| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যবান
অনেক ভাগ্যবান একজন মানুষ আমি। সৃষ্টিকর্তা অপার হাতে দিয়েছেন অনেক। সব সৃষ্টিকেই ভালবাসি, মুগ্ধ হয়ে দেখি। মানুষকে অনেক বিশ্বাস করি, কষ্ট পাই তারপরও আবার বিশ্বাস করি।
কিছু মানুষ যদিও তাকে অভাগা হিসাবে ডাকেন কিন্তু তিনি নিজেকে চরম ভাগ্যবান একজন বলেই মনে করেন। তিনি হলেন ব্রিটেনের নাগরিক John Lyne . তার ৫৪ বছরের জীবনে তিনি ১৬টি মারাত্মক দূর্ঘটনা থেকে প্রাণে বেচে যান, যার প্রায় প্রত্যেক্টিতে তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন।
তিনি বজ্রপাতের শিকার হন, একটি ডেলিভারি ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়, একটি চলন্ত বাসের নিচে পড়েন, পাথর ভাঙ্গা মেশিন হতে ছিটকে যাওয়া আক্টি বড় পাথরের টুকরা তাকে সরাসরি আঘাত করে তাতে তার ৮টি দাত পড়ে যায়। এরকম আনেক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফেরার পর তার পরিবার তাকে কখনও বাইরে বের হতে দিত না। তিনি যদিও ভয় পেতেন না, এবং বলেন যে, “আমি সব সময় আশাবাদী। আমার তো বেঁচে থাকারই কথা না তার পরেও বেঁচে আছি। যদিও আমার শুক্রবার ১৩ তারিখ খুব সাবধানে থাকতে হয় কারন আমার বেশির ভাগ দূর্ঘটনা গুলো এই দিনেই ঘটে।“
তার জীবনের দূর্ঘটনাগুলো শুরু হয় জীবনের ঊষালগ্ন থেকে। চাষী পরিবারে ৫ ভাই বোনের মধ্য তিনি ছিলেন একজন এবং তার বেঁচে থাকা ছিল অনিশ্চিত, ডাক্তাররা বলেছিলেন, যে তার ফুসফুস অনুন্নত, তার প্রোয়জন ছিল স্টেরয়েডের এবং স্পেশাল কেয়ারের যা তার পরিবারের পক্ষে যোগান দেওয়া কঠিন ছিল।
তার ১৮ মাস বয়সের সময় তিনি একবোতল কীটনাশক পান করে ফেলেন এবং হাস্পাতালে নেবার পর সে যাত্রা বেঁচে যান।
একবছর পর একটি মালপত্র বোঝাই কাভারড ভ্যান তার দাদার সামনেই তাকে চাপা দিয়ে চলে যায়, কিন্তু এ যাত্রাও তিনি বেঁচে যান।
১২ বছর বয়সে ঝড়ের মধ্যে তিনি সাইকেল চালানো অবস্থায় তার উপর বাজ পড়ে এবং তিনি ছিটকে পড়েন অনেক দূরে, সে যাত্রাও তিনি বেঁচে যান।
১৪ বছর বয়সটা ছিল তার জন্য আরও খারাপ, তিনি পানিতে ডুবে যান কিত্নু ভাগ্যের জোরে প্রানে বেঁচে যান এবং এই বছরেই তিনি উঁচু গাছ হতে পড়ে যান। এতে শুধু মাত্র হাত ভাঙ্গা ছাড়া তার আর কোন ক্ষতি হয়নি। কয়েকদিন হাস্পাতালে থাকার পর বাসে করে বাড়ি ফেরার পথে বাসটি এক্সিডেন্ট করে এবং এতে তার একই হাতের অন্য আরেক স্থানে ভেঙ্গে যায়।
২০ বছর বয়সে খনিতে কাজ করার সময় তিনি পাথরের স্তুপের নিচে চাপা পড়েন কিন্তু কপাল গুনে এবারো তিনি বেঁচে যান
খনির কাজ থেকে বাড়ি ফেরার পথে আবারও তিনি বাসের ধাক্কা খান এবং একটি হাত ভেঙ্গে চূর্ণ হলেও প্রানে বেঁচে যান।
এই একই বছরে তার উপর ইলেক্ট্রিসিটির একটি কেবল ছিড়ে পড়ে এবং কোন ক্ষতি ছাড়াই তিনি বেঁচে যান। এরকম আরও বড় বড় বিপদ থেকে তিনি প্রানে বেঁচে যান।
বয়স পঞ্চাশের কাছাকাছি সময় তিনি একটি উঁচু ভবনের পরিদর্শন হ্যাচ এর ট্রাপডোর দিয়ে নিচে পড়ে যান এবং ৩২ সপ্তাহ হাস্পাতালে কাটান আর যথারীতি জমের সাথে যুদ্ধ করে সুস্থভাবে ভাড়ি ফিরে আসেন।
তিনি বলেন: “আমি অনেক বার কপাল গুনে পার পেয়ে গেছি এবং মানুষ আমাকে বিড়ালের সাথে তুলনা করে, তার মনে করে আমার প্রাণটা বিড়ালের মতই শক্ত। আমি ভেঙ্গে পড়িনা, এতাই হবার কথা ছিল আর আমি জানি যে আমি চরম ভাগ্যবান একজন মানুষ।
(চলবে) ..........
বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষেরা - পর্ব ১
তথ্যসুত্র ঃ ইন্টারনেট
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
ভাগ্যবান বলেছেন: গুগলে সার্চ দিয়ে দেখেন John Lyne লেখে । ধন্যবাদ ।
২|
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
মাক্স বলেছেন: কেমনে সম্ভব??
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
ভাগ্যবান বলেছেন: সেইডাইতো প্রশ্ন
৩|
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
হবু ইঞ্জিনিয়ার বলেছেন: রাখে আল্লাহ মারে কে??????????
"প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে"
৪|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
তুষার আহাসান বলেছেন: বেশ।
৫|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
ইউসুফ আলী রিংকূ বলেছেন: রাখে আল্লাহ মারে কে?
আমিও একদিন নিশ্চিত মৃত্যু হাত থেকে বেঁচে গেছি ( ট্রেন অ্যাক্সিডেন্ট )।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
ভাগ্যবান বলেছেন: বলেন কি !!!! যাক আলহামদুলিল্লাহ । সাবধানে থাকবেন।
৬|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: ১৮ মাস বয়সে যে একবোতল কীটনাশক খাওয়ার পরেও বাইচ্যা যায় সে তো কোন দূর্ঘটনায় মারা যাওয়ার কথা না
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
ভাগ্যবান বলেছেন: হুম।
৭|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
প্রিন্স হেক্টর বলেছেন: ঝটিল সিরিজ ম্যান..... ![]()
কিপিটাপ ![]()
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
ভাগ্যবান বলেছেন: ধন্যবাদ
![]()
৮|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
বইয়ের পোকা বলেছেন: কই মাছের প্রাণ!!
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
ভাগ্যবান বলেছেন:
![]()
৯|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১
তন্ময় ফেরদৌস বলেছেন:
১০|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
১১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
দানবিক রাক্ষস বলেছেন: হাসবো নাকি অবাক হব বুঝতে পারছি না তবে ব্যাপক মজা পেয়েছি।
১২|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
নক্ষত্রহৃদয় বলেছেন: ভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান বুজতেসি না। টাকা প্রেম পরিক্ষায় পাস কিসুই তো পায় নাই। ভাগ্যবান হল কি করে??
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
ভাগ্যবান বলেছেন: টাকা প্রেম পরিক্ষায় পাস কিসুই তো পায় নাই !!!!
আসলেই তো :-O
১৩|
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
শের শায়রী বলেছেন: ভাই এই মাল গূলা থাকে কই? B:-) B:-) B:-) B:-) B:-)
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
ভাগ্যবান বলেছেন: বৃটেন আর ক্রয়েশিয়া
১৪|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
বিপদেআছি বলেছেন: রাখে আল্লাহ মারে কে
১৫|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
বিপদেআছি বলেছেন: রাখে আল্লাহ মারে কে
১৬|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
তারছেড়া লিমন বলেছেন: সেইরাম হইচে...............................
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
ইসতিয়াক1900 বলেছেন: তথ্য সোর্স কি??