| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশরাফুল, আজ বাংলাদেশ ক্রিকেটের এক পতিত নক্ষত্রের নাম। তার এই করুন পরিণতিতে আমরা সবাই হতাশ।তামিমের ভাষায় বাঙালী ক্রিকেট-ফ্যানদের ‘প্রথম প্রেম’ আশরাফুলের এমন কান্না জড়ানো , পালিয়ে বেড়ানো বিদায় আমরা কেউই দেখতে চাইনি। আমার মনে হয় আশরাফুলের পেছনে যারা ফিক্সার তাদের মধ্যে উট্পদ নামে কুখ্যাত এক ক্রীড়াসাংবাদিক অন্যতম।আমার সন্দেহের কারণগুলো নিম্নরূপ
এই উট্পদ লেখে ‘যা কিছু ভালু তার সাথে আলু’ পত্রিকায় যাদের শ্লোগান ‘বদলে ফেল, বদলে দাও’. অথচ নিজেদের ধান্দাবাজ চরিত্রটা আজো বদলাতে পারে নাই।
বিশ্ব ক্রিকেট এখন পর্যন্ত যতবার এই ফিক্সিং নিয়ে আলোড়িত হয়েছে ততোবারই জুয়ার্রী হিসেবে কোনো ইন্ডিয়ানকে বাজিকরকে পাওয়া গেছে। আর উট্পদের ভারতপ্রেমের কথা বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকমহলে বেশ রসালোভাবে প্রচলিত।
আশরাফুলের গত ১২ বছরের ক্যারিয়ার এ সুসময়ের কথা বাদই দিলাম ,চরম দুর্দিনে উট্পদ যেভাবে আশরাফুলকে সাপোর্ট করে হাবিজাবি লিখে গেছে তার জুড়ি মেলানো ভাড়।আশরাফুল মিড অনে লোপ্পা ক্যাচ প্রাকটিসে কড়াক বা ফুলটসে বোল্ড অথবা অফ স্টাম্পের ২ হাত বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে মাঠে বেহাল অবস্থায় রেখে ড্রেসিং রুমে ফিরলেও উট্পদের সেই বিখ্যাত চামচামী ‘ বেশ আস্তার সাথে সাবলীলভাবে খেলছিলেন মোহাম্মদ আশরাফুল কিন্তু দিনের অন্যতম সেরা বলে আউট হয়ে গেলেন’ আমরা আজও ভুলিনি।
আর ইদানিং আশরাফুলের দুর্দিনে উট্পদ গ্যাং যেমনে সাংবাদিকতার এথিক্সের ভুলি আউড়িয়ে আকসুর রিপোর্ট প্রকাশের আগেই ঝাঁপিয়ে পড়ে আশরাফুলের সাথে আরো সাবেক ক্রিকেটার জড়িয়ে রিপোর্ট প্রকাশ করছে তাতে আমার বার বার মনে পরে যাচ্ছে সেই বিখ্যাত বাংলা প্রবাদ ‘ ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না।’
পরিশেষে আমার এই সন্দেহের ব্যপারে আপনাদের মূল্যবান মতামত চাচ্ছি। সবাইকে ধন্যবাদ।
©somewhere in net ltd.