নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Youth Wave!

মানুষ বাচেঁ তার কর্মে!

নেতাজী

মশিউর তুহিন M.B.A from University of Dhaka. ব্যস্ততার কারণে ব্লগে নিয়মিত লেখা হয় না... কিন্তু অবশ্যই একজন নিয়মিত পাঠক। ভালোবাসি বাইক চালাতে...বাইক দিয়ে ঘুরতে...কিন্তু সময় হয়ে উঠে না!

নেতাজী › বিস্তারিত পোস্টঃ

কেএফসি: খবরের আড়ালে! আড়ালের খবর!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০২







সম্প্রতি কেএফসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা যে পদ্ধতিতে মুরগি জবাই ও রান্না করে তা নির্মম ও হারাম। হালালমতে ও নির্মমতা পরিহার করে মুরগি জবাই করার জন্য পৃথিবীব্যাপী সোচ্চার হয়েছেন পরিবেশবাদী আন্দোলনকর্মী ও পাখিপ্রেমীরা। এমনকি কেএফসি উপদেষ্টারা সুপারিশ করেছেন এ রকম নির্মমভাবে মুরগি জবাই না করার জন্য। তবে কেএফসি এসবের কিছুই আমলে নেয়নি!



কেএফসি সূত্রে জানা গেছে, প্রথমেই তারা ধারালো ব্লেড দিয়ে একটি তাজা মুরগির ঠোঁট কেটে ফেলে! এরপর জীবন্ত মুরগিটি একটি গরম পানির ড্রামের মধ্যে ফেলে দেওয়া হয়! এই স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গরম পানির ড্রামটি মুরগির পালক, নাড়ি ও অন্যান্য অংশ পরিষ্কার করে। এসময় মুরগি গরম পানির মধ্যে সাঁতরায় বাঁচার জন্য। কেএফসির সব আউটলেটে একই প্রক্রিয়ায় মুরগি হত্যা করা হয়।



পরিবেশবাদীদের দাবি, একটি জীবন্ত মুরগিকে যখন গরম পানির মধ্যে ফেলে দেওয়া হয়, তখন পর্যন্ত মুরগিটির প্রাণ থাকে! এটা নির্মম! পশু বা পাখিকে এভাবে কষ্ট দিয়ে হত্যা করা অন্যায়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, বিসমিল্লাহ এবং আল্লাহু আকবর বলে জবাই না করলে সেই মুরগি খাওয়া হালাল হবে না।



শুধু হারাম মুরগিই নয়, কেএফসি ও পিৎজা হাটের শাখাগুলোর অপরিচ্ছন্নতা, ভেজাল খাদ্য সরবরাহ, খাদ্যের মান নিয়ে কিছুদিন আগেও একাধিক মামলা ও জরিমানা গুনেছে বাংলাদেশের এ দুটি প্রতিষ্ঠান। ফ্রায়েড চিকেনের ভেতর ফ্রায়েড ককরোচ (তেলাপোকা) পাওয়ার ঘটনাও ঘটেছে কেএফসিতে...



এ অবস্থায় প্রশ্ন উঠে, Worldwide এই প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে তাদের মান ধরে রাখার ব্যাপারে কতটা আগ্রহী??!! কেএফসি ও পিৎজা হাট ব্র্যান্ড দেখে যারা সেখানে খেতে যাচ্ছেন সেই ক্রেতারা বিশ্বমানের সেবা তো পাচ্ছেনই না বরঞ্চ পকেট থেকে ঠিকই বেরিয়ে যাচ্ছে মোটা অঙ্কের অর্থ...

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১১

অথৈ সাগর বলেছেন: কয়েক দিন আগে বাচ্চাদের নিয়ে খেয়ে আসলাম :(

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১২

নেতাজী বলেছেন: :(

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৫

বীলজেবাব বলেছেন: এইটা খুব পুরান একটি ইস্যু । peta অনেক আগে থেকেই KFC এর এই নির্মমতার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে । আপনাকে ধন্যবাদ বিষয়টি তুলে আনার জন্য ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৮

নেতাজী বলেছেন: হ্যাঁ, আমিও জানি...

কিন্তু সবাইকে সাবধান করার জন্যই আবারও পোস্টে দেয়া... :)

আপনাকেও ধন্যবাদ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৯

অচেনা বন্ধু বলেছেন: একবার এক কুক্ষণে খাইতে গেছিলাম, শিক্ষা হইয়া গেছে। এর থেইকা বি.এফ.সি হাজার গুনে ভালা। তয় দেশের বাইরে বহুত হালাল আউটলেটে কে.এফ.সি খাইছি। ;) আল্লাহই জানে না বুইঝা পেডে কী চালান দিছি। :((

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২২

নেতাজী বলেছেন: না জেনে পেটে চালান দিছেন, তাতে সমস্যা নাই। তবে এখন যেহেতু জেনেছেন তাই নিশ্চয়ই সচেতন হবেন... :)

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ...

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৭

সাত সাগেরর মাঝি বলেছেন: আমাদের দেশে মানুষের মনুষ্যত্ব নেই ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩০

নেতাজী বলেছেন: মনুষ্যত্ব যে নেই তার আরেকটি প্রমাণ দেখুন- আমরা কি মানুষ!?

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৩

রাতুল রেজা বলেছেন: কে এফ সি তে যাওয়া বাদ দিসি আজ ১ বছর হল। আর যাওয়ার ইচ্ছাও নেই

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৬

নেতাজী বলেছেন: এরকম খবর দেখলে, কার যাওয়ার ইচ্ছা থাকে বলেন ভাই!

ভালো থাকবেন... :)

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৯

নতুন বলেছেন: http://youtu.be/M8ylDRY4aek

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪১

নেতাজী বলেছেন:
ভিডিওটি দেখলাম ভাই, কিন্তু ভিডিওতে মুরগী কিভাবে জবাই করা হয় তা দেখানো হয় নি... আরো অনেক কিছুই আমার কাছে অস্পস্ট থাকলো।

ধন্যবাদ... :)

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৬

নতুন বলেছেন: ""কেএফসি সূত্রে জানা গেছে, প্রথমেই তারা ধারালো ব্লেড দিয়ে একটি তাজা মুরগির ঠোঁট কেটে ফেলে! এরপর জীবন্ত মুরগিটি একটি গরম পানির ড্রামের মধ্যে ফেলে দেওয়া হয়! এই স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গরম পানির ড্রামটি মুরগির পালক, নাড়ি ও অন্যান্য অংশ পরিষ্কার করে। এসময় মুরগি গরম পানির মধ্যে সাঁতরায় বাঁচার জন্য। ""

ঠোট কাটার পরে ব্লেড দিয়ে জবেহ করা হয়.... এইটা বাদ দিলেন কেন???

ভুল তথ্য দেবার কোন দরকার নাই..

পেটা স্ংস্হা মুরগীদের সাথে ভাল ভাবে আচরন করার জন্য আন্ধলন করছে....

>>>> হালাহ মুরগীর জন্য নয়....

মধ্যপ্রাচ্য ৪৫০টির ও বেশি কেএফসি আছে...

মক্কা মদিনায়... ৩০+ কেএফসি আছে....

আমি ব্যক্তিগত ভাবে ফাস্টফুডের ভক্ত না.... কিন্তু হালাহ এর নামে মিথ্যাচার দেখৈ মন্তব্য করলাম... .

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩২

নেতাজী বলেছেন:
এটা তো ভাই আমার ব্যক্তিগত মতামত না...বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়ায় আসছে অনেক আগেই। আমি আবারও শেয়ার করলাম। ব্যাস, এই তো...

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৭

দিকভ্রান্ত একা বলেছেন: এইটা খুব পুরান ইস্যু :-< :-< :-< |-) |-)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪০

নেতাজী বলেছেন: ঠিক বলেছেন... |-) :#)

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০৩

বাতাসের রূপকথা বলেছেন: অনেক সময় জিহ্বার স্বাদের জন্য জ্যান্ত মুরগি (হালাল অবশ্যই) কিনতে যাই। তারা মুসলিম প্রথা অনুযায়ী জবাই করে এবং রক্ত ঝরিয়ে তারপর সেই গরম পানির কন্টেইনারে চুবিয়ে পালক পরিস্কার করে। সম্ভবত: গরম পানির আইডিয়াটা পরিস্কারের অংশ হিসাবে ধরা হয়। আর যদি জবাই না করে জ্যান্ত পানিতে চুবিয়ে অথবা শুট করে মারা হয় তার সাথে হালাল হওয়ার কোন যোগসুত্র আছে জানা নাই।

দ্বিতীত: কে এফ সি হলো অত্যন্ত নিম্ন আয়ের এবং স্বাস্থ্যের ব্যাপারে অসচেতন মানুষের খাবার এর (কে এফ সি) জন্মভুমিতে। সেই একই কথা প্রযোজ্য ম্যাগডোনাল্ড, বার্গার কিং এসবের বেলায়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২১

নেতাজী বলেছেন:
হ্যাঁ, আমি জানি- কে এফ সি হলো অত্যন্ত নিম্ন আয়ের এবং স্বাস্থ্যের ব্যাপারে অসচেতন মানুষের খাবার এর (কে এফ সি) জন্মভুমিতে। সেই একই কথা প্রযোজ্য ম্যাগডোনাল্ড, বার্গার কিং এসবের বেলায়।

আর এগুলোই আমাদের দেশের দামী খাবার থুক্কু অখাদ্য... :)

ধন্যবাদ, ভালো থাকবেন... :)

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৪

হেডস্যার বলেছেন:
অত ফুটানি দেখাই না। কেএফসি/পিজা হাট যাওয়া লাগে? /:)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২২

নেতাজী বলেছেন:
কথা সত্য... :)

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৬

দুরন্ত জেসি বলেছেন: আমাগো এলাকায় ফেরাই চিকেন পাওয়া যায় উইথ আলু ভাজা, ওনলি ৪০টাকা। /:)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৪

নেতাজী বলেছেন:
ভাই, সময় করে একদিন দাওয়াত দিয়েন... :)

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৪০

অর্ফিয়াস বলেছেন: মুরগী মারার এ পদ্ধতিটি সত্যি হলে দু:খজনক। ব্যাবসা যারা করেন তাদের অবশ্যই ধর্মীয় অনুশাষন মেণে চলা দরকার।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৬

নেতাজী বলেছেন:
আমারও একই কথা- ব্যাবসা যারা করেন তাদের অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত।

ধন্যবাদ, ভালো থাকবেন... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.