| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় ছেড়ে বহুদুর আজ
একলা থাকি যেখানে
শুকনো কিছু ঝরঝরে বালির
দেখা মিলে এখানে
বিশাল ওই মেঘলা আকাশ থেকে নয়
অজানা বাতাস বয় অকারণে
অসহ্য বাতাসের মাঝে
দিকি দিকি আগুন
হ্রদয়ের আকুতি অনেক
ফিরে নাও চিরচেনা সেই ফাগুন
আমি আর আমি নেই
পারি না দিতে জবাব
নিজের দিকে তাকালে
দেখি পরাজিত কোন এক নবাব।
সবুজে ঘেরা শ্যামলে ভরা
আমার দেশের মাটি
ঘুমাতে দেয় নির্মল বাতাসে
বিছিয়ে শীতল পাটি।
মাগো আর পারি না
মেকি বাতাস মাখাতে
তোমার দেয়া এই বদনে
মাগো স্ব্য়নে স্বপনে- কাছে রাখো মাগো
ঠায় দেবে কি গো মরণে?
©somewhere in net ltd.