নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝুল বারান্দা এবং এক মগ কফি। এইতো জীবন...

খাই, দাই, ঘুমাই........

তাহমিনা তুলি

আলোর সন্ধানে .........

তাহমিনা তুলি › বিস্তারিত পোস্টঃ

♠ জুন ২০১৩ নির্বাচিত ব্লগ সংকলণ - ২য় পর্ব ♠

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০২

I end not far from my going forth

By picking the faded blue

Of the last remaining aster flower

To carry again to you.

--- Robert Frost



যারা গত পর্ব মিস করেছেন তাদের জন্য - ♠ জুন ২০১৩ সেরা ব্লগ সমূহ - ১ম পর্ব ♠



তিনি একজন। - এরিস



আসেন ছুটির দিনে ছোট বেলার নাম জানা নাজানা খেলাগুলির কথা মনে করতে পারি কিনা - চারশবিশ



বাংলাদেশের দিকে কু নজর দিলে চোখ তুলে নেবো। - ধীবর



বন বীথিকায় - জুন



একজন আদর্শ মায়ের কথা বলছি... - একজন আরমান



ব্যক্তিত্ব নিয়ে কিছু কথা - ভূতাত্মা



গল্পঃ আমার একটি ফুলের মূল্য যখন নিঃস্ব করে তোমায় - সপ্নাতুর আহসান



দিল্লী দর্শন - মনিরা সুলতানা



কর্ণফুলীঃ আমার শৈশবের নদী এবং... - আবুল মোকারম



দম ফাটানো হাসির কয়েকটা হিন্দি মুভি। - অ্যামাটার



ট্রাভেল বাংলাদেশঃ চলুন ঘুরে আসি মায়াবী বন-পাহাড়ে ঘেরা নালিতাবাড়ির মধুটিলা ইকো পার্ক থেকে- অপূর্ন



দি প্যালেস্টাইন (পার্ট-২) - বাংলাদেশী দালাল



পৃথিবীর সর্বকালের সেরা ১০ ধনীগণ - এম, এস ১৩



♣তুমি কোন কাননের ফুল ... জাতীয় বৃক্ষমেলা থেকে সংগৃহিত ফুলের ছবি ব্লগ♣ - আরজুপনি



ইসলামিক রাষ্ট্র কি? কয়েকটি "ইসলামিক রাষ্ট্রের" হালচাল এবং আমরা কি চাই?? - দিকভ্রান্ত*পথিক



আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে :P ভ্রমণ- রুজেভেল্ট আইল্যান্ড। দ্বীপ থেকে দ্বীপান্তরে। - এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা



আমার তোলা যত ছবি - ৩ - আমিনুর রহমান



বাংলা আবৃত্তির কবিতা সংকলন - সংগ্রহে রাখুন - চিরতার রস



মৃত্যুমাত্রিক পৃথিবী - আজ আমি কোথাও যাবো না



ঘুড্ডির পাইলটের টিপ্স ! কিভাবে নিজেকে ধর্ষক হওয়ার হাত হতে বাঁচাবেন ! - ঘুড্ডির পাইলট



ব্রেক-আপের পরে কি করা উচিত কি করা উচিত না। - -এভারগ্রীন নাহিদ-



সস্তা প্রেমের গল্প নাম ' আমার বৃষ্টি বিলাস' - কাল্পনিক_ভালোবাসা



যে সকল সম্পদের যাকাত দিতে হবে - মাটির কথা



শাদ্দাদের জন্ম মৃত্যু বেহেশত নির্মান ও কিছু ধর্মকথন - সেলিম আনোয়ার



ব্যথার করুন তৃপ্তি - কান্ডারী অথর্ব



সহজ ফ্রাইড রাইস রান্না _ ( Sea Food Fried rice ) - নতুন



সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-২৮ :: Google Analytics - আইপাগল



ডেনমার্ক,জার্মান,ফ্রান্স ইতালি সহ ইউরোপে উচ্চ শিক্ষার সকল তথ্য - হাসান আলি



সবাই ভাল থাকবেন.............

মন্তব্য ৯৭ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:
যথারীতি পোস্ট প্রিয়তে এবং আগামী পর্বের অপেক্ষায় থাকা। আমার একটি পোস্ট দেখি স্থান পেয়েছে। :#>

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫১

তাহমিনা তুলি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। আপনার কোন পোস্ট রেখে কোন পোস্ট বাছাই করবো এটা নিয়েই দ্বিধায় পড়ে গেছিলাম। আপনার প্রতিটি পোস্ট শক্তিশালী।

২| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৪

আমিনুর রহমান বলেছেন:



মানি না, মানবো না ... :P

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫১

তাহমিনা তুলি বলেছেন: কেন ভাইয়া ?

৩| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৪

আমিনুর রহমান বলেছেন:




গণিতের সৌন্দর্য সৌন্দর্যের গণিত - মুনির হাসান

" style="border:0;" /> - অপূর্ন


এই দুটো লিঙ্ক কাজ করছে না।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

তাহমিনা তুলি বলেছেন: ওহো। আমি একটু কাঁচা কিনা তাই। ঠিক করে দিচ্ছি। ধন্যবাদ সুধরে দেবার জন্য।

৪| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ++++++

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

তাহমিনা তুলি বলেছেন: ধন্যবাদ অভি।

৫| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: +++

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭

তাহমিনা তুলি বলেছেন: ধন্যবাদ ঐতিহাসিক ভাইয়া।

৬| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯

মাহবু১৫৪ বলেছেন: +++

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮

তাহমিনা তুলি বলেছেন: :) :)

৭| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

বাংলাদেশী দালাল বলেছেন: চমৎকার পোস্ট তুলি আপু। "দি প্যালেস্টাইন" কে স্হান দেয়ায় কৃতজ্ঞতা জানবেন।


+ প্রীয়তে

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯

তাহমিনা তুলি বলেছেন: প্যালেস্টাইন নিয়ে আরো লেখা চাই।

৮| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০

লাবনী আক্তার বলেছেন: আফসোস লাগছে! :(

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩

তাহমিনা তুলি বলেছেন: কেন আপুনি ?

৯| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

জান্নাতুল এন পিয়াল বলেছেন: আমি এই পোস্টের তীব্র নিন্দা জানাচ্ছি। এইখানে আমার কোন লেখা নাই কেন? (আমি অবশ্য জুন মাসে কোন লেখা পোস্ট করি নাই। কিন্তু তেতে কি?!!!)

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

তাহমিনা তুলি বলেছেন: =p~ =p~ =p~
তাতে কি সামনে দেবার চেষ্টা করবেন।

১০| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৭

এসএমফারুক৮৮ বলেছেন: +++

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬

তাহমিনা তুলি বলেছেন: ধন্যবাদ।

১১| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪

সোহাগ সকাল বলেছেন: কষ্টসাধ্য কাজ করেছেন!

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬

তাহমিনা তুলি বলেছেন: হুমম।।।।

১২| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৩

মামুন রশিদ বলেছেন: বাহ, চমৎকার উদ্যোগ ।


শুভকামনা ।

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭

তাহমিনা তুলি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। ভাল থাকবেন।

১৩| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ৮ম ভাল লাগা ও প্রিয়তে ।

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮

তাহমিনা তুলি বলেছেন: :)

১৪| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭

সুমন জেবা বলেছেন: ফাইন..

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

তাহমিনা তুলি বলেছেন: B-)

১৫| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বেশ কষ্ট করেছেন। প্লাস।

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭

তাহমিনা তুলি বলেছেন: ভাল কিছুর জন্য তো কষ্ট করতেই হয়। আপনারা যেমন কষ্ট করে এতো সুন্দর সুন্দর পোস্ট দেন। সে তুলনায় তো পোস্ট বাছাই করা কোন কাজই নাহ।

১৬| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২

সপ্নাতুর আহসান বলেছেন: আমার নাম দেয়ায় আপনাকে ''মাইনাচ'' :P

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৭

তাহমিনা তুলি বলেছেন: :P

১৭| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++ :)

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৮

তাহমিনা তুলি বলেছেন: ধন্যবাদ অপূর্ণ

১৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পরের পর্বের অপেক্ষায়..............


তাড়াতাড়ি দেন আপু।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৯

তাহমিনা তুলি বলেছেন: এতো তাড়াতাড়ি করলে কি হবে ভাইয়া ? সংযমের মাস তো।

১৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

কয়েস সামী বলেছেন: আরো পরিশ্রম করতে হবে। তবে উদ্যোগ চালিয়ে যাওয়া ভাল।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৯

তাহমিনা তুলি বলেছেন: বিস্তারিত বললে ভাল হতো।

২০| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটি কাজ!!! শুভ কামনা রইল। :)

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩০

তাহমিনা তুলি বলেছেন: ধন্যবাদ ভাই।

২১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৯

আরজু পনি বলেছেন:

আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এই ধরনের সংকলন পোস্ট পাবলিশ হতে থাকলে ব্লগারদের মধ্যে দায়িত্বশীল ব্লগিং বেড়ে যায়...বেড়ে যায় ভালো পোস্ট পাবলিশ করার প্রবণতা ।

তাই আপনার এই উদ্যোগকে অন্তর থেকে সাধুবাদ জানাই, তুলি।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩১

তাহমিনা তুলি বলেছেন: আপনার উৎসাহ পেয়ে আমার পোস্ট দেওয়ার প্রবণতাও বেড়ে গেলো আপু।

২২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

গোলাপি রাজকন্যা বলেছেন: সংকলন পোস্ট দেবার জন্য অনেক বেশি ব্লগারদের ফলো করা উচিত।
আপনার পোস্ট বেশ কিছু সামু ব্লগের বেশ কিছু ক্লাসিক লগ মিস করেছে, যেমন: হাসান মাহবুব, ম্যাভেরিক, প্লিওসিন অথবা গ্লাসিয়ার, অপর্না মন্ময়, অনাহূত, নস্টালজিক, তন্ময় ফেরদৌস, নোমান নমি, .......এবং আরও অনেক অনেক, এরা প্রত্যেকেই জুনে পোস্ট করেছেন।

এবং আপনার দেয়া আগের পোস্টের লিংক ধরে গিয়ে দেখলাম আপনি শুধু মাত্র একটা টাইপড শ্রেনীকে অনুসরন করছেন, বিষয়টা ফানি।এই লিস্টকে বেটার আপনি আপনার 'আমার প্রিয় পোস্টের' সংকলন নাম দিতে পারেন, বাট অভিয়াসলি নট সামু বেস্ট। আপানর লিস্টে এমন অনেক পোস্টে আছে যেগুলো আসলে নির্বাচিত পাতাতেই যাবার যোগ্য না।

শুভেচ্ছা।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬

তাহমিনা তুলি বলেছেন: কথা ঠিক। সিলেকশানটা আমার নিজের ব্যক্তিগত ভাল লাগা থেকে করা। ব্যাপারটা আমি প্রথম পর্বে উল্ল্যেখ করেছিলাম। আশাকরি দেখে নিবেন।

আমার অবশ্যই একটা টাইপ আছে। আর আমি সেই টাইপের মানুষকেই এবং তাদের ব্লগকেই পছন্দ করবো এটাই স্বাভাবিক। আমার উল্টো টাইপের ব্লগারদের ব্লগকে সিলেকশান করার তো প্রশ্নই আসেনা।

২৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আমার নাম নাই কেনু ? X((

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

তাহমিনা তুলি বলেছেন: তাইতো ! ভুল হয়ে গেছে আপু।

২৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৪

অ্যামাটার বলেছেন: বাহ। আমার একটা পোস্টের লিঙ্ক দেখি তালিকয় আছে। কৃতজ্ঞতা। :)

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

তাহমিনা তুলি বলেছেন: সামনে আপনার কাছ থেকে আরো ভাল ব্লগ পাব সেই আশা রাখছি।

২৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মাইনাস !

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮

তাহমিনা তুলি বলেছেন: কেন স্যার ?

২৬| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল প্রচেস্টা - চালিয়ে যান

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮

তাহমিনা তুলি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাইয়া।

২৭| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০২

আমিনুর রহমান বলেছেন:



এখন যে সালামী দিতে হবে, সংকলনে আমার পোষ্ট স্থান পাওয়ায় তাই আমি মানি না, মানতে পারিও না :D

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯

তাহমিনা তুলি বলেছেন: ওহো। আমার কি দোষ।
সেলামির ভয়ে পোস্ট দেওয়া বন্ধ করবেন না যেন।

২৮| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: ভাললাগা জনবেন আপু।

কষ্টকর কাজের জন্য ধন্যবাদ।


পোষ্ট প্রিয়তে...

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪০

তাহমিনা তুলি বলেছেন: ধন্যবাদ শোভন। আপনাদের উৎসাহ পেলে পরিশ্রম সার্থক হয়।

২৯| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০১

ইখতামিন বলেছেন:
এটা কি সর্বকালের সর্বসেরা?

১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

তাহমিনা তুলি বলেছেন: সরি ভাইয়া। আমার চোখে সেরা।

৩০| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

গোলাপি রাজকন্যা বলেছেন: আপনি যে নিজের পছন্দের পোস্ট নিয়েই সংকলন করেছেন সেটা এক নজর চোখ বুলালেই বোঝা যাচ্ছে! তবে নিজের পছন্দের পোস্টের শিরোনাম কেন তাহলে 'জুনে সামুর সেরা ব্লগ'?
আপনি নিজের পছন্দের তালিকাকে তো সামুর সেরা বলতে পারেন না, যেখানে সামুর প্রকৃত সেরা জুনের ব্লগ গুলো আপনি আপনার ভাষ্যমতে 'নিজের মতের অনুসারী' না হবার কারণে অন্তর্ভূক্ত করেননি।

১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

তাহমিনা তুলি বলেছেন: শিরোনাম ঠিক করে দিয়েছি আপি। সরি।
নতুন তো তাই একটু আকর্ষনীয় শিরোনাম দিয়ে হিট হতে চেয়েছিলাম।
তবে আপনি যে সামু সামু করতেছেন, আমি কিন্তু সামু শব্দটি কোথাও দেইনি।

৩১| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৭

রেজোওয়ানা বলেছেন: আপনার প্রয়াসের জন্য সাধুবাদ রইলো প্রথমে, তবে আপনাকে আমি ঢালাও ভাবে স্তুতিবাক্য দিয়ে সন্তুষ্ট করে মন্তব্য শেষ করবো না এই জন্য আগে থেকেই দু;খিত বলে রাখছি।

আপনার সংকলনের বিষয়ে আমার কিছু পর্যবেক্ষন রয়েছে সেটা আমি শেয়ার করতে চাই, যদিও জানি যে বিষয়টা আপনার কাছে হয়তো তেমন ভাল লাগবে না।
প্রথম কথা হচ্ছে আপনার সংকলনের শিরোনাম 'জুনে সামুর সেরা ব্লগ"......আপতদৃষ্টিতে যেটা সকল ভিজিটর এবং ব্লগারদের কাছে এই মেসেজ দিচ্ছে যে এই পোস্ট গুলো সামুর সব চাইতে ভাল লেখা ছিল জুন মাসে। যদিও আপনি আপনার প্রথম পর্বে লিখেছেন এটা আপনার ব্যক্তিগত পছন্দ, হ্যাঁ ব্যাক্তিগত পছন্দের সংকলন নিয়েও অনেক পোস্ট আসে এই ব্লগে সেক্ষেত্রে পোস্টের শিরোনাম হয় "আমুক মাসের আমার পছন্দের পোস্ট/ প্রিয় পোস্ট"।
যখনই আপনি কোন ব্লগের নাম ধরে তার সেরা পোস্ট শিরোনামে পোস্ট দিবেন তখন কিন্তু আপনার দায়িত্ব অনেক বেড়ে গেলো, সেটা কিন্তু শুধুই আপনার ভাল লাগা মন্দ লাগার ব্লগারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না (মন্তব্যের উত্তরে আপনি বলেছেন যে সব ব্লগার আপনার মতের তাদের পোস্টই আপনি সেরা মনে করেন, কি ভয়ংকর কথা)!
পরিতাপের বিষয় হলো আপনার জুন সংকলনে সামুতে যারা চমৎকার সব ক্লাসিক পোস্ট দেয় তাদের সবাইকে বাদ দিয়েছেন, আপনার বোঝার সুবিধার জন্য আমি কয়েকজনের নাম দিচ্ছি,আশাকরি তাদের ব্লগ অনুসরন করে দেখবেন

গল্প: ম্যাভেরিক, হাসান মাহবুব, অপর্ণা মন্ময়, সমুদ্রকণ্যা, নোমান নমি, জাফরিন, আহনাফ শাহরিয়ার।
কবিতা: স্বদেশ হাসনাইন, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, সায়েম মুন, বুলেট কিংবা কবিতা, অচিন্ত্য, মাহি ফ্লোরা, দূর্জয়, অদৃশ্য, তানিম, অনাহৃত, অন্যমনস্ক শরৎ, পাপতাড়ুয়া, হানিফ রাশেদীন, এ.টি.এম.মোস্তফা কামাল, এবং আরোও অনেকে।

ছবি ও ভ্রমন: যেটা মাস্ট আশা উচিত যে কোন ভ্রমন পোস্টে 'সাদা মনের মানুষ', আরমিন।
মুক্তগদ্য: স্বপ্নজয়, দ্যা ফ্লাইং ডাচম্যান।

প্রবন্ধ: তন্ময় ফেরদৌস, কাউশার রুশো, মুরাদ-ইচছামানুষ আরও অনেকে।

আমি সমান্য কয়েকজনের নাম বললাম যারা যাদের লেখার মান এবং জনপ্রিয়তা নিয়ে কারো মনেই কোন সন্দেহ থাকার কথা না এবং এদের ব্লগ বাদ দেয়াটা এক ধরনের পাঠককে বঞ্চিত করা। এবং সামহোয়্যারইনের ভাল লেখা ও ব্লগ গুলো সম্পর্কে ভিজিটর এবং ব্লগারদের ভুল ধারনা দেয়া।

আর একটা কথা আপু, যখন আপনি কোন সংকলন করতে যাবেন তখন "নিজের মত ও নিজের পথ" এই প্রপঞ্চ থেকে বের হয়ে এসেই করতে হবে।
এত গুলো কথা লিখলাম এই কারণে যে আমি চাই না, সামুর 'সংকলন' নামের টার্মটা হেয় হোক, খেলো হোক! সংকলন কাজটা অনেক কঠিন এবং দ্বায়িত্বের সেই বিষয়টা সবাইকে আর একবার মনে করিয়ে দিতে চাই।

আর পোস্টের শিরোনাম যদি হতো "আমার পছন্দের সামু সেরা ব্লগ" তাহলে এই বিষয়ে কোন কিছু বলার ছিল না, যেহেতু আপনি লিখছেন এটা 'সামু সেরা' তাই এত কথা আসলো।

আপনার ব্লগ ভ্রমন আনন্দময় হোক, অনেক ভাল ভাল ব্লগ আমাদের উপহার দিন এই কামনা রইলো।

ভাল থাকবেন।



মন্তব্যের এই অংশ নির্বাচক এবং মডারেটরদের উদ্দ্যেশ্যে:
একটা কথাই আগেই বলেছি আবারও বলছি........নির্বাচিত পাতা যদি রাখতেই চান তাহলে নির্বাচক নির্ধারন করার আগে ছোট একটা ওয়ার্কশপ আয়োজন করে তাদের কি করা যাবে আর কি করা যাবে না সেই সম্পর্ক একটা ছোট ট্রেনিং দিন আগে। এই নির্বাচিত পাতা এবং নির্বাচিত পাতায় পোস্ট রোলিং এর ধারাটা খুবই বিরক্তিকর এবং হতাশাজনক হয়ে উঠছে দিনে দিনে। সকল নির্বাচক আপ টু দ্যা মার্কের নন; সরি টু সে । গতকালকে দেখলাম সকাল দশটায় দেয়া পোস্ট রাত একটা অবাধি নির্বাচিত পাতার মাথায় লটকে আছে আবার এমনও দিন যায় যখন প্রতি দু'মিনিটে একবার করে নতুন পোস্ট রোলিং হয়......হোলি কাউ

১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

তাহমিনা তুলি বলেছেন: কষ্ট করে এতো বড় সমালোচনা লেখার জন্য আপনাকে ধন্যবাদ দিতেই হয়। আমি মানি আমার শিরোনামটা পারফেক্ট হয়নি। তাই ঠিক করে দিলাম। মানুষ এবং নতুন ব্লগার হিসেবে এতটুকু ভুল হতেই পারে। তার জন্য আমি দুঃখিত। তবে আপনি তো অনেক পুরোনো ব্লগার এবং অনেক অভিজ্ঞ। সে হিসেবে আপনার ভুল হওয়াটা আরো বেশি দুঃখজনকই বটে। আমি কোথাও সামু শব্দটি উল্লোখ করিনি। তবে সেরা ব্লগ না লিখে আমার প্রিয়/আমার চোখে সেরা লেখাটা বেশ যুক্তিযুক্ত ছিল। আপনাদের মত যখন বড় মাপের ব্লগার হব তখন আর এমন ভুল হবেনা ইনশাল্লাহ।
ওভারঅল আমি আপনার ক্ষোভের উৎসটা বুঝতে সক্ষম হয়েছি বৈকি =p~ =p~

৩২| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

প্রত্যাবর্তন@ বলেছেন: ফাটাফাটি কালেকশান

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

তাহমিনা তুলি বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য। ভাল থাকুন প্রত্যাবর্তন।

৩৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:২০

মনিরা সুলতানা বলেছেন: আপুনি আমার কৃতজ্ঞতা জানবেন ...
একদম নতুন কিছু লেখার লিঙ্ক পেলাম আপনার কাছে :)
আপনি আমার চাইতে অনেক বেশী ডেডিকেটেড পড়ুয়া ।

শুভ কামনা আপনার জন্য :)

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫

তাহমিনা তুলি বলেছেন: নিজে তো লিখতে পারিনা। তাই অন্যের লেখাই পড়ি আর ভাল লেখার কদর করি। তার পরেও কিছু মানুষ পিছে লাগে। কোথাও যাব বলেন?

৩৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

রেজোওয়ানা বলেছেন: আপনি পোস্টের শিরোনাম বদলেছেন, গতকাল রাত এমনকি আমি যখন মন্তব্য করি তখনও পোস্টের শিরোনাম ছিল " জুন ১৩ সেরা সংকলন", আপনি পোস্ট করছেন সামুতে, পোস্টের লিংক দিচ্ছেন সব সামুর এখন সামু না লিখলেই কি আর সামুকে ইন্ডিকেট করা হলো না নাকি.....শধু শুধু বালখিল্য কেন করেন?


ওভারঅল আমি আপনার ক্ষোভের উৎসটা বুঝতে সক্ষম হয়েছি বৈকি ........এর চাইতে মজার মন্তব্য আমি আমার চার বছরের ব্লগীয় জীবনে পাইনি....হা হা হা হা! অবশ্য এমন কিছু যে আপনি বলবেন সেটা আগে থেকেই ধারনা করেছিলাম, পুপারা এভাবেই কথা বলে =p~ =p~

শোনেন তুলি আপা আপনার ব্লগ সংকলনে আমার পোস্ট আসলেও কিছু যায় আশে না, না আসলেই কোন কিছু যায় আসে না =p~ =p~

নির্দিষ্ট দায়িত্ববোধ থেকেই মন্তব্য করতে হলো। ব্লগারদের যে লিস্টটা মন্তব্য দিয়েছি তাদের ফলো করেন তাইলেই হবে।

শুভেচ্ছা।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯

তাহমিনা তুলি বলেছেন: আমার বাসায় আপনার ইফতারিত দাওয়াত আপু।

আমি জানি অনেক ভাল ব্লগ বাদ পড়ে গেছে। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর কিভাবে বললে যে আপনি আমাকে বুঝতে পারবেন আমার জানা নেই। আপনি বললে আমি আর সংকলন পোস্ট দিব না ভবিষ্যতে।

৩৫| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৮

রোমেন রুমি বলেছেন: ++++

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯

তাহমিনা তুলি বলেছেন: ধন্যবাদ রোমেন।

৩৬| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩৬

সুপান্থ সুরাহী বলেছেন:


ওভারঅল আমি আপনার ক্ষোভের উৎসটা বুঝতে সক্ষম হয়েছি বৈকি =p~ =p~

৩১ নং কমেন্টের রিপ্লাইয়ে আপ্নার এই কথাট ঠিক হয়নি। আরো স্পষ্ট করে বললে ঔদ্ধতপূর্ণ একটা বাক্য আপনি লিখেছেন।

পুরো কমেন্টরে কোথাও ক্ষোভ জাতীয় কোন শব্দ ছিলনা। তবু্ও কেন এই বাক্যটা লিখলেন?
সামুর ইতিহাসে যে কজন ব্লগার নিজের যোগ্যতায় জনপ্রিয় হয়েছেন ফ্লাডিং না করে এবং ডার্টিওয়ে না ধরে তাদের অন্যতম ''রেজওয়না'' আপু। ৮মাসের ব্লগিং জীবনে আপনি তাকে এভাবে ট্রিট করতে পারেন না।
হতে পারে আপ্নার ব্লগিং সময় আরো দীর্ঘ বাট এই নিকের হিসেবে এমনটা হওয়া উচিত নয়।

সবশেষে একটা ভাল কাজ করছেন ... চালিয়ে যান...
ধন্যবাদ রইল...

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪২

তাহমিনা তুলি বলেছেন: কথাটি রেজওয়ানা কে ক্ষ্যাপানোর জন্য বলেছি। যে এমনিতে ক্ষেপে আছে তাকে ক্ষেপাতে আরো ভাল লাগে। কিছু মনে করবেন নাহ।
একটা সত্যি কথা বলি। রেজওয়ানা আমারও অনেক পছন্দের ব্লগার। অনেক আগে থেকেই তার ব্লগ পড়ি।

৩৭| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৫

চিরতার রস বলেছেন: এমন সংকলন জাতীয় পোস্টগুলো ব্লগারদের মধ্যে ভাল ব্লগ দেওয়ার প্রবণতা বৃদ্ধি করে। একটা প্রতিযোগীতারও সৃষ্টি করে বৈকি।

চালিয়ে যান। পোস্টে ভাল লাগা।

তবে রেজওয়ানা যে সমস্ত ব্লগারদের কথা বলেছেন তাদের ব্লগও সংকলনে স্থান পাওয়ার যথেষ্ট দাবি রাখে। আশা করি ব্যাপারটা ভবিষ্যতে খেয়াল রাখবেন।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮

তাহমিনা তুলি বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ চিরতার রস। ভাল থাকবেন।

৩৮| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮

কয়েস সামী বলেছেন: রোজয়ানা আপি, আপনার নীচের কথাগুলি আমি সহ আরো অনেক ব্লগারের মনের কথা-

"একটা কথাই আগেই বলেছি আবারও বলছি........নির্বাচিত পাতা যদি রাখতেই চান তাহলে নির্বাচক নির্ধারন করার আগে ছোট একটা ওয়ার্কশপ আয়োজন করে তাদের কি করা যাবে আর কি করা যাবে না সেই সম্পর্ক একটা ছোট ট্রেনিং দিন আগে। এই নির্বাচিত পাতা এবং নির্বাচিত পাতায় পোস্ট রোলিং এর ধারাটা খুবই বিরক্তিকর এবং হতাশাজনক হয়ে উঠছে দিনে দিনে। সকল নির্বাচক আপ টু দ্যা মার্কের নন; সরি টু সে । গতকালকে দেখলাম সকাল দশটায় দেয়া পোস্ট রাত একটা অবাধি নির্বাচিত পাতার মাথায় লটকে আছে আবার এমনও দিন যায় যখন প্রতি দু'মিনিটে একবার করে নতুন পোস্ট রোলিং হয়......হোলি কাউ"
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫০

তাহমিনা তুলি বলেছেন: সহমত। নির্বাচিত পাতা নিয়ে যথেষ্ট কমপ্রেইন আছে ব্লগারদের মধ্যে। আশা করি কর্তৃপক্ষ ব্যাপারটি সুনজরে দেখবেন।

৩৯| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: তুলির পোস্ট কে আবারো স্বাগতম। একটু আকটু ভুল ত্রুটি থাকতে পারে। নতুন হিসেবে আপনি দারুণ কাজ করেছেন। নির্বাচিত পোস্ট এমনকি স্টিকি পোস্ট নিয়েও সমালোচনা হয়।সেটা কোন ব্যাপর নয়। এগিয়ে যান তুলি আশা করি আপনি ব্লগিং এর নতুন নক্ষত্র হবেন। জুন রেজোয়ানা,আরজু পনি ওদের সঙ্গে আপনার নামও উচ্চারিত হবে।হ্যাপি ব্লগিং সুপ্রিয় ব্লগার ।

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

তাহমিনা তুলি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া।

৪০| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৫

নেক্সাস বলেছেন: খুব ভাল উদ্যেগ। আসুন আমরা সবাই সংকলন পোষ্ট বানাই ! এটাই এখন সামুর জনপ্রিয় অধ্যায়। সংকলন পোষ্ট সফল হোক

৪১| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭

নেক্সাস বলেছেন: অফটফিক: রেজুপা নির্বাচিত পাতা আর সংকলন পোষ্টের ব্যাপারে আপনার মতের সাথে একমত। স্যালুট আপনাকে

৪২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:০১

শুভখান বলেছেন:


বাহ বেশ মজারতো। একজন মানুষ তার ভালোলাগা থেকে একটি সংকলন করেছে। আর অন্যরা এসে সেখানে তাদের প্রিয় পোস্ট কেন স্থান পেলোনা তাই নিয়ে ক্যাচাল বাধিয়ে দিয়েছে। চমৎকার। আবার অনেকে দেখছি নির্বাচনী পাতা নিয়ে ক্ষোভে ফেটে পরছে। যাই হোক নির্বাচনী পাতা নিয়ে কিছু বলছিনা ওইটা নির্বাচকরা ভালোই বোঝেন। এই বিতর্ক মনে হয় আজীবন বিতর্কিত থাকার মতই একটি ব্যাপার। আজ আমার পোস্ট না গেলে আমিও বলব নির্বাচন ভালো হয়নি। কিন্তু যিনি এই সংকলন করলেন তার একান্ত ভালোলাগা থেকেই ( হয়ত সামুর হয়ে নির্বাচন করলে এমনটি হতনা ) তার সাথে ক্যাচাল না করলেই কি ভালো হতো না। অন্তত এই নির্বাচন তাকে তার ব্লগিং এর প্রতি মোহ কমিয়ে দিবে বইকি ?

জাতির বিবেকের কাছে প্রশ্ন নির্বাচনী পাতা নিয়ে যারা কিছু কথা বলে গেলেন তাদের কেউ আবার নির্বাচক ননতো ? তাহলেই হয়েছে আজ থেকে এই সংকলন যিনি করলেন তার আর কোন পোস্ট নির্বাচিত পাতায় যাবে কিনা ভবিষ্যতে সন্দেহ রয়েছে।

হায়রে কপাল !!! এভাবেই বার বার মুখগুলো উন্মোচিত হয় মুখোশের আড়ালে লুকিয়ে থেকে।

আসুন দাবী তুলি আমরা সবাই ভালো ব্লগার নির্বাচিত পাতায় যাবে সবার পোস্ট তাহলে আর এই পাতার দরকার কি ?


২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৩

তাহমিনা তুলি বলেছেন: কিছুই বলার নাই ভাইয়া।।।

৪৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭

হাসান মুহিব বলেছেন: এই ধরনের পোস্ট দেখলে ভালোই লাগে ; আর আর ভালো লাগে যদি নিজের নাম টা না দেখতে পাই; তাই মনের ভিতর আর ভালো লেখা দেয়ার ইচ্ছে জাগে ; মনে হয় আর ভালো লাগ্লে হয়তো নিজের নামটা জাইগা পাবে।

আর ভালো লেখব বলে , পড়ে পড়বে নিজের মান দেখবো বলে

আবার লিখা শুরু করলাম

ধন্যবাদ আপনাকে

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৪

তাহমিনা তুলি বলেছেন: শুভ কামনা আপনার জন্য।

৪৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: খুব সুন্দর পোস্ট । পোস্টে ভাল লাগা। এরিসের এবং বাংলাদেশী দালাল পোস্ট দুইটা দেখে বেশি ভাল লাগছে ।

++++++

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৪

তাহমিনা তুলি বলেছেন: ধন্যবাদ বিথিপু।

৪৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪০

একজন আরমান বলেছেন:
আমারও একটা পোস্ট আছে দেখছি। :#>

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৪

তাহমিনা তুলি বলেছেন: হুমম।

৪৬| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫

মনিরা সুলতানা বলেছেন: তুলি আপু. অনেক দিন আপনার দেখানাই :( কেমন আছেন শুভ কামনা ।

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৬

তাহমিনা তুলি বলেছেন: ভাল আছি আপু। রমজানের জন্য একটু কম সময় পাই ব্লগে আসার। ঈদের পর আমার নিয়মিত হব ইনশাল্লাহ।
ভাল থাকবেন।

৪৭| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২২

মনিরা সুলতানা বলেছেন: ভাল লাগ্ল আপুনি আপনার খবর পেয়ে ...।
ব্লগ আমরা সবাই এক ব্লগিয় বাঁধনে জরিয়ে গেছি ...।
সবাইকে নিয়মিত না দেখলে মনে হয় কিছু মিস হচ্ছে ...।।

অনেক অনেক ভাল থাকবেন আপু ... :)

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪১

তাহমিনা তুলি বলেছেন: মনিরা আপু ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন।

৪৮| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭

ইখতামিন বলেছেন: আপনি কি আর লিখবেন না?
আপনার তো অনেক সময়...

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪২

তাহমিনা তুলি বলেছেন: আমিতো নিজে লিখিনা। অন্যের লেখা নিয়া মাতাব্বরি করি আরকি। :)

ধন্যবাদ ইখতামিন ভাই। একটু ব্যস্ততা ছিল। আবার মাতাব্বরি শুরু করবো। ;)

৪৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০

সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর ব্লগে । সুস্বাগতম । নিয়মিত হবেন আশা করছি ।

৫০| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১

আমি সৈকত বলছি বলেছেন: খুব ভালো লাগলো প্রয়াসটি :)

আমাদের পোস্ট তো নির্বাচিত হবেই না,

জ্ঞানী মানুষদের লিখা যেগুলো খুজে পাওয়া দুষ্কর ছিলো তা পেতে সাহায্য করায় আপনাকে ধন্যবাদ এবং আপনার পিছে লাগলাম ;)

৫১| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০২ ????

১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০২ ও পেরিয়ে গেল !!!!!!


মানিনা , লিখা চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.