নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সন্ধানী.........

অন্ধ সমাজে জন্মে ভাবি কোথায় পাব আলোর দেখা........

সত্য সন্ধানী......... › বিস্তারিত পোস্টঃ

মুক্ত চিন্তার স্বাধীনতায় বর্ডার দিয়ে আমরা এ কোন শান্তির ধর্মের কথা বলছি!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯

আমার জন্ম এমন পরিবারে যেখানে সবাই ইসলাম ধর্মীয় অনুশাসন ভালভাবে মেনে চলত, সুতারাং আমিও জন্মসূত্রে মুসলিম হওয়ায় সকল ধর্মীয় নিয়ম কানুন মেনে চলতাম।কিন্তু মনে সর্বদা একটা চিন্তার উদয় হত যে আমি কি করছি, কেন করছি, কার জন্য করছি, আমরাই কি সঠিক, আমরা সঠিক হলে অন্য ধর্মের লোকদের কি হবে,সৃষ্টিকর্তা কেন তাহলে এত ভিন্ন মতের মানুষ তৈরি করেছেন। প্রকৃতপক্ষে ছোটোবেলা থেকে আমার পরিবার ই আমার মনে ধর্মীয় ভীতির উদ্রেক ঘটিয়ে চিন্তার স্বাধীনতার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে। কিন্তু আমি সর্বদাই এসব বিষয়গুলো নিয়ে চিন্তা করে যেতাম এবং অবশেষে সাহস করে শৃঙ্খলা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। এখন দেখি শুধু আমি ভয় পেতাম না, আমার মত লাখ মানুষ চিন্তা করতে ভয় পায়। তারা একটি নির্দিষ্ট স্থান এর পরে চিন্তা এগিয়ে নিতে ভয় পায়। তারা হয়ত জানেনা অথবা তাদের মনে প্রশ্ন জাগেনা তারা যেটা পালন করছে সেইটা আসলে কারও অর্থবিত্ত ও ক্ষমতার জন্য তৈরি করা অতীত নিয়ম; এখনও যার ব্যাতিক্রম ঘটেনি। এত ধর্মীয় গোষ্টী, মাজহাব, দল সবই সৃষ্টি হয়েছে মূলত কিছু ব্যাক্তির অর্থ, ক্ষমতা, ব্যাক্তিগত ক্ষোভ ও গোঁড়ামির কারনে। এক ইসলামের মাঝে সকল বিষয় নিয়েই বিভিন্ন মতবাদ, যা সবগুলি যার যার মতে ঠিক, এ কেমন কথা। ইসলাম শিরক পছন্দ করে না, কিন্তু মদিনায় নবীর কবর সরানো নিয়ে এত সমস্যা কোথায়? আসলে তারাও জানেনা তাদের অজান্তে তারা কি করছে! যে ধর্ম মানুষের চিন্তার স্বাধীনতা খর্ব করে হাতে পায়ে শিকল লাগায় সেইটা কিভাবে শান্তির ধর্ম হয় তা বুঝলাম না। সম্প্রতি আল-কায়েদা প্রধান ঘোষনা দিয়েছে বাংলাদেশে ও নাকি আল-কায়েদার শাখা হবে, যা ব্যাপক চিন্তার বিষয়। শহীদের মাধ্যমে জান্নাতের লোভ দেখিয়ে তরুনদের ব্রেইন ওয়াশ করে আত্তঘাতী হামলায় উদ্ধুদ্ধ করে কোন ধরনের শান্তির প্রতিষ্টা করবে তা বিবেকবান মানুষ ভালভাবেই বোঝে। আমরা কি তাহলে অদূর ভবিষ্যতে আফগানিদের মত বন্দি ও পাকিস্তানিদের মত অনিরাপদ জীবনের দিকে অগ্রসর হচ্ছি? চিন্তায় স্বাধীন হয়ে হয়ত বা আমরা সমস্যার মোকাবেলা করতে পারব এ বিশ্বাস সবার মনে জাগাতে হবে। মনে প্রশ্ন জাগে আমি আসলে কোন পথে এগোচ্ছি, স্বাধীন চিন্তা করার অধিকার কি সৃষ্টিকর্তা! কি আমাদের দিয়েছেন!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.