নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য মেব জয়তে

“সর্বে গত্যর্থাঃ জ্ঞানার্থাঃ প্রাপ্ত্যর্থাশ্চ” আমি একজন সাধারণ মানুষ। দেশ, জাতি, সমাজের কিছু কাজে আসতে পারলে, মানব জীবন ধন্য বলে মনে করব।

উজ্জ্বল কুরী

“সর্বে গত্যর্থাঃ জ্ঞানার্থাঃ প্রাপ্ত্যর্থাশ্চ” আমি একজন সাধারণ মানুষ। দেশ, জাতি, সমাজের কিছু কাজে আসতে পারলে, মানব জীবন ধন্য বলে মনে করব।

উজ্জ্বল কুরী › বিস্তারিত পোস্টঃ

বেদ - ঋগ্বেদ-সংহিতা প্রথম মন্ডল- ১সূক্ত

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩০

আমি নতুন ব্লগার। তাই আপনাদের কাছে নতুন কিছু শিখব বলে এই ব্লগে এসেছি। আমার কোন ভুল হলে মার্জনা করবেন। আমি একজন বাঙালি, বাড়ি ভারতের পশ্চিম বঙ্গ রাজের, কলকাতা শহরে। বাঙালিদের শ্রেষ্ঠ বাংলা ব্লগ 'সামহোয়্যার ইন ব্লগ' এ যোগদান দিতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের ব্লগ হলেও এপার ওপারে মানুষের যোগাযোগের একটি সুন্দর মাধ্যম বলে মনে করি। আপনারা আমার কোন ভুল ট্রুটি হলে মার্জনা করবেন, নতুন ব্লগার হিশাবে।



আজ আপনাদের কাছে শেয়ার করব হিন্দুদের তথা বিশ্বের প্রাচীন গ্রন্থ "বেদ"। বাংলাতে বেদের কোন সঠিক বই আজ পর্যন্ত দেখলাম না তাই আমি ঠিক করলাম, যে প্রত্যেক সপ্তাহে বেদের একটি করে সূক্ত শেয়ার করব। আজ ঋগ্বেদ-সংহিতার প্রথম, প্রথম মন্ডল দিয়ে শুরু করব।

বেদ পাঠ সহজ নয়। মর্মোপলব্ধি আরও কঠিন। এমন বহু সংখ্যক ব্যঞ্জনাময় ঋক আছে যেগুলির সঠিক অর্থ উপলব্ধি করা সহজ নয়। বেদ মানে জ্ঞান, তাই জ্ঞানের আলোতে আলোকিত করতে গভীর আন্তরিকতা নিয়েই সকলকে এই পবিত্র মহান গ্রন্থ পাঠ করতে অনুরোধ করছি।



১সূক্ত।। অগ্নি দেবতা। বিশ্বামিত্রের পুত্র মধুচ্ছন্দা ঋষি। গায়ত্রী ছন্দ।



অগ্নিমীলে পুরোহিতং যজ্ঞস্য দেবমৃত্বিজম্। হোতারং রত্নধাতমম্ ।।১

অগ্নিঃ পূর্বেভি ঋষিভিরীড্যো নূতনৈরূত। স দেবাঁ এহ বক্ষতি ।।২

অগ্নিনা রয়িমশ্নবৎ পোষমেব দিবেদিবে। ষশসং বীরবওমম্ ।। ৩

অগ্নে যং যজ্ঞমধ্বরং বিশ্বতঃ পরিভূরসি। স ইন্দেষু গচ্ছতি ।।৪

অগ্নি র্হোতা কবিক্রতুঃ সত্যশ্চ্রিশ্রবস্তমঃ। দেবো দেবেভিরা গমৎ ।।৫

ষদঙ্গ দাশুষে ত্বমগ্নে ভদ্রং করিষ্যসি। তবেওৎ সত্যমঙ্গিরঃ ।।৬

উপ ত্বাগ্নে দিবেদিবে দোষাবস্ত র্ধিয়া বয়ম্। নমো ভরন্ত এমসি ।।৭

রাজন্তমধ্বরাণাং গোপামৃতস্য দীদিবিম্। বর্ধমানং স্বে দমে ।।৮

স নঃ পিতেব সূনবেহগ্নে সূপায়নো ভব। সচস্বা নঃ স্বস্তয়ে ।।৯



অনুবাদঃ

অগ্নি যজ্ঞের পুরোহিত এবং দীপ্তিমান্‌; অগ্নি দেবগনের আহ্বানকারী ঋত্বিক্‌ এবং প্রভূতরত্নধারী; আমি অগ্নির স্তুতি করি ।।১

অগ্নি পূর্ব ঋষিদের স্তুতিভাজন ছিলেন, নতুন ঋষিদের স্তূতিভাজন; তিনি দেবগণকে এ যজ্ঞে আনুন ।।২

অগ্নিদ্বারা যজমান ধনলাভ করেন, সে ধন দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত ও যশোযুক্ত হয় ও তা দিয়ে অনেক বীরপুরুষ নিযুক্ত করা যায় ।।৩

হে অগ্নি! তুমি যে যজ্ঞ চারদিকে বেষ্টন করে থাক সে যজ্ঞ কেউ হিংসা করতে পারে না এবং সে যজ্ঞ নিঃসন্দেহেই দেবগনের নিকটে গমন করে ।।৪

অগ্নি দেবগনের আহবানকারী; সিদ্ধকর্মা, সত্যপরায়ান ও প্রভূত ও বিবিধ কীর্তিযুক্ত; সে দেব দেবগনের সঙ্গে এ যজ্ঞএ আগমন করুন ।।৫

হে অগ্নি! তুমি হব্যদাতা যজমানের যে কল্যাণ সাধন করবে, অঙ্গিরা সে কল্যাণ প্রকৃত তোমারি ।।৬

হে অগ্নি! আমরা দিনে দিনে দিনরাত মনের সাথে নমস্কার সম্পাদন করে তোমার সমীপে আসছি ।।৭

তুমি দীপ্যমান্, তুমি যজ্ঞের অতিশয় দীপ্তিকারক এবং যজ্ঞশলায় বর্ধনশীল ।।৮

পুত্রের নিকট পিতা যেরুপ অনায়াসে অধিগম্য, হে অগ্নি! তুমি আমাদের নিকট সেরুপ হও; মঙ্গলার্থ আমাদের নিকটে বাস কর ।।৯



কেমন লাগলো জানাবেন।

সকলের মঙ্গল হক।।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.