নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ আমার

দাবি মোদের একটাই , যুদ্ধাপরাধিদের ফাঁসি চাই

তাইনূর

দেশকে ধারন করি অন্তরে ।

তাইনূর › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাত্রীর প্রজন্ম চত্বর

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

ফাগুণের রাত্রি ,বোঝার উপায় নেই সময় কত,চারিদিকে ফ্লাডলাইটের আলোতে আনেকটা দিণের মতই লাগছে তার সাথে আরো যুক্ত হয়েছে তরুণদের বজ্রকঠের ঝাঁঝাঁলো শ্লোগাণ "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,রাজাকারের ফাঁসি চাই । '' সকলের মাঝে এক প্রতিবাদি মনোভাব,তারা রাজাকারদে ফাঁসি দিয়েই বাড়ি ফিরবে । সময় দেখার জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম , দেখি রাত ২টা বাজে । এই সময়ে মফসলে ত বটেই, ঢাকারও প্রায় সকল মানুষ ঘুমিয়ে য়ায় । এই রকম ঠান্ডা আবহাওয়া ঘুমের জন্য বেশ আরামদায়ক তথাপি ,হাজার খানেক মানুষ এই ঘুমকে তুচ্ছ জ্ঞান করে নিরবিচ্ছিন শ্লোগান দিয়ে চলেচ্ছে ।



কিছু সেচ্ছাসেবক এই সকল প্রতিবাদি মানুষের মাঝে পানির বোতল বিতরন করছে , মানুষের তুলনায় অপ্রতুল হলেও কার কাছে এ নিয়ে কোন খোপ নেই । গলা ভিজানোর জন্য যত টুকপানি লাগে সেই পরিমান খেয়েই বোতলটি অন্য ভাই এর হাতে তুলে দিচ্ছে , যেমটি আমরা মুক্তিযুদ্ধের গল্পে শুনি । আমার কাছে মনে হচ্ছিল আমাদের কাছে ৭১ ফিরে এসেছে । শ্লোগান , কবিতা ,জাগরনই গান এভাবেই চলতে থাকে মূল মঞের কাযক্রম ।



অন্যদিকে SyberFighter রা তাদের সদা জাগ্রত দৃষ্টি রাখে Blog ও

Social Network এ ,যে কোন অপোপ্রচার মোকাবেলায় তারা সদা প্রস্তুত । কোন পরিস্রমই তাদের ক্লান্ত করতে পারে না । তারা বাংলা মা এর online eye হয়ে তারা জেগে থাকে ।



কিছু মানুষ তাদের বন্ধুদের নিয়ে ফুলের সাহায্যে রাস্তায় দেশের

মানচিত্র ও দাবি বিষয়ক শিল্পকম তৈরি করে পাশে বসে সমস্বরে গান গাইতে থাকে ।



গভীর রাত হলে কি হবে তখনও মানুষের আগমন চলছে প্রজন্ম চত্বরে ,আমাদের দেশের অনেক জনপ্রিয় ব্যক্তিত্বরা স্বপরিবারে আসচ্ছেন সংহতি প্রকাশের জন্য ।



গনমাধ্যম কমীরা নিরবিচ্ছিন সংবাদ সংগ্রহ করে চলেছেন ,কিছু সাংবাদিক চলে যাচ্ছেন, তাদের্ শূন্য স্হান পূ্রন করছে নতুন আসা সাংবাদিকেরা । এভাবেই তারা প্রত্যেক সেকেন্ডের প্রজন্ম চত্বরের খবর পৌছে দিচ্ছেন দেশ-বিদেশ সবত্র ।



চা বিক্রেতারাও ব্যস্ত সময় কাটাচ্ছেন ,এরকম ঠান্ডা আবহাওয়ায় চা বেশ কাযকারি ভূমিক পালন করছে ,তাছারা সেধ্ব ডিম ,বাদাম,ভুট্টার বিক্রিয়ও খারাপ না ।



"শাহবাগ জেগে থাকে ,শাহবাগ ঘুমায় না"- সত্যিই এ শ্লোগানের মতই শাহবাগের প্রজন্ম চত্বর সদা জেগে থাকে ,বাংলার অতন্দ্রপ্রহরি হিসেবে । আকাশ-বাতাস গজে ওঠে জয় বাংলা ,জয় বাংলা ধ্বনিতে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

সুফিয়া বলেছেন: শাহবাগ আজ জেগেছে নব প্রজন্মের হাত ধরে। সে ঘুমাবে কি করে ?

Click This Link

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

তাইনূর বলেছেন: সত্যই তাই ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

মো ঃ আবু সাঈদ বলেছেন: সবাই কে আনুরোধ ও খানে এত কষ্ট করেন যারা মুসলমান তারা ৫ওয়াক্ত নামাজ পড়ে দাবি আদায়ের জন্য প্রর্থনা করা যেত না....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

তাইনূর বলেছেন: ওখানে থেকে যে নামায পরা হয়না ,এটা আপনাকে কে বলেছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.