| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
কিছুদিন আগে জরুরী প্রয়োজনে আমার বউকে নিয়ে কমলাপুর যেতে হয়েছিল। মোটরসাইকেল থাকার ফলে আমি মোটামুটি সব জায়গাতেই এই বাহনটি নিয়ে যাই। সেই দিন ও যাচ্ছিলাম। আমার বাসা থেকে বেশ খানিকটা যেয়ে আবার ইউ টার্ন নিতে হয়। যার ফলে ওই মোড় টাতে একটু জ্যাম লেগে থাকে। তো আমি জ্যাম এ বসে আছি। রাস্তার ঠিক উল্টা পাশটা তখন ফাঁকা। হঠাৎ দেখলাম একটা পিকআপ ভ্যান খুব জোরে গেল। পিছনে একটা ছেলে বেশ বড় একটা ইটের টুকরো নিয়ে গাড়িটার পিছনে ছুটছে। আমার ঠিক উল্টো দিকে এসেই ইটের টুকরোটা ছুড়ে মারল গাড়িটার দিকে। খুব দ্রুত সব কিছু ঘটে গেল। আমি দেখলাম বড় একটা ইটের টুকরো রাস্তার ডীভাইডারের গাছের ডালে লেগে সোজা আমার মাথায়। আল্লাহর অশেষ রহমত আমি হেলমেট পড়া ছিলাম। এতেও আমি মাথায় আঘাত পাই। ঘটনার আকস্মিকতায় আমি হতম্ভব হয়ে যাই। এরি মাঝে লোকজন জড়ো হয়ে যায়। আমিও ছেলেটিকে ধরে ফেলি (যদিও ও নিজেই কাছে এসেছিলো)। সবাই বলতে লাগলো পুলিশ ডাকতে। কেউ কেউ উত্তেজিত হয়ে মারার পায়তারা করছিল। যাই হোক আমি একটু বকে ছেলেটাকে ছেড়ে দেই। এখনও মনে হয়, সেদিন হেলমেট এর উছিলায় আল্লাহ আমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। এমন ও তো হতে পারত যে আমার মাথায় হেলমেট নেই অথবা আমার স্ত্রীর মাথাতে লাগতে পারত। আপনাদের সবার কাছে আবেদন জানাই, যারা মোটরসাইকেল চালান, প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ হেলমেট ছাড়া কখনও বের হবেন না। হোক সে যতই অল্প দূরত্ব।![]()
১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৭
উথালপাতাল বলেছেন:
ধন্যবাদ।
২|
১০ ই জুন, ২০১৩ দুপুর ১:২৩
আমি ইহতিব বলেছেন: ভালো বলেছেন, সবার সচেতনতা দরকার।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৬
উথালপাতাল বলেছেন:
সহমত।
৩|
১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৭
মোমের মানুষ বলেছেন: এজন্যই পুলিশ মোড়ে মোড়ে দাড়িয়ে হেলমেট পরতে আদেশ করে।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৬
উথালপাতাল বলেছেন:
আরও কঠোর হবার আশা করছি পুলিশ ভাইদের কাছে।
৪|
১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:১০
দি সুফি বলেছেন: নিজে থেকে সচেতন না হলে, জোড় করে কাউকে সচেতন করা সম্ভব নয়।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৫
উথালপাতাল বলেছেন:
চেষ্টা করতে দোষ কি?
৫|
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৭
শ্রাবণধারা বলেছেন: খুব ভাল পোস্ট। তবে ভেবে দেখুন, বড় ইটের টুকর টা যদি আপনার ঘাড়ে বা পিঠে লাগতো তাহলেও আপনি বড় ধরনের আঘাত পেতেন হয়ত।
তাই ঢাকার রাস্তায় চলার জন্য, যেখানে মানুষ ঢিলাঢিলি, কোপাকুপি, ভাংগা ভাংগিতে সদা নিয়োজিত, সেখানে বিশেষ ধরনের লোহার খাঁচা, বর্ম এবং বুলেট প্রুফ জ্যাকেট সবগুলো একসাথে পরিধান করে, দোয়া পড়তে পড়তে, পকেটে আম্গিগ বিন্পি উভয়ের দলীয় সনদ পকেটে নিয়ে (যখন যেটা প্রয়োজন দেখাতে হবে) রাস্তা চলতে হবে। তবুও শেষ রক্ষা হবে কি না একমাত্র আল্লাহ বলতে পারবেন....
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০
উথালপাতাল বলেছেন:
সহমত।
৬|
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লেখা। ট্রাফিক আইন আছে মাগার সেই আইনের প্রয়োগ নেই দুনিয়ায় একমাত্র বাংলাদেশে। ভাল থাকুন।
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:০১
উথালপাতাল বলেছেন:
সহমত।
৭|
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
রিফাত হোসেন বলেছেন: দোয়া করি..
সুস্থ আছেন ।
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:০২
উথালপাতাল বলেছেন:
ধন্যবাদ।
৮|
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:১৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: সহমত।
আমেরিকাতে হেলমেট ছাড়া হোন্ডাতে বসা দেখলেই পুলিশে ধরে। চালক বা পেছনে যে বসে উভয়ই হেলমেট পরতে বাধ্য। খুব গুরুত্বপূর্ন।
১১ ই জুন, ২০১৩ দুপুর ১:২০
উথালপাতাল বলেছেন:
খুব গুরুত্বপূর্ন।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ দুপুর ১:১০
নীল পেন্সিল বলেছেন: কঠিনভাবে সহমত।