| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যবিলনীয়দের মৃতের দেবী আল্লাতু, অনেকদিন পর নামটা খেয়াল হল দশদিনের ছুটিতে পড়ার জন্য বই ঘাটতে গিয়ে। বাংলাদেশ শিশু একাডেমী আশির দশকে শিশুদের জন্য একটা ভালো, বেশ মোটাসোটা বই বের করেছিল, নাম রেখেছিল "জ্ঞানের কথা", এরশাদ সরকার পরে অবশ্য বইটা ব্যান্ড করে দেয়, সম্ভবত বিবর্তনবাদ নিয়ে তথ্য ছিল বলে। এর আগে পরে বাংলা ভাষায় ওরকম বই চোখে পড়ে নি। যাহোক ব্যান্ড করার আগেই আমার কেনা ছিল ওই বইটা, ওখানে পৃথিবীর সবচেয়ে পুরোনো মহাকাব্য গিলগামেশ সংক্ষেপে গদ্য আকারে ছিল। উরুকের (এখনকার দক্ষিন পূর্ব ইরাকে) রাজা গিলগামেশকে নিয়ে চমত্কার কাহিনী। আরেকটা সমসাময়িক কাব্য যেটা গিলগামেশের মত পপুলার নয়, সেটা হচ্ছে "ইসথারের অবতরণ"। ইসথারের কাহিনীটা তার সাথে মৃতের দেবী আল্লাতুর শত্রুতা নিয়ে। ইসথার আল্লাতুর সাথে পাতালে দেখা করতে গেলে আল্লাতু তাকে নানাভাবে অপমানের চেষ্টা করে শেষমেশ ব্যর্থ হয় ইত্যাদি ইত্যাদি।
ব্যবিলনীয়দের (অথবা ইরাকীদের পুর্বপুরুষদের) ধর্ম বিশ্বাসের সাথে এসব কাহিনী জড়িয়ে ছিল। কোন সন্দেহ নেই আজকের যুগের ধর্মীয় কাহিনী আমরা যেভাবে বিশ্বাস করি পাচ হাজার বছর আগে উরুক, বা সুমেরের লোকজন সেভাবেই গিলগামেশ, ইসথার বা আল্লাতুর কাহিনী বিশ্বাস করত। ধর্মীয় এসব কাহিনী মজাদার এবং যথেষ্ট কৌতুহলোদ্দিপক সন্দেহ নেই। অনেক ক্ষেত্রে কাহিনীর পেছনে বেশ কিছু বক্তব্যও লুকিয়ে আছে। কিন্তু বক্তব্যের বাইরেও সুমের বা উরুকের লোকেরা নিশ্চয়ই বিশ্বাস করত পাতালে আল্লাতুর সত্যই অস্তিত্ব আছে। সে মৃতদেরকে পাহারা দিচ্ছে। গ্রীক বা রোমানদেরও এরকম অসংখ্য কাহিনী, দেব দেবী ছিল। দেবরাজ জিউস ছিলেন (এখনও আছেন কি?) বজ্রের দেবতা, ভীনাস ভালোবাসার, অথবা পসাইডন সমুদ্রের ইত্যাদি।
তো এসব দেবদেবীরা এখন কোথায়। জিউস কি এখনও ঝড়বৃষ্টি নিয়ন্ত্রন করছেন, নাকি সময়ের পরিবর্তনে এসব দ্বায়িত্ব এখন মাইকেল (মিকাইল?), গ্যাব্রিয়েলদের হাতে। ক্ষমতার এই হাত বদল কবে হল, এই কাহিনী কোথায়, অন্তত কোন ধর্মগ্রন্থে জিউসের কাছ থেকে মাইকেল দ্বায়িত্ব নিচ্ছে এমন বৃত্তান্ত চোখে পড়ে নি। আর পাচ হাজার বছর পর আল্লাতু এখন কোথায়, পাতালে কি সে এখনও মৃত্যুর দেবী, না কি আজরাইল সেই দ্বায়িত্ব নিয়ে নিয়েছে।
আমার কেন যেন মনে হয় এসব অজস্র দেব-দেবী-দেবদুতদের অনেকেরই আসলে মৃত্যু হয়েছে। মৃতের দেবী আল্লাতু বহু আগে নিজেই মারা গেছে। আর ক্ষমতার হস্তান্তর হয়েছে যখন শেষ সুমেরিয় আল্লাতুর পূজা বাদ দিয়ে মাইকেল-গ্যাব্রিয়েলের কাহিনীতে নাম লিখিয়েছে। তাহলে দেখা যাচ্ছে দেবতারাও আসলে অমর নন, দেবরাজ জিউসকেও ইতিহাস রেহাই দেয় নি, আজকে আর পূজা মন্ডপে, টেম্পলে জায়গা হয় না জিউসের, গল্পের বইয়ের কল্পকাহিনীতেই জিউস সীমাবদ্ধ।
কিন্তু দেবতারা কেন মরল? আমার[link|http://www.somewhereinblog.net/utsablog/post/5065|GKUv
২|
২৩ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:৩৪
পথিক!!!!!!! বলেছেন: চিন্তর ভালো খোরাক
৩|
২৩ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:১৩
হাসিব বলেছেন: অপ্রাসঙ্গিক মন্তব্যটি করছি সাম্প্রতিক মন্তব্য লিস্ট পরিস্কার করার কাজে ।
৪|
২৩ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:১৮
অতিথি বলেছেন: গিলগামেশের গল্প বোধ হয় পরেছিলাম শিশু একাডেমীর 'ধানশালিকের দেশে 'সংকলনে ।
ব হু বছর আগে । প্রায় দু'যুগ হবে !
৫|
২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৩৫
অরূপ বলেছেন: জটিল!
৬|
২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:৪২
উৎস বলেছেন: ধন্যবাদ অরূপ, হাসান মোরশেদ, হাসিব, পথিক, অমি ভাই।
আমার ইউনিকোড ব্লগ আছে [link|http://utsablog.blogspot.com/|GLv
৭|
২৩ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:৩৪
হিমু বলেছেন: গানস, জার্মস অ্যান্ড স্টীল পড়ছি ... সামনে কিছু টুকরো লেখা নিয়ে আসবো ... বিবর্তনবাদ নিয়ে বহুদিন আপনি বা মুখা কিছু লিখছেন না। সামনে হবে নাকি কিছু?
৮|
২৩ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:২২
অতিথি বলেছেন: ভাল লাগল, থ্যাংকস বাডি.....
৯|
২৩ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১০:০৩
উৎস বলেছেন: ধন্যবাদ কেমিকেল আলী, হিমু।
হিমু, লিখব দেখি। আপনিও লিখুন না কেন, আর মুখা গেল কই?
১০|
২৩ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১০:১১
অতিথি বলেছেন: দারুন...
তবে মুখাকে শেষ খবর পাওয়া পর্যন্ত পলটনের মোড়ে লম্বা আলখাল্লা গায়ে, মশাল হাতে কোদাল মার্কায় ভোট চাইতে দেখা গেছে। কেনো?? সেই কারনটা উদ্ধার করার জন্য দমকল বাহিনী জোড় তদবীর করে যাচ্ছে।
লেখা আরো চাই উৎস ভাই, নাইলে আপনাকেও মুখার পাশে দেখা যেতে পারে! 
১১|
০২ রা জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৪২
অতিথি বলেছেন: Dabs !
১২|
২৯ শে মে, ২০০৯ রাত ১:৫১
বৃত্তবন্দী বলেছেন: প্রশ্ন গুলো আসলেই চিন্তার খোরাক জাগায়...
১৩|
২৯ শে মে, ২০০৯ রাত ১:৫৭
সোজা কথা বলেছেন: আল্লাতু?? নামটা এরকম কেন? কী আজব এরা দেখি জীবরাইল, মীকাইলের ফুল কনসেপ্ট মেরে দিসে। যদিও মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন চেঞ্জ হৈছে। খুব খারাপ।
১৪|
১০ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩৩
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: আসিফ মহিউদ্দিন মার্কা ছাগু নাস্তিকদের পরিবর্তে এই পোস্টের লেখকের স্ট্যাণ্ডার্ড ফিরে আসুক।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:০৩
অঃরঃপিঃ বলেছেন: দারুণ লাগছে। ক্যারি অন বাডি