নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য মেব জয়তে

“সর্বে গত্যর্থাঃ জ্ঞানার্থাঃ প্রাপ্ত্যর্থাশ্চ” আমি একজন সাধারণ মানুষ। দেশ, জাতি, সমাজের কিছু কাজে আসতে পারলে, মানব জীবন ধন্য বলে মনে করব।

উজ্জ্বল কুরী

“সর্বে গত্যর্থাঃ জ্ঞানার্থাঃ প্রাপ্ত্যর্থাশ্চ” আমি একজন সাধারণ মানুষ। দেশ, জাতি, সমাজের কিছু কাজে আসতে পারলে, মানব জীবন ধন্য বলে মনে করব।

উজ্জ্বল কুরী › বিস্তারিত পোস্টঃ

আমি দেখে ছিলাম একটি স্বপ্ন! যা পূর্ণ হল আজ।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১০

আমার ছিল এক সবুজে পরিপূর্ণ ভূমি খন্ড;

থাকত সকালের শিশির ভেজা দূর্বাঘাস সূর্যালোকে স্নিগ্ধ।

আম, কাঁঠাল ও পেয়ারা গাছের ছায়ার তলে;

একটি কুরে ঘড় যা স্নেহ ও ভালবাসায় ছিল পরিপূর্ণ।

কাক, শালিক ও চরুই পাখির মিষ্টি কলরবে;

যা পেয়েছিলাম পূর্ব পুরুষ হতে ভালবাসার জন্মভূমিতে।

আমি দেখে ছিলাম একটি স্বপ্ন! যা পূর্ণ হল আজ।

অর্থ উপার্জন করে দেখে ছিলাম একটি স্বপ্ন;

অট্টালিকা গড়ব ভবিষ্যতের জন্য সবুজে পরিপূর্ণ এ ভূমিতে।

ভবিষ্যতের প্রজন্ম জাতে থাকে সুখে-শান্তিতে;

আকাশচুম্বী অট্টালিকা তৈরি করালাম আমি ইটের কংক্রিট দিয়ে।

সবুজে পুণ্য ভূমিতে আজ কংক্রিটের জঙ্গল;

স্নেহ, ভালবাসা, সুখ-শান্তি অন্তঃসারশূন্য দারিয়ে ভবিষ্যতের জন্য।

আমি দেখে ছিলাম একটি স্বপ্ন! যা পূর্ণ হল আজ।

ভবিষ্যতের জন্য শুধু আমি একা দেখিনি স্বপ্ন;

কংক্রিটে পরিপূর্ণ হল পুর জগত সবুজ আজ প্রায় সম্পূর্ণ বিলুপ্ত।

সেই প্রাকৃতিক সুন্দরয্য আজ চোখে মেলা ভার;

শুধুই আর্থিক প্রতিযোগিতা, জ্বালা, যন্ত্রণা, হিংসা ও অশান্তির সমাহার।

আমি দেখে ছিলাম একটি স্বপ্ন! যা পূর্ণ হল আজ।

এটাই কি আমি দেখে ছিলাম স্বপ্ন ভবিষ্যতের, যা পূর্ণ হল আজ?

নোটঃ আমার দ্বারা রংমহল ফরামে আগে প্রকাশিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ

full version

©somewhere in net ltd.