবার দেন.. বুশ হারামী বুঝায় দিব কেমতে কি হইবার পারে।
৫|
০৮ ই জুন, ২০০৭ দুপুর ১:১১
ত্রিভুজ বলেছেন: অনামিকা, লিষ্টে আমারেও রাইখেন ... ![]()
কিছু হইবো না কে কইলো কাবিল কৈতর? ধরেন ইন্ডিয়া পাকি গো দেশে বোমা মারলো। পাকিরা তখন পুরা ইন্ডিয়ায় বোমা মারলে মাঝখানে বাংলাদেশ ছাতু......
আর বুশ মিয়া এই দ্যাশে কিছু করবার পারবো না। নিশ্চিত থাকেন। গত এক বছর ধরে বহুত নাটক করে যে তত্ত্বাবধায়ক সরকার আনছে, এদেরকে হয়তো আগামী ৫/৭ বছরের জন্য পার্মানেন্ট করে দিয়ে যাবে। তারপর দেখবেন কি হয়... এই দেশের মানুষের সাইকোলজি ওরা বুঝে নাই এখনো...বহুত দিরং আছে বুঝতে.....
৬|
০৮ ই জুন, ২০০৭ দুপুর ১:১৫
কাবিল কৈতর বলেছেন: আরে না..।পাকি গো আমাগো মাতায় বোমা ফেলার দিন আর নাইক্কা। ৭১ এখনও ভুলে নাই মামুরা। ওরা বুমা মারব দিল্লিতে। কলকাতায় বুমা মাইরা ওরা হাত গন্ধ করব না।
৭|
০৮ ই জুন, ২০০৭ দুপুর ২:১৪
ক্রিকেট ফ্যান বলেছেন: ভালই হইবো। পুরা দুনিয়া ফাকা। আমরা সেইখানে ক্রিকেট খেলুম। (ক্লোজআপহাসি)
৮|
০৮ ই জুন, ২০০৭ বিকাল ৫:৩০
অবরজ বলেছেন: ওই মিয়া ক্রিকেট খেলবেন একলাই । পরে যদি আপনেরে টার্গেট কইরা একটা মিসাইল মারে, আর তাছাড়া একলা একলা ক্রিকেট খেলন কষ্টের@ ক্রিকেট ফ্যান
৯|
০৮ ই জুন, ২০০৭ রাত ১০:১৯
ত্রিভুজ বলেছেন: হা হা হা
১০|
০৯ ই জুন, ২০০৭ বিকাল ৪:৩০
আবু সালেহ বলেছেন: যুদ্ধ শুরু হইলে কে কে বুশের পিছনে লুকাইবেন...আগে এইটার উত্তর দেন....
১১|
১০ ই জুন, ২০০৭ রাত ১২:৪০
ত্রিভুজ বলেছেন: চিন্তার ব্যাপার সালেহ..... এইটা তো ভাবি নাই.... :/
হুমম... ভাবতে হইবো........
১২|
১৩ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৪৩
ত্রিভুজ বলেছেন: বুশ কার পিছনে লুকাবে সেটাই আসলে চিন্তার কথা... @ সালেহ.. ![]()
১৩|
১৩ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
দিগন্ত বলেছেন: তৃতীয় বিশ্বযুদ্ধ কার-কার মধ্যে হবে বলে ভাবা হচ্ছে সেটা যদি একটু বলেন ...
১৪|
১৩ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
মানুষ বলেছেন: যুদ্ধ আসলে ততটা খারাপ না। প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি পাবে। পৃথিবী আরো একধাপ এগিয়ে যাবে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কথা ভেবে দেখুন। ওই সময়টাতে অনেক কিছু আবিস্কৃত হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০০৭ সকাল ১১:৫৩
মাহমুদ রহমান বলেছেন: হা হা হা.......আমি বেঁচে থাকলে খুব মজা হবে। আবার নতুন করে এই পৃথিবীর গঠন দেখতে পাব।
একটা বিশাল ঘটনার সাক্ষী হিসাবে নিজেই ইতিহাস লেখা শুরু করব।
আর যুদ্ধ লাগার আগে একটু খবর দিয়েন, আমার পোস্টগুলোর ব্যাকআপ নিয়ে নিব ।