নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্য কিংবা শতাব্দান্তে কে তুমি পড়িছ এই ব্লগ

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

হযবরল

জন্ম চট্টগ্রাম। শৈশব এবং কৈশোর চট্টগ্রামে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঢাকা শহরের বুকে। কর্ণেল অরেলিয়ানোর মত বত্রিশটা বিফল বিপ্লবের নায়ক হতে পারিনি, তবে হৃদয়ে দুটো শহরের স্বপ্ন নিয়ে বড় হয়েছি। এখন তৃতীয় এক শহরকে ভালবাসছি সময়ের প্রয়োজনে।

হযবরল › বিস্তারিত পোস্টঃ

আঞ্চলিক গান

১৬ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১১:২৭



চট্টগ্রামের আঞ্চলিক গানের ঐতিহ্য অনেক পুরোনো।

অনেক গান ইতিমধ্যে হারিয়ে যেতে বসেছে। গানের ক্যাসেট বাদে মানুষের জীবনে গান গুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। আমার মায়ের মত দু একজন এখনো গুন গুন করে আপন মনে গেয়ে যায়। বিয়ে, উৎসব , পালা-পার্বণে চাঁটগাইয়া গানের অস্তিত্ত্ব আর নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ককপিটে ছেলে-মেয়েরা সম্ভবত এখনো গায়।



সন্দীপনের গাওয়া একটা !@@!289938

উঠিয়ে দিলাম,





যদি সুন্দর একখান মুখ পাইতাম

যদি নতুন একখান মুখ পাইতাম

মইশখালীর পানের খিলি তারে

বানাই খাবাইতাম ।

এক দিন্থর লাই ডাকি তারে

হাউশের পিরীত শিখাইতাম ।

আমি হাউশের পিরীত শিখাইতাম



নয়া মুখের নয়া কথা হুনিতে সুন্দর

মাঝে মাঝে পান চিবাইত

হাসির ও ভিতর ,

প্রেমের মালা দো্থনো হাতে

তার গলাত পরাইতাম ।

মইশখালীর পানের খিলি তারে

বানাই খাবাইতাম ।



রসের কথা, রসের পিরীত

যদি ন জানে ,

দুইয়ান একখান কইতাম তারে

প্রেমের কারণে ।

নর-নারীর হাউশের পিরীত

কি মজা তারে বুঝাইতাম ,

আমি কি মজা তারে বুঝাইতাম।

মইশখালীর পানের খিলি তারে

বানাই খাবাইতাম ।







মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:২৮

হযবরল বলেছেন: ছবি ঃ Andrei Protsouk

২| ১৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৩৮

অমি রহমান পিয়াল বলেছেন: ওই চাম্পু। এইডা শেফালী ঘোষের গাওয়া। সন্দীপন নামে এক ছেলে পরে গাইছে, ওই অ্যালবামে (সোনাবন্ধু) বাপপা সুর দিছে

৩| ১৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৪০

হযবরল বলেছেন: যেইটা দিছি এইটা শেফালী ঘোষের না তো মিয়া ভাই।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৪৫

অমি রহমান পিয়াল বলেছেন: আমি কইতাছি মূল গানটার কথা। বাপপা নিজে এই গানটা গায় নাই, সেইটাও কইলাম। প্রাসঙ্গিক তথ্য : গানের সুর ও কথা - এম.এন আখতার।
চাটগার সংস্কৃতি তুইলা ধরতাছেন মিয়া, তাই নাক গলাইলাম

৫| ১৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৫০

হযবরল বলেছেন: আমি কি কিছু ভুল করছেন কইলাম মিয়া , কইলাম এখানে যেইটা দিছি সেটা সন্দীপনের।
নাক গলান সেটা ঠিক আছে , ঝাড়ি লইতে আহেন ক্যান ?

৬| ১৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৫৯

অমি রহমান পিয়াল বলেছেন: উইথড্র। রাগু করছেন ভাই?

৭| ১৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:০১

ঝরা পাতা বলেছেন: গুড গুড!

চাটগাঁ শরত যাইতাম ন দিয়ুম তোয়ারে....

৮| ১৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:০৫

হযবরল বলেছেন: আপনার উপরে করলে রাগ করুম, রাগু কেন ? কি সব অশ্লীল কথা কন ।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:০৯

অতিথি বলেছেন: শেফালী ঘোষের কণ্ঠেই গানটি বেশি ভালো লেগেছে এবং মানানসই উচ্চারণও ছিলো।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৩৪

অতিথি বলেছেন: আমি অনেকদিন ধরেই শেফালি ঘোষ আর শ্যামসুন্দর ঘোষের গান খুঁজছি, কোথাও পাইনি। যদি কারও কাছে থাকে তবে তুলে দেবেন কি?
খুব খুশি হব যদি কেউ যোগাড় করে দেন।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:৩৫

রাগ ইমন বলেছেন: শুধু আপনার মা না, এই অধমের মত কিছু নাদান এখনও "আধুনিক হতে পারে নাই যারা", তারাও শোনে এবং গায়।

পুরোনো অনেক গান মানুষ খুঁজে খুঁজে শোনে। ভালো গানের আবেদন হারায় না কখনো।

সিলেটে মিটিং করলাম 3 দিন ধরে, কাটখোট্টা পড়ালেখা আর সেশনের ফাঁকে ফাঁকে অনেক অনেক গান গাওয়া হলো। শেষসন্ধ্যায় ঘন্টার পর ঘন্টা। কই, আগের দিনের লোকগীতিই তো জমালো।

বরিশাল, সিলেট, চট্টগ্রাম, যশোর.......আঞ্চলিক গান গেয়ে ফাটিয়ে ফেলেছি [ একা না অবশ্য]

আপনার দেওয়া গানটা, আমার বন্ধু মহলে বেশ জনপ্রিয়। ভালো গান হারায় না!

১২| ২০ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:০৫

অতিথি বলেছেন: হযু গানটা তো খুঁজে পাচ্ছি না।এলব্যাম এর নাম কি।তুমি কি লিংক দিলা খুঁজে পাই না তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.