নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৌড়ের উপর আছি

উথালপাতাল

দৌড়ের উপর আছি

উথালপাতাল › বিস্তারিত পোস্টঃ

সুন্দর ও শিক্ষনীয় একটি গল্প---

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

একজন প্রফেসর ক্লাসে প্রবেশ করলেন অর্ধ পূর্ণ একটি গ্লাস হাতে। তিনি এটি সোজা করে ধরে তার শিক্ষার্থীদের বললেন, “এই গ্লাসটার ওজন কত হবে?”



“৫০ গ্রাম, ১০০ গ্রাম, ১৫০ গ্রাম”, শিক্ষার্থীরা জবাব দিলো।



প্রফেসর বললেন, "আমি এর ওজন জানি না কারন আমি এটি পরিমাপ করিনি!



কিন্তু আমার প্রশ্ন হল আমি যদি এই গ্লাসটি কিছুক্ষন এভাবে ধরে রাখি কি হবে তাহলে?"



শিক্ষার্থীরা বললেন, "তেমন কিছুই হবেনা!"



"আচ্ছা তাহলে আমি যদি এটা কয়েক ঘণ্টা এভাবে ধরে রাখি তাহলে কি হবে?"



"আপনার হাতে ব্যথা শুরু হবে।"

একজন ছাত্র বললেন।



"ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে এক দিন এভাবে ধরে রাখি তাহলে?”



আরেকজন বললেন “আপনার হাত অসাড় যেতে পারে; আপনার পেশী গুলো কাজ করবে না এবং আপনি প্যারালাইসড-ও হয়ে যেতে পারেন এবং নিশ্চিত হাসপাতালে ভর্তি হতে হবে!”



শিক্ষার্থীরা একটু মজা পেতে শুরু করল, কেউ কেউ হাসলও। প্রফেসর বললেন, "খুব ভালো, কিন্তু এই সময়ের মধ্যে কি এর ভরের বা উপাদানের কোন পরিবর্তন হবে?"



উত্তর আসলো “না”।



"আচ্ছা তাহলে সময় বাড়ার সাথে সাথে কেন আমার স্বাস্থ্যের অবনতি হবে?”



শিক্ষার্থীরা একটু দ্বিধান্বিত হয়ে পড়ল। "আচ্ছা, আমি যদি ব্যথা কমাতে চাই তাহলে আমাকে কি করতে হবে?" একজন শিক্ষার্থী বলল "গ্লাস টাকে নামিয়ে রেখে দিতে হবে।" প্রফেসর একটু আনন্দিত হয়ে বললেন, "এক্সাস্টলি!"



আমাদের জীবনের সমস্যাগুলোও এমনই। কিছুক্ষন সমস্যাগুলো নিয়ে চিন্তা করলে,তেমন কিছু হবেনা। কিন্তু যদি সারাদিন শুধু সমস্যা নিয়েই চিন্তা করো তাহলে সেটা তোমাকে কষ্ট দিতে শুরু করবে। তুমি সমস্যা গুলো নিয়ে যত যত বেশি চিন্তা করবে তোমার কষ্ট গুলো বাড়তেই থাকবে, যার ফলে তোমার সব কাজ বন্ধ হয়ে যাবে; জীবনের সমস্যাগুলো নিয়ে চিন্তা করা প্রয়োজন, কিন্তু এর থেকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল চিন্তাগুলো ঝেড়ে ফেলা।



প্রতিদিনের সমস্যাগুলো, ওই দিনই ভুলে যাও, রাতে খুব ভালো করে ঘুমাও এবং পরের দিন নতুন করে শুরু করো । এভাবেই, তোমরা আত্মবিশ্বাসের সাথে প্রতিটি সমস্যাকে মোকাবেলা করতে পারবে, দেখবে তোমাদের সামনে যত চালেঞ্জ-ই আসুক না কেন তুমি জয়ী হবেই।।

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯

বাতায়ন এ আমরা কজন বলেছেন: ভাল বলেছেন। কিন্তু আমরা মানুষেরা সমস্যা নিয়ে এত বেশি মাথা ঘামাই যে মাঝে মাঝে সমস্যার সমাধান আমাদের পাশ দিয়ে চলে যাবার পরও আমরা চোখে দেখিনা কারন সমস্যা নিয়ে চিন্তায় ছিলাম। সমস্যা তত বড় সমস্যা না যতটা আমরা এটা নিয়ে ভেবে সমস্যা বাড়াই। সমস্যাই যদি কারো সমস্যা হয়ে দাড়ায় তবে তার সমস্যার কোন সমাধান সম্ভব না। সমস্যা যত বড়ই হোক তা হাল্কা ভাবে নেয়াই শ্রেয়, না হলে জীবন অনেক বেশি জটিল হয়ে যায়।

২| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪১

অজানাবন্ধু বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।

৩| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৩

রূপকথার রাজকন্যা বলেছেন: চমতকার শিক্ষনীয় গল্প।

৪| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১

টুনা বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম। কাজের কথা।

ভাল থাকবেন নিরন্তর।

৫| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার লিখেছেন +++

৬| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৮

খেয়া ঘাট বলেছেন: গল্পটি ইংরেজীতে পড়েছিলাম আগে।
অনেক সুন্দর শিক্ষনীয় একটি গল্প।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

৭| ২০ শে মে, ২০২০ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.