নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্লাসে উল্লোসিত হোন

জীবণটা অনেক কষ্টের আবার অনেক আনন্দেরও..সত্যিই অদ্ভুত!

_উল্লাস_

আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র । ব্লগিং এ আমি নতুনই বলতে গেলে। এই ব্লগ এ লেখা শুরু করতে একটু দেরি হলো আমার বাংলা লিখতে না পারার কারনে। আশা করি আমি সব ব্লগারদের সাথে আমার কথাগুলোও ভাগাভাগি করে নিতে পারবো ।

_উল্লাস_ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের আন্দোলন

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩

প্রথমত আমি একটি ব্যাপার পরিষ্কার করে নেই। আমি জামাত এর নীতি বিরোধী এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার। নিজেও শাহাবাগে গিয়ে আন্দোলনে ছিলাম। এবং সেই সাথে সাইদির শাস্তিতে সবাইকে মিষ্টির শুভেচ্ছা। :) :)



কিন্তু একটি ব্যাপার দেখে আমার সত্যি খুব খারাপ লাগল। ছোট ছোট বাচ্চাদের দিয়ে বলানো হচ্ছে ফাঁসি চাই ফাঁসি চাই। আমার child psychology নিয়ে যতটুকু ধারনা আছে এতে করে বাচ্চাদের সুষ্ঠু মানবিক বিকাশ হয়না। আপনারা আমরা যারা ইংরেজি চলচিত্র দেখি তারা হয়ত দেখে থাকবেন বাচ্চাদের সামনে বাবা-মা কখনও খারাপ ভাষায় কথাও বলে না। তাই সবাইকে অনুরোধ করছি শিশু বাচ্চাদের কে শাহবাগে না নিয়ে যাওয়াটাই ভাল। চিন্তা করে দেখুন "শিবির ধর জবাই কর" অথবা "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই" এই কথাগুলো তাদের মনে কেমন বিরুপ প্রতিক্রিয়া ফেলতে পারে। আশা করি আপানারা সবাই আমার সাথে একমত হবেন। কেউ যদি পারেন দয়া করে বেপারটা যথাযথ বাক্তিবর্গের কাছে পৌঁছে দিবেন।



সবশেষে আমি সবাইকে আহবান করবো শিবির এর হামলায় আমার আপনার কোন ভাই/বোন আহত হলে দয়া করে এগিয়ে আসবেন, কারন ভয়কে জয় করে মানুষের সাহায্যে এগিয়ে আশার মধ্যেই আছে মনুষ্যত্ব।

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭

পরীবানু বলেছেন: "শিবির ধর জবাই কর" অথবা "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই"


বিষয়টি child psychology র কিছুনা, বরং রাজাকারদের প্রতি সর্বাত্মক ঘৃনা। এতে শিশুদের মনে কোন প্রভাব ফেলবে না। ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

_উল্লাস_ বলেছেন: ঘৃণা জিনিসটাই আসলে শিশুদের জন্য না। তাদের ঠিক এবং ভুল এর ধারনা দেয়াটাই জরুরি। যাতে তারা বড় হয়ে সঠিক পথে চলতে পারে।

২| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯

শাহাব আহমেদ মামুন বলেছেন: অপূর্ব। আপনার কথাগুলির সাথে আমি একমত। আবেগের বশে আমরা অনেক কিছুই ভুলে যাই।
মেয়েরা সেখানে আন্দোলন করছে করুক কিন্তু রাতে ঘরে যাওয়া উত্তম। শাহবাগের আশপাশে অনেক কিছু ঘটে যাচ্ছে যা শুনতে ভালো লাগে না।
আল্লাহ সবাইকে হেদায়াদ করুন। আমিন...

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

_উল্লাস_ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

দক্ষিনা বাতাস বলেছেন: ভাই আপনার মত আমিও একবার এই বিষয়টা নিয়ে ভেবেছি একবার। শাহবাগ আন্দোলন এখন বর্তমান সরকারের ফায়দা লোটার হাতিয়ার হয়ে গেছে। তাই আমি চুপ করে আছি। শাহবাগ নিয়ে পারতপক্ষে কথাই বলতে চাই না।


শিশুদের দাবীতে যদি কারো ফাঁসি হতে পারে তবে কালকেই শিশুদের ভোটাধিকারের ক্ষমত দেয়া উচিত। কি বলেন!

সেলুকাস। সেলুকাস এই দেশ! শৈশবেই আমাদের বাবা মা রা আমাদের ভেতর ঘৃণার বীজমন্ত্র বপন করে দিচ্ছেন।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০

_উল্লাস_ বলেছেন: আমার মনে হয় এখানে আমাদের সামাজিক সংগঠন গুলোর গাফিলতি আছে। তাদেরই দায়িত্ব শিশুরা যাতে যথাযথ শিক্ষা পায় টা দেখার।

৪| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:০২

রঁমাকান্তকামারঁ বলেছেন: যেটা ঘটার সেটাই ঘটছে। সাঈদীর ফাঁসী সেদিনই সুনিশ্চিত হয়েছিল যেদিন উনি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছিলেন। তবে নতুন যেই মাত্রা টা যোগ হয়েছে সেটা হলো এই হুজুগে আমাদের দেশে কিছু আবাল দেশপ্রেমিক তৈরি হৈছে । ওনারা ভাবতেছেন ওনারা জাতিকে উদ্ধার করেছেন। =p~ =p~ =p~ হা হা লু খু গে

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১

_উল্লাস_ বলেছেন: আমি শুধু শিশুদের সামনে অথবা শিশুদের দিয়ে অশ্লীল, বাজে গালাগাল এবং হিংসাত্মক কথাবার্তা না বলানোর অনুরধ জানাচ্ছি সবাইকে। কিন্তু অন্যায় এর দাবীতে শাহবাগের মত আন্দোলন হতেই পারে।

আর রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা কে না করে বলুন। সেকারনেই বললাম আমাদের আজকের শিশুদের নৈতিক ভাবে বলিয়ান করে তুলতে হবে, যাতে তারা শুধু সত্য-মিথ্যার পাল্লায় সবকিছুকে বিচার করে ভাবনার বশবর্তী হয়ে কোন ভুল সিদ্ধান্ত না নেয়।

৫| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

নাহিদ সৈকত বলেছেন: শাহাব আহমেদ মামুন বলেছেন: অপূর্ব। আপনার কথাগুলির সাথে আমি একমত। আবেগের বশে আমরা অনেক কিছুই ভুলে যাই।

৬| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

নাহিদ সৈকত বলেছেন: শাহাব আহমেদ মামুন বলেছেন: অপূর্ব। আপনার কথাগুলির সাথে আমি একমত। আবেগের বশে আমরা অনেক কিছুই ভুলে যাই।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৭

_উল্লাস_ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। :)

৭| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:২১

ফারজানা শিরিন বলেছেন: :|

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

_উল্লাস_ বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.