| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
ফেসবুকে চলছে এখন দেশপ্রেমের জোয়ার।কে কত দেশ কে ভালবাসি তা স্ট্যাটাস আর প্রোফাইল পিকচার দিয়া প্রমান করার জন্য তুমুল লড়াই চলছে।ইংলিশ ভাষায় স্ট্যাটাস দিলে দেশপ্রেম কম হতে পারে তাই তুমুল তোরজোড় করে , কষ্ট করে ভুলভাল বাংলা লিখে দেশপ্রেমে অন্ধতা প্রমানের তুমুল চেষ্টা।ঘণ্টায় ঘণ্টায় প্রোফাইল পিকচার পরিবর্তন তো আছে।সুখের বিষয়, দেশপ্রেম এমন জিনিস যা আস্তিক বা নাস্তিক সকল ভাইজানেরাই করেন।ধর্ম নিয়ে এখানে কাটাকাটি নেই।![]()
ছোট বেলার ঘটনা,বাংলা পরীক্ষায় রচনা আসল স্বদেশপ্রেম।কমন বেঁধে যাওয়ায় সবাই তুমুল আকারে লিখতে শুরু করলাম।ক্লাসের ফার্স্ট বয় এসে ঘোষণা দিল সে আমাদের প্রায় দ্বিগুণ পাতার রচনা লিখেছে।যথারীতি পরীক্ষা শেষে রেজাল্টে সে আমাদের থেকে অনেক গুন বেশী নাম্বার পেল।স্যার ক্লাসে এসে জনাবের রচনা পড়ে শুনাতে শুরু করলেন।কি কবিতা আর লেখা,শুনে আমাদের চোখে পানি আশার জোগাড়।এরপর স্যার বের করলেন আমাদের ক্লাসের সব থেকে বাজে ছাত্রের খাতা।তিনি খাতাটা আমাদের দিকে তুলে ধরলেন।দেখলাম বাংলাদেশের মানচিত্র।নিচে ছোট করে লেখা স্যার,এই মানচিত্রের প্রতি যার যেরকম ভালবাসা তাই হচ্ছে স্বদেশপ্রেম।স্যার তাকে ০ দিয়ে পুরস্কৃত করেছিলেন।শুনেছি মেধাবী বন্ধুটি দেশের বাইরে থাকে পরিবার সহ।![]()
একটা কবিতা মনে পড়ে-
দেশপ্রেম!
তুমি কি পাঠ্য বই আর পত্রিকায় আবদ্ধ একটি নাম
নাকি ক্ষমতার কাছে নৈতিকতার পরাজয় অবিরাম
দেশপ্রেম!
তুমি কি জনসভা আর বক্তৃতায় উচ্চারিত কোন রঙ্গ
... নাকি অশ্রুসিক্ত বীরাঙ্গনার বাধাহীন স্বপ্নভঙ্গ
দেশপ্রেম!
তুমি কি অর্থের কাছে হেরে যাওয়া সস্তা বাজার পণ্য
নাকি ক্ষুধার্ত এক পথশিশুর কেড়ে নেয়া কিছু অন্ন.....
![]()
আসলে দেশপ্রেম কি?দেশপ্রেম মানে কি ১৬ বা ২৬ তারিখের ছুটি? নাকি টিপাইমুখ বাধ নিয়ে আন্দলন? নাকি বাংলাদেশ দল যখন জিতে তখন রাস্তায় রাস্তায় রঙের উৎসব। নাকি বিএসএফ এর গুলিতে নিহত ফেলানির জন্যে বুকের মাঝে চিনচিনে ব্যাথা।দেশপ্রেম বোধহয় রাজনীতিবিদদের বাক্তিগত সম্পত্তি, যারা দেশের জন্যে রাতদিন চিন্তা করে ক্লান্ত হয়ে বলে দেশটা গোল্লায় গেল। দেশপ্রেম মানে দেশের সম্পত্তি কমদামে রপ্তানি করে, বেশী দামে আমদানি করে দেশি শিল্পকে নষ্ট করা। দেশপ্রেম মানে বিদেশি কোম্পানির কাছে দেশের সম্পত্তি কম দামে দিয়ে সম্প্রদান কারকের উধাহরন নেয়া।
Click This Link
![]()
দেশপ্রেম বোধহয় সেইসব জ্ঞানীদের যারা দেশের টাকায় বাইরে পড়তে গিয়ে আর ফিরে আসেন না। দেশে এসে জ্যামে পড়ে বা ভাঙ্গা রাস্তায় পড়লে বলে ওঠেন এখানে তো কিছুই বদলাই নি,কানাদাতে কিন্তু এমন হয় না। দেশপ্রেম সেইসব অভিবাবকদের নিজস্ব অধিকার যারা অর্থের মহে নিজের সন্তানকে তার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে ইংলিশ মিডিয়াম স্কুলে পরান আর বলেন বাংলা মিডিয়াম স্কুল গুলোতে পড়ে কি লাভ।দেশপ্রেম তো সেই ছাত্রগুলোর স্বপ্ন যা তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে নেশা কিংবা গুলির মুখে বিসরজন দিয়েছে।
Click This Link
দেশপ্রেম তো সেইসব সুন্দরীদের অলঙ্কার যারা ম্যায় হুনা বা ছামাক ছাল্লুর ভিড়ে দেশি কাপড় দেখে নাক সিটকে বলেন, ছি,আমার ইমেজের সাথে যায় না।দেশপ্রেম তো আসলে তাই যেখানে রাজাকার মঞ্চে উঠলে মুক্তিযোদ্ধারা নেমে পরেন আর সরকারি গোলাম অনুষ্ঠান চালিয়ে যান। দেশপ্রেম বোধহয় রাজাকারদের গাড়িতে ওরা স্বাধীন দেশের পতাকা যা মুক্তিযোদ্ধার হৃদয়টা দুম্রে মুচড়ে দেয়। মনে হয় দেশপ্রেম আসলে জনৈক নেতার স্বামীর বা পিতার কবর যেখানের লালন পালন করতে করতে দিশেহারা হতে হয় আর বীরশ্রেষ্ঠের কবর পড়ে থাকে অযত্ন অবহেলায়। দেশপ্রেম হচ্ছে কে অশিক্ষিত আর কে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত তাই নিয়ে ক্যাচাল।দেশপ্রেম তো আসলে বীরশ্রেষ্ঠের ছেলের চায়ের দোকানের চাকরি করে মাস শেষে আশা বেতন, যেটা তার পিতা তাকে এতিম করে এনে দিয়েছে। দেশপ্রেম তো আসলে ভাদা বা রাজাকার দুই উপাধির কাছাকাছি না গেলে শেখা যায় না।দেশপ্রেম মাঝে মাঝে মনে হয় পদ্মা সেতু, যা অনেকদিন ধরে শুনছি, আমি তো ভাল, আমার পরবর্তী প্রজন্ম দেখে কিনা সন্দেহ। ![]()
অনেক দিন পার হয়ে গেল এখনো দেশপ্রেম কি জানি না শুনে অনেকেই নাক সিটকাবেন, বলতে পারেন ভাব মারতেছে।কারো কাছে উত্তর থাকলে জানাবেন।
কষ্ট করে পড়লেন তো একটু দেখে যান কেন আমি দেশপ্রেম কি তা বুঝতে পারতেছি না... Click This Link
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪০
উড়াকতারাক বলেছেন: সহমত।
২|
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৩২
মুক্ত মণ বলেছেন: অসাধারন লেখা। মোঃ আব্দুস সালাম এর সাথে সহমত।
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪১
উড়াকতারাক বলেছেন: ধন্যবাদ।
৩|
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৭:৫২
আল-মাসুম বলেছেন: আমিও আমার এক প্রবাসী বন্ধুর আকুল আবেদনে প্রোফাইলে জাতীয় পতাকা ব্যবহার করেছি।ওর ভীষণ খুশি হওয়া দেখে বুঝা যায় এর একটা মূল্য আছে।
ভালো লিখেছেন++++++++++++++++++
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪১
উড়াকতারাক বলেছেন: ধন্যবাদ।
৪|
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১২
রাষ্ট্রপ্রধান বলেছেন: সত্যিকার দেশপ্রেমের ছোটট অংশ প্রো পিকে পতাকা লাগানো ............ কিছুই হবে না , হয়তো কিছু হবে.................. কারো হয়তো আজকে থেকেই দেশপ্রেম জাগবে .......... কেউ হয়তো নিজেকে শুধরিয়ে নিতে অনপ্রাণিত হবে................... অল্প সামর্থ্য দিয়ে শুরু করা যাক ...........
ভালো লাগলো আপনার লেখা.............
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪১
উড়াকতারাক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ ভোর ৫:২০
মোঃ আব্দুস সালাম বলেছেন: কে কি করল তা আমি জানিনা। শুধু জানি আমি আমার জায়গায় থেকে যতুটুকু করা সম্ভব করেছি। আমার দ্বারা দেশের লাভ না হোক ক্ষতি যেন না হয়।