নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যবান

“I think therefore I am”

ভাগ্যবান

অনেক ভাগ্যবান একজন মানুষ আমি। সৃষ্টিকর্তা অপার হাতে দিয়েছেন অনেক। সব সৃষ্টিকেই ভালবাসি, মুগ্ধ হয়ে দেখি। মানুষকে অনেক বিশ্বাস করি, কষ্ট পাই তারপরও আবার বিশ্বাস করি।

ভাগ্যবান › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষেরা - পর্ব ১

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২



Frane Selak ( জন্ম ১৯২৯) একটি ক্রোয়েশীয় সঙ্গীত শিক্ষক যিনি পৃথিবী বিখ্যাত শুধুমাত্র মারাত্মক প্রাণঘাতী দুর্ঘটনা থেকে অনেক বার বেঁচে ফিরে এসেছেন এইজন্য। একটি লাইনচ্যুত ট্রেন, একটি দরজাহীণ প্লেন থেকে পতন, একটি বাস ক্র্যাশ, আগুনে ভস্মিভুত গাড়ি, এবং অন্য আরও ২টি গাড়ী দুর্ঘটনা থেকে আকস্মিক ভাবে বেঁচে যাওয়া মানুষ এই ফ্রেন সিলাক। তারপর আবার ২০০৩ সালে ১লক্ষ ডলার এর লটারি জয়ী তিনি।



জানুয়ারী, ১৯৬২ সালে, Selak ট্রেনে করে যাচ্ছিলেন Sarajevo থেকে Dubrovnik। পথিমধ্যে হঠাৎ ট্রেন লাইনচ্যুত হল এবং বরফ ঢাকা একটি হীমায়ীত নদীর মধ্যে পড়ে যায়। ১৭ জন যাত্রী মারা যায় কিন্তু Selak বেঁচে যান, তার শুধু মাত্র একটি হাত ভেঙ্গে যাওয়া আর হাল্কা কিছু কাটাছেড়া ছাড়া আর কিছুই হয়নি।



পরের বছর ১৯৬৩, তিনি যাচ্ছিলেন Zagreb থেকে Rijeka প্লেনে করে, কিন্তু হঠাত করে প্লেনের দরজাটা ঊড়ে যাওয়াতে ২০ জন যাত্রী বাইরে ছিটকে পড়েন তাদের মধ্যে সেলাক ও একজন। আশ্চঅর্য জনক ভাবে তিনি ছাড়া আর ১৯ জন যাত্রীর সবাই মারা যান। আর তিনি বহাল তবিয়তে আকাশ থেকে সরাসরী একটি খড়ের গাদার উপর ল্যান্ড করেন।



১৯৬৬ সালে তিনি একটি মাইক্রোবাস ভ্রমনের সময়, ত্রুটিযুক্ত জ্বালানীর কারনে বাসটি বিকল হয়ে একটি পার্শবতী নদীর মধ্যে পড়ে, বাসের ৪ যন যাত্রী মারা গেলেও তিনি অক্ষত অবস্থায় বাস থেকে বের হয়ে বেঁচে ফিরে আসেন ।

১৯৭০ সালে, তার গাড়িতে আগুন লাগে এবং তিনি বেঁচে ফরে আসেন।



১০৭৩ সালে, Selak এর একটি পেট্রল্পাম্পের তেল নেবার সময় পাম্পের বিষ্ফোরনে তার গাড়িতেও আগুন ধরে যায়, শুধু মাত্র বেশিরভাগ চুল পূড়ে যাওয়া ছাড়া তার আর কোন ক্ষতি হয়ি ।



১৯৯৫ সালে একটি সিটি বাস তাকে সরাসরি ধাক্কা দেয় কিন্তু এবারো হাল্কা কিছু ইঞ্জুরি নিয়ে তিনি বেঁচে ফিরে আসেন। .



১৯৯৬ সালে উচু পাহাড়ি এক রাস্তায় গাড়ি চলানোর সময় তিনি গাড়িসহ পার্শবর্তী ৪০০ ফুট গভীর খাদে পড়ে যান কিন্তু এবারো তিনি গাড়ী থেকে ছিটকে একটি গাছের ্মগডালের উপড় পড়েন, আর তার গাড়িটি ৪০০ ফুট খাদের নিচে পড়ে চূর্ন হয়ে যায়।



আর গত ২০০৩ সালে তিনি ক্রোয়েশীয় একটি লটারিতে ১ লক্ষ ডলার জয়ী হন, এবং তিনি বলেন যে, "আমি জানি ঈশ্বর এই সকল বছর ধরে আমার সাথে ছিল এবং আমাকে দেখছেন" এবং Doritos কমার্শিয়াল এর অস্ট্রেলিয়া বিমান ভ্রমনের একটি প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেন এবং বলেন , "আমি আর আমার ভাগ্য পরীক্ষা করতে চাইনা"।



তাকে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি উত্তরে সাংবাদিক দের বলেন, যে আমি হয় পৃথিবীর unluckiest মানুষ, অথবা luckiest মানুষ। যদিও তুনি নিজেকে luckiest ভাবতেই বেশী সাচ্ছন্দ্য বোধ করেন।



বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষেরা - পর্ব ২



তথ্যসূত্রঃ ইন্টারনেট

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: বাহ !

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

এম আর ইকবাল বলেছেন: ভাগ্যবান একজন মানুষ - ্

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

অণুজীব বলেছেন: কই মাছের প্রাণ মনে হয়। B:-)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

ভাগ্যবান বলেছেন: তাইতো দেখতাছি B:-) B:-)

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

উবু বলেছেন: ভাল লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

ভাগ্যবান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

ব্লগ ৪১৬ বলেছেন: বসরে সেলাম।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

গ্রাম্যবালিকা বলেছেন: আমিও ভাগ্যবতী B-)) B-))

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

ভাগ্যবান বলেছেন: সত্যি !!! আমার মত নয় নিশ্চয় ;) ;) ;)

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

শের শায়রী বলেছেন: মনে হয় এক মাত্র আল্লাহ র ঠাডা (বজ্র) ছারা ও আর কিছুতেই মরবে না

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

ভাগ্যবান বলেছেন: হইতে পারে :D :D

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

লিন্‌কিন পার্ক বলেছেন: :-&

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

স্পেলবাইন্ডার বলেছেন: :-* :-* :-* :-* :-* :-* :-*

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: এত কিছুর পরেও লটারিতে ১ লক্ষ ডলার B:-)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

ভাগ্যবান বলেছেন: হয়, এইডা অবিচার :( :(

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

শার্লক বলেছেন: খাইছে..

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

ভাগ্যবান বলেছেন: খাইছে..

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

তামিম ইবনে আমান বলেছেন: luck

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

ভাগ্যবান বলেছেন: its called luck :)

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

আমি তুমি আমরা বলেছেন: বাহ, ভাল লাগল। আপনার পোস্টের আইডিয়া বেশ ইউনিক, চালিয়ে যান।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

ভাগ্যবান বলেছেন: ধন্যবাদ। কেন আমার নিকটা কি ইউনিক না !!!! :-* :-* :-* :-*

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

েদশীদাবাং বলেছেন: ভাগ্য দেইখা হিংসা হইতাছে বাট দেখতে তো একদম বদখত :P :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

ভাগ্যবান বলেছেন: বয়সকালে তারও আপানার মত দাবাং ফিগার আছিল। ৮০ এর উপর বয়স এখন, আর কত !!!!

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

লোনা স্বপ্ন বলেছেন: েদশীদাবাং বলেছেন: ভাগ্য দেইখা হিংসা হইতাছে বাট দেখতে তো একদম বদখত :P :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

ভাগ্যবান বলেছেন: বয়সকালে তারও দাবাং ফিগার আছিল। ৮০ এর উপর বয়স এখন, আর কত !!!!

স্বপ্ন আবার লোনা হয় কেমতে ?? জানতে মুঞ্ছায় B:-) B:-) B:-) B:-)

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

তারছেড়া লিমন বলেছেন: শের শায়রী বলেছেন: মনে হয় এক মাত্র আল্লাহ র ঠাডা (বজ্র) ছারা ও আর কিছুতেই মরবে না

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

নির্বাসিত আমি বলেছেন: আমিও ২০১১ আর ২০১২ তে দুইবারই বাইক দুর্ঘটনায় পইড়া কেমনে জানি বাইচা আসছি অবশ্য ২য় টায় কিছুটা আঘাত পাইছি কিন্তু সাধারণত এইরকম দুর্ঘটনায় পড়লে কারো বাঁচার কথা না । নিশ্চয়ই আল্লাহ্‌র রহমত আর বাবা মায়ের দোয়া ছিল বইলা বাইচা ফিরছি :| :|

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

ভাগ্যবান বলেছেন: আম্নের কি লজ্জা নাই, ২০১২ তে আবার উডলেন ক্যান X( X( X(
আর একবার যদি বাইকে উটছেন তো খবর আছে কইলাম X( X( X(

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

প্রিন্স হেক্টর বলেছেন: আপনেও দেখি ভাগ্যবান!

ভালো লাগলো লেখাটা :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

ভাগ্যবান বলেছেন: হ ভাই হেক্টর, আমিও ভাগ্যবান অনেক।
ধইন্না আপনারে :)

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯

বাদল দিনের গান বলেছেন: তার মানে বেশ কয়েক বার আজরাইল তার জান কবজ করতে ফেল মারছে। :P :P :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

ভাগ্যবান বলেছেন: মনে হয় আম্নের কতাই ঠিক :)

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

নির্বাসিত আমি বলেছেন: ভাই ২০১৩ তেও অনেক বার উইঠা ফালাইছি....... ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.