| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলি টা ও মা হয়েছে
উত্তম কুমার নাথ
পাগলিটা ও মা হয়েছে
কে কখন কি করেছে
কেউ কি খোঁজ নিয়েছে
সমাজ পতিরা আজ অন্ধ গলিতে
কোন দানব লালসায় করেছে নগ্ন
ভগ্ন দেহে দিয়েছে বীর্য
করেছে মানবতার কষাঘাত
তবুও আমি নিচুপ!
রক্ত মাংসে শরিরেও আছে উত্তেজনা
পাগলি টা কি বুঝেছে সেই বেদনা
কে দিবে খাবার, কে দিবে সান্তনা
সে কি বুঝে মাতৃত্ত্বের বেদনা
অসহয্য প্রসব বেদনায় কাতর
রক্তস্রোতে রাজপথ রঙ্গীন বাসর
তবুও পাগলি টা ও মা হয়েছে!
নয় মাস পেটে ধরেছে বিষাক্ত বীজ
পারেনি ফেলে দিতে সেই অবাঞ্ছিতা
নর পশু কখন কোন ভোরে
মেতে উঠেছিল লালসার উৎসবে
ক্ষনিকে অগ্নিঝরা ঘর্ষনে
ধরনি কি করেনি মাথানত?
জ্বলন্ত অগ্নিশিখা জ্বলছে ধুকে ধুকে
করছে শিশুটি আত্ম চিৎকার
ধরনী দেখ চক্ষু মেলিয়া
স্রোষ্টার আরস ভাঙ্গিয়া
অস্রুজল বেয়ে পড়ছে ধারায়
স্রোষ্টা যেন নগ্ন নয়নে চাহিয়া
তবুও পাগলি টা ও মা হয়েছে!
#দয়াকরে_কপি_করা_থেকে_বিরত_থাকুন।
https://www.facebook.com/uttamkn
২|
১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
উত্তম কুমার নাথ বলেছেন: ধন্যবাদ
৩|
১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রতিবাদের ভাষা চমৎকার
৪|
১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: উত্তমের উত্তম কবিতা
১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৭
উত্তম কুমার নাথ বলেছেন: ধন্যবাদ দাদা
৫|
১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:০২
স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: এই কবিতা নিয়ে সেদিন ফেসবুকে দেখলাম ভীষণ তর্ক বিতর্ক হচ্ছে। কয়েকজন কপিবাজ এই লেখাকে নিজ নিজ বলে চালিয়ে দিচ্ছে।
৬|
১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৬
উত্তম কুমার নাথ বলেছেন: স্বপ্না ইসলাম ছোঁয়া, কবিতাটি আমার লেখা, তাই ফেইজ বুকে দিতে ভয় পাচ্ছি কবিতা দিতে। উপায় খুজে পাচ্ছি না। ধন্যবাদ।
৭|
১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:১০
স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: এটা তো অনেক আগেই 'আমি আ'দু' নামের একজনে পোস্ট করেছে তার নামে।
১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৭
উত্তম কুমার নাথ বলেছেন: দয়া করে লিংক টা আমাকে দিতে পাবেন, কৃতজ্ঞ থাকবো।
১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৪
উত্তম কুমার নাথ বলেছেন: 'আমি আ'দু' : ঐ কবিতার মনস্তান্তিক দিক সম্পূর্ণ আলাদা।
দেখে নিতে পারেন : https://www.facebook.com/amiaddu3
৮|
১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:১১
চাঁদগাজী বলেছেন:
কবিতায় বাংলা ও ভারত ও আফ্রিকার মানুষের ক্ষীণ মগজের কাহিনী ফুটে উঠেছে; এসব দেশে এখনো অনেক বাবুন রয়ে গেছে, পালিত হচ্ছে।
ছবিটা অকারণ দিয়েছেন
১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৯
উত্তম কুমার নাথ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য জন্য।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
অতঃপর হৃদয় বলেছেন: কিছু বলার নেই; শুধু পড়লাম।