নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার জয় হোক

নির্বোধের ব্লগে স্বাগতম। জানি না অনেক কিছুই; জানতে চাই, তাই ভুল করি বারবার

ঊনফড়িং

ইশ, যদি ফড়িং হতে পারতাম...

ঊনফড়িং › বিস্তারিত পোস্টঃ

একটু ভাবুন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

আচ্ছা, একটা ব্যাপারে একটু কথা বলতেই হচ্ছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আমরা বিভিন্ন জায়গায় যেসব স্লোগান দিচ্ছি তার মধ্যে একটা এরকম- "একটা একটা রাজাকার ধর, ধইরা ধইরা জবাই কর"। একটু চিন্তা করেন এই স্লোগানটা নিয়ে। এটা বেশ ভালোমানের একটা বীভৎস স্লোগান। এরকম মানের একটা স্লোগান সাধারণত ধর্ম নিয়ে রাজনীতি করা একটা বিশেষ মৌলবাদী রাজনৈতিক দল তাদের জিহাদী মিছিলে ব্যবহার করে থাকে। আমাদের ছোট ছোট ভাই-বোনেরা বা শিশুরা আমাদের সাথে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এই আন্দোলনে যোগ দিচ্ছে। এটা অবশ্যই খুব বড় একটা পজিটিভ দিক। কিন্তু যখন এই আন্দোলনে এসে তারাও আমাদের সাথে গলা মেলাচ্ছে এই স্লোগানে তখন তাদের মাথাতেও কি একটু একটু করে এটা ঢুকে যাচ্ছে না যে রাজাকার মাত্রই জবাই করার বস্তু? এতে করে তাদের মানসিকতায় আমরা খুব খুব সামান্য পরিমাণে বীভৎসতা কি ঢুকিয়ে দিচ্ছি না?



তাই, আমার মনে হয় কী, স্লোগানের ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি সৃজনশীল ও সহনশীল হওয়া প্রয়োজন। আমরা এমন সব স্লোগান দিবো যেগুলো আমাদের ভবিষ্যত প্রজন্ম মুক্তিযুদ্ধের স্বপক্ষে তাদের করা কোনো আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করে বাঙ্গালির লড়াই করার চেতনার ইতিহাসকে স্মরণ করবে, যেমনটা এখন আমরা ব্যবহার করছি "জয় বাংলা", "তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা", " এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে", লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই" ইত্যাদি স্লোগান।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

আশফাক সুমন বলেছেন: হুম ম--- ভালো লিখেছেন ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

দেব সুযাত্র বলেছেন: আমার কাছে বরং "একটা একটা শিবির ধর, সকাল-বিকাল নাস্তা কর" স্লোগানটাই ভালো লাগে

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

ঊনফড়িং বলেছেন: স্লোগানটা এরকম হতে পারে-

একটা একটা জামাত ধর
ধইরা ধইরা ধোলাই কর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.