নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোঁকার উড়ন্ত দর্শন

উড়ন্ত পোকা

সহজ সরল ঝিঁঝিঁ পোকা

উড়ন্ত পোকা › বিস্তারিত পোস্টঃ

অপূর্ণতা

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

তুই কি আমার দুঃখ হবি?

এই আমি এক উড়নচন্ডি আউলা বাউল

রুক্ষ চুলে পথের ধুলো, চোখের নিচে ছায়া কাল

সেইখানে তুই রাতবিরেতে স্পর্শ হবি?

তুই কি আমার দুঃখ হবি?

তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?

মধ্য রাতে বেজে উঠা টেলিফোনের ধ্বণি হবি?

তুই কি আমার খাঁ খাঁ দুপুর নির্জনতা ভেঙ্গে দিয়ে

ডাক পিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?

একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা কেমন যেন বিষাদ হবি?

তুই কি আমার শুন্য বুকে দীর্ঘ শ্বাসের বকুল হবি?

একটু খানি কষ্ট দিবি?

প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়,

কথা দিয়েও না রাখা একটা কথা হবি?

তুই কি একা আমার হবি? তুই কি আমার দুঃখ হবি?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

বেলা শেষে বলেছেন: তুই কি আমার শুন্য বুকে দীর্ঘ শ্বাসের বকুল হবি?
good Poems.

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

উড়ন্ত পোকা বলেছেন: একটু খানি কষ্ট দিবি?
.
.
.
.
ধন্যবাদ B:-/

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০

আত্নভোলা বলেছেন: তুই কি একা আমার হবি?
কেউ কারও একার হয় না রে ভাই......

নিখছেন দারুন... :)

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

উড়ন্ত পোকা বলেছেন: আমি তো সবার হতি চাই.।.।।। :)
কেমুন আছেন আত্মভোলা?

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

বটবৃক্ষ~ বলেছেন:



একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা কেমন জেন বিষাদ হবি?
তুই কি আমার শুন্য বুকে দীর্ঘ শ্বাসের বকুল হবি?
একটু খানি কষ্ট দিবি?
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়,
কথা দিয়েও না রাখা একটা কথা হবি?


তুই কি একা আমার হবি?


খুব মিষ্টি আবগি বিষাদ মাখানো কবিটা!!

বেশ ভাল্লাগ্লো!!! :)

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

উড়ন্ত পোকা বলেছেন: মিষ্টি আবেগ টাই আসছে সব হারানোর পর.।। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.