নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

ভবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১২

আজকের কয়েকটা পয়েন্ট!

১। ঢাকা কিছুটা পূর্বের অবস্থায় ফিরে আসছে, চৌরাস্তা গুলোতে যানযট লক্ষ করলাম, সাথে পলিউশন ছিলো। কাল মনে হয় পুরাদমে সেই আগের অবস্থায় ফিরবে!

২। মি তারেক রহমানের ইংরেজী জানা ও বলা নিয়ে জামাত একটা প্রোপ্যাগান্ডা চালাইছিলো যে, তিনি ভাল ইংরেজী জানেন না, আজকের সাংবাদিক সম্মেলনে তা প্রকাশিত হল যে, তিনি ভাল ইংরেজী জানেন এবং এটা দিয়েই বিশ্বভ্রমন চলতে পারে, ব্যাপার না, তবে আশে পাশে আরো ভাল ইংরেজী জানা লোক রাখলে ভাল হবে।

৩। সাংবাদিকদের প্রশ্ন উত্তরে মি তারেক রহমান সাহেব ছোট একটা নোট নিয়ে বসলেই ভাল হত, প্রশ্ন গুলো টুকে নিয়ে উত্তর দিলে সহি ও সুন্দর দেখাত, সাথে স্পষ্ট উত্তর হত। বিদেশীরা যে প্রশ্ন গুলো করেছেন তা তিনি নিজেই উত্তর দিতে পারতেন, সাধারন প্রশ্ন ছিলো সব, এই সব প্রশ্নের উত্তর দেয়া তেমন কোন কঠিন কাজ ছিলো না।

৪। বিদেশী সাংবাদিকেরা যেভাবে প্রশ্ন করেছেন, তা সুন্দর ছিলো, স্পষ্ট এবং বোল্ড। আমাদের সাংবাদিকেরা কথা বলতেই মাথানত করে প্রশ্ন করে, ভুমিকা দেয় যা বিরক্তিকর এবং গোলামীর নমুনা। হাসিনা আপারে এই সাংবাদিক গুলাই খাইছিলো, তেল ডলা প্রশ্ন করত, এমন কি তেল দিতে গিয়ে প্রশ্ন হারিয়ে ফেলত! হা হা হা, দাঁড়িয়ে সালাম দিয়েই প্রশ্ন করলেই ভাল দেখায়, সাংবাদিকেরা রাষ্ট্র ক্ষমতার যে কোন ব্যক্তির চেয়ে বড়, এটা হয়ত তারা মনেও করতে পারে না! ব্যক্তিত্বহীনেরা কি করে সাংবাদিক হয়?

৫। বরিশাল ভোলা অঞ্চলে চরমোনাই পীর (এই প্রজন্ম ভণ্ডই মনে হয়)দের প্রভাব অনেক তা নিজ চোখেই দেখেছি, অথচ সারা দেশে মাত্র ১টা আসন পেল, এই ভন্ডদের তিন ভাই কেহই আসন পায় নাই! জেতা প্রার্থীর তুলনায় ভোট এদের নেই বলা চলে। ভন্ডামির সীমা শেষ, মানুষকে এদের পিছে হাটলেও কেন ভোট দেয় না, এই নিয়ে গবেষনা দরকার।

৬। এবারের ১৩তম সংসদ নির্বাচন কোন তেমন গোলযোগ ছাড়াই হয়েছে, এটা আনন্দের, তবে আরো প্যাটান চেইঞ্জ করা দরকার। ভোটের দুইদিন আগে যেমন প্রচার বন্ধ তেমন নির্বাচনের দিন ভোট কেন্দ্রের সাম্নেও কোন প্রার্থীর বুথ বানানোর দরকার নেই, অহেতুক একটা বিশ্রী পরিবেশ তৈরী হয়, অনেকে ভয় পায়, শক্তিশালী প্রার্থীর চ্যালারা চ্যাগাইয়া বসে থাকে। আগামীতে ভোট কেন্দ্রের সামনে একদম খালি থাকবে। বাসা থেকেই তার ভোটার নং জেনে যাবে বা ভিতরেই তার আইডি দেখে কোন রুমে তা বলে দেয়া যেতে পারে। ফলস বা অন্যের ভোট দেয়ার কোন সুযোগই নেই, কেন্দ্রে সিকিউরিটি থাকলে কারো পক্ষেই ভিন্ন কিছু করা সম্ভব নয়।

৭। একটু আগে জানলাম, প্রধানমন্ত্রী সহ মন্ত্রীদের শপদ সোমবার, এবং সংসাদদের শপথ মঙ্গলবার। মন্ত্রীদের বিষয় ভিত্তিক জ্ঞান থাকাদের নিয়োগ দেয়া হউক, লাউ বিক্রেতাদের জাম্বুরা বিক্রিতে দেয়া হউক কিন্তু এই জ্ঞানীদের যেন এমন কিছুতে দেয়া না হয় যা এদের বুঝতেই কঠিন হতে পারে। বাজারে একটা লিষ্ট দেখলাম, ভাল লাগে নাই!

৮। মুম্বাইয়ে মেট্রোরেলের পিলার ধসে গুরুতর আহত ২, পিলার এবং স্ল্যাব একদম একটা গাড়ির বনেটে পড়েছে, আজকের ঘটনা, আজ সকালে এই ঘটনা ঘটেছে পাশের দেশে। স্থাপনায় অধিক সতর্কতা দরকার আমাদের দেশেও, আমাদের দেশের এমআরটি এলিভেটেড প্রজেক্ট গুলোর নিচেও দাঁড়াতে এমন ভয় লাগে।

৯, দুনিয়ার সবই ভাগ্য! যে আপায় কইছিলো 'ব্যাটা সাহস থাকলে দেশে আয়', সেই ব্যাটাই এখন এই দেশের প্রধানমন্ত্রী, আর আমাদের আপা এখন পলাতক! এমন এক জায়গাতে পলাইছে, সেখান থেকে চেহারা দেখাইবো তাও হচ্ছে না! দুনিয়া আসলেই অদ্ভুত!

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না! :)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: ইংরেজী শুধুই একটি ভাষা মাত্র, ইহা জানা বা না জানার মাধ্যমে একজন ব্যক্তির বুদ্ধিমত্তার পরিচয় বহন করে না। তবে যেহেতু তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডন প্রবাসী ছিলেন তাই ইংরেজী তার জানা উচিৎ।



২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্টে অনেক বিষয়ের সমাহার ঘটিয়েছেন। একটা/দুটো বিষয়ে আলোকপাত করি।

আমাদের একজন বাংলাদেশী সাংবাদিক ইংরেজিতে প্রশ্ন করছিলেন। আমি লজ্জা পেয়েছি তার এক্সপ্রেশন দেখে।

তারেক রহমান অনেক ভালো ইংরেজি বলেছেন। অতীতে শীর্ষ পর্যায়ের এমন কনফারেন্সে বিদেশী সাংবাদিকের এত প্রশ্ন কখনো দেখি নাই। জীবনের প্রথম বড়ো কনফারেন্সে তিনি কনফিডেন্ট ছিলেন। ন্যাশনাল অ্যাফেয়ার সম্পর্কে তার ভালো জ্ঞান ও সম্পৃক্ততা এ থেকে বোঝা যায়।

আজকের সংবাদ সম্মেলন মোটামুটি সন্তোষজনক ছিল। তবে অতীব প্রশংসনীয় দিক যেটা, তা হলো অতীতের মতো কোনো তৈলবাজ সাংবাদিক ছিল না। সাংবাদিক মহিউদ্দিন চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হন নাই।

ফারজানা রূপা, মোজাম্মেল বাবু টাইপের সাংবাদিকরা যে কোনো নেতাকে ফ্যাসিস্ট বানিয়ে ফেলতে পারেন। তারেক রহমান যদি জনগণের বন্ধু হতে চান, তাহলে সেই ধান্ধাবাজ, তৈলবাজদেরকে সব সময় ডান্ডা মেরে দূরে সরিয়ে রাখতে হবে। মনে রাখতে হবে, জনগণ এখন অনেক সচেতন, অনেক প্রতিবাদমুখর। কোনো সাজানো পাতানো নাটক ধোপে টিকবে না।

শেখ হাসিনা প্রতিটা কথায় মিথ্যা কথা বলতেন। মিথ্যা বলাকে তিনি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তার ভাষণের আরেকটা উল্লেখযোগ্য দিক ছিল বিএনপি-জামায়াতের বিষোদ্গার করা। শেখ হাসিনার এই খাসলত দেশবাসীকে ধীরে ধীরে তার বিপক্ষে নিয়ে গিয়েছিল।

বিপক্ষ দলকে ধুয়ে দেয়ার কাজ না তারেক রহমানের। তার বক্তব্য হতে হবে সব সময় দেশ ও জনগণকে নিয়ে। কোনো মিথ্যা আশার বাণীও আমরা শুনতে চাই না। যা সত্য তাই বলবেন, এটা প্রত্যাশিত।

তারেক রহমান ও এদেশের সাফল্য কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.