| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাগ ইমন
রাগ ইমন।এক সময় দেশ নিয়ে, মানুষ নিয়ে লিখতাম। কবিতা লিখতাম। এখন কবিতা লিখতে বসলে দেশের সমস্যা গুলোর কথা লেখার কথা মনে পড়ে যায়। অনেক কিছু - যা নিয়ে কেউ লিখছে না। দুঃখ নেই। একটা সময় তো আজলা ভরে কাদামাটি , শীতলক্ষ্যার জল নিয়ে খেলেছি। সে খেলাও ছাড়তে হয়েছে। আছি । পেন্সিলে আঁকা ছবির মত।
সকলকে শুভ নববর্ষ । ১৪১৭ নতুন কি কি বয়ে আনবে আমি ঠিক জানি না তবে আশা করি ও দোয়া করি যে বাংলাদেশের নাগরিকের ও পল্লীবাসীদের সেই " কি কি" মোকাবেলা করে হাসিতে , খুশিতে , কান্নায় , প্রতিবাদে , ভাষণে ও মিছিলে বেঁচে থাকার অপূর্ব সুন্দর আর সাহসী প্রত্যয়টুকু চির জাগুরুক থাকবে।
-----------------------------
ব্যাচেলরদের রান্না নিয়ে পোস্ট দেওয়ার কথা অনেকদিন থেকে । ঘন্টা খানেক লেখার পরে নিজের দোষে পুরো লেখাটা হাপিশ হয়ে গেলো। এইটা ২য় চেষ্টা । তো আসুন দেখি আগে রান্না ঘরে কি কি লাগে ঃ
১। একটা চুলা
২। একটা বেসিন
৩। একটা কাটাকুটির জায়গা
৪। জিনিস পত্র রাখার র্যাক , আলমারি বা শেলফ
৫। ১টা ফ্রিজ (ছোট)
৬। একটা খুব ভালো মাইক্রো ওয়েভ ওভেন ( গ্রিল সহ)
৭। একটা খুব ভালো রাইস কুকার
৮। একটা খুব ভালো ফুড প্রসেসর বা মিক্সার
৯। ১টা ছোট্ট প্রেসার কুকার
এই গেলো আপনার বড় বড় খরচের জিনিস । বার বার কারেন্ট গেলে ফ্রিজ নিয়ে ঝামেলা হতেই পারে। তবে আই পি এস কিংবা অন্য কোন প্রযুক্তি ব্যবহার করে যদি ফ্রিজটাকে বাঁচাইতে পারেন , তাইলেও লাভ। কারেন্ট খুব বেশি আসা যাওয়া করলে নরলাম ফ্রিজের বদলে শুধু ডিপ ফ্রিজ রাখতে পারেন।
রাইস কুকার দিয়ে শুধু রাইস না , খিচুড়ী , পোলাউ, বিরানী সবই করতে পারবেন তাই এইটার সুবিধা দামের চেয়ে অনেক অনেক বেশি। পানি কম লাগে। সময় কম লাগে। ১০-২০ মিনিটে কাজ হয়ে যায়।
ফুড প্রসেসর থাকলে শিল পাটা থেকে বেচে যাবেন । যাবতীয় ভর্তা, চাটনি , হালুয়া, কাবাব , শরবত ইত্যাদি করতে পারবেন , চাই কি কেক , বিস্কিট ও ।
প্রেসার কুকারের সুবিধা হলো কম সময়ে যে কোন রান্না হয়ে যায় ফলে গ্যাস ও সময় দুইটাই বাঁচে। এতে তেল , মসল্লাও কম লাগে।
----------------------------
এবার আসেন দেখি পাত্র পাত্রি কি কি লাগেঃ
১। জিনিস পত্র রাখতে বিভিন্ন সাইজের প্লাস্টিক ও টিনের কৌটা, ডিব্বা , কাঁচের বয়াম ( চাল , ডাল, আটা , চিনি , লবণ ইত্যাদি)
২। আনাজ, পিয়াজ, আদা রসুন , মঈন আলু রাখতে কার্টন
৩। কাটাকুটির জন্য একটা কাটিং /চপিং বোর্ড
৪। কাটার জন্য বিভিন্ন মাপের ছুরি ( বটি পছন্দ করি না) ও ধারালো কাঁচি , পিলার
৫। ধোয়ার জন্য বড় সড় ঝাঝরি ( ফুটা ফুটা গামলা ) চাল ও সবজির জন্য
৬। রান্নার জন্য ১টা তাওয়া, ২টা মাঝারি পাতিল (তরকারী) , ১টা কড়াই , ১টা ছোট কিন্তু গভীর প্যান (ডুবো তেলে ভাজতে হলে) , ১টা ছোট পাতিল (সার্বজনীন)
৭। রান্নার জন্য একটা প্লাস্টিকের খুন্তি, একটা মোটা ও টেকসই কাঠের হাতা বা বড় লম্বা চামচ, ভেজে উঠানোর জন্য ফুটা ফুটা চামচ
৮। পরিবেশনের জন্য বিভিন্ন সাইজের বাটি, চামচ , ছুরির সেট (৬টা/১২টা) , গ্লাস , জগ
৯। ধোয়ার জন্য দুইটা বড় গামলা , প্লাস্টিকের ব্রাশ, বিভিন্ন রকম সাবান, স্পঞ্জ
১০। মুছার জন্য ছোট বড় মাঝারি মিলিয়ে ৬টা তোয়ালে , লুছনি কয়েক জোড়া
১১। মাপামাপির জন্য একটা মিজারিং মগ (৫০০ এম এল) । কয়েক রকমের চামচ ( এক সাথে অনেক গুলা প্লাস্টিকের চামচ থাকে , কোনটা ৫ গ্রাম, ১০ গ্রাম, ৫০ গ্রাম, ১০০ -২০০ গ্রাম এইভাবে । এই চামচ দিয়ে মেপে মসলা দেওয়া খুব সোজা )
১২। গা বাচাইতে একটা ভালো ও মোটা দেখে এপ্রন ।
কিছু ছবি দিলাম বুঝার জন্য ঃ
নিচের ছবিতে মাপ দেওয়ার চামুচ খেয়াল করুন।
২|
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৬
রাজিব খান০০৭ বলেছেন: আপা যন্ত্রপাতি কেনা আর মেলা করার জন্য যথাপুযক্ত সেলামী দেন। তারপর রান্নাবান্না
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪৯
রাগ ইমন বলেছেন: া হা , শুভ নববর্ষ রাজিব।
সেলামী এসে নিয়ে যাও।
৩|
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৯
শপথ বলেছেন: আফনের ভাবসাব দেইখ্যা ঘোরোতর সংসারী মনে হয়।ব্যচেলার মানুষ এতো ডিব্বা ডাব্বা পাইবেন কই??
কম কম ব্যবহার...এর নাম ব্যচেলার
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৩
রাগ ইমন বলেছেন: ঘটনা হইলো , বেসিক মানে বেসিক । একজন হলেও যা লাগে , দুই জন হলেও তাই লাগে । উপরের তালিকা দিয়ে একটা ছোট পরিবারের প্রয়োজন মিটে যাবে।
৪|
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১২
আলী প্রাণ বলেছেন: কম কম ব্যবহার...এর নাম ব্যচেলার
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৩
রাগ ইমন বলেছেন: এইটা ব্যাচেলর না , অলসদের স্লোগান ।
ধুইতে চায় না , চরম অলস
৫|
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১৩
স্তব্ধতা' বলেছেন: ওরে বাবা, ব্যাপক প্রস্তুতি দেখি।বড়লোক ব্যাচেলরদের রেসিপি আসছে মনে হচ্ছে।আম ব্যাচেলরদের কি হবে? শুভ নববর্ষ।
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০২
রাগ ইমন বলেছেন: বাংলার পাতিলের ছবি পাই নাই । তাই আমিশা পাতিলের ছবি দিতে বাধ্য হইয়াছি ।
দেশী জিনিস কিনলেই তো হয় । দাম কম পড়ার কথা। আমি বলেছি শাড়ি পড়তে হবে এখন আপনি জনি প্রিন্ট কিনবেন না ঢাকাই জামদানি - সেইটা আপনের ব্যাপার।
যারা ১০-২০- ৩০ হাজার টাকা দিয়ে মোবাইল সেট কেনে, তাদের মুখে আসলে টাকার হিসাব মানায় না । এর চেয়ে প্রেসার কুকার , মিক্সার , মাইক্রো ওয়েভ ওভেন কিংবা নন স্টিক প্যান কেনা অনেক বেটার ।
নেন , এইটা আপনার জন্য
৬|
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২৬
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
শাশুড়ি থাক্তে নিজে রান্না করুম ক্যান?
শশুড় বাড়ি মধুর হাড়ি.......![]()
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০৩
রাগ ইমন বলেছেন: রান্না করা লাগবে না , বাজার করতে হবে ।
ঐ , কে আছিস , বাজারের ব্যাগটা দে তো ধরিয়ে!
৭|
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪৩
অপ্রয়োজন বলেছেন: একজন 'প্রকৃত' ব্যচেলরের রান্নাঘরে থাকবে:
মাস্ট: মাইক্রোওয়েভ
মোটামুটি জরূরী: প্লেট, গ্লাস, বাটি (সিরিয়াল বা স্যুপের জন্য), টেবিল চামচ, কাটা চামচ, ডাইনিং নাইফ ( যদি স্টিলের/কাচ হয় তাহলে একটা করে, প্লাস্টিকের হলে একাধিক হতে পারে)।
ঐচ্ছিক: লবন আর মরিচ
এর বাইরে কিছু থাকলে সে প্রকৃত ব্যচেলর না। ![]()
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০৪
রাগ ইমন বলেছেন: হা হা হা হা হা হা , এই দিয়ে রান্না হবে? তাও আবার বাংলাদেশী রান্না ?
৮|
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আমারে কি ঘর জামাই পাইছেন্নি?
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২৪
রাগ ইমন বলেছেন: ঘর থাকতে রাস্তায় থাকবা?
সেইটা কি ঠিক হবে?
৯|
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:১৬
তাহসিন আহমেদ বলেছেন: এটা তো বিরাট ফেমেলির জন্য লাগবে মনে হয়।
ব্যাচেলর রা ১টা দিয়েই সব কাজ চালায়।যেমন সিলভারের বল/গামলা।মুড়ি-চানাচুর মেখে ও খায়,ভাত ও খায়,আম-কাঠাল কেটে রেখে খায়,ভর্তা বানিয়ে খায়।মালটি পারপাজ কাজে লাগে এমন জিনিস ব্যাচেলর ব্যভার করে।আমার অনুমান ৭০-৮০ ভাগ ব্যচেলর বোতল থেকে সরাসরি পানি পান করে,জগ থেকে ও সরাসরি!! কে আবার ঝামেলা করে গ্লাসে পানি ঢালবে?গ্লাস কে ধুবে?আর গ্লাস থাকলে অবধারিত ভাবে স্মোকার বন্ধুরা গ্লাস টাকে এশট্রে বানিয়ে ফেলবে।জীবন থেকে নেওয়া বললাম।
তাই হলুদ তারা টিপিতো হইয়াছে। আমার পরিবার হলে,বিবিসাহেবাকে দেখাবো বেঁচে থাকলে।সে যদি কিছু করে...আমি এমনেই চালিয়ে নেব।
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২৭
রাগ ইমন বলেছেন: া হা হা হা হা হা হা , চরম!
আসলে , আমি যেই তালিকা দিলাম সেইটা পরের পোস্টের সাথে যুক্ত । বাংলাদেশী সব রকমের রান্না করতে চাইলে এইটা লাগবে । রান্না না করলে তো আর লাগবে না , তাই না?
তবে এই বেসিকটা একটা ছোট পরিবারের জন্যও চলে যাবে।
১০|
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৮
আলী প্রাণ বলেছেন: লেখক বলেছেন: ....তবে এই বেসিকটা একটা ছোট পরিবারের জন্যও চলে যাবে।
এই যদি ছোটর তো বড়র কি হবে গো দিদি.......
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫৭
রাগ ইমন বলেছেন: বাচ্চা কাচ্চা হইলে বুঝবেন।
১১|
১৬ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:২৭
হাম্বা বলেছেন: রাজিব খান০০৭ বলেছেন: আপা যন্ত্রপাতি কেনা আর মেলা করার জন্য যথাপুযক্ত সেলামী দেন। তারপর রান্নাবান্না
স্তব্ধতা' বলেছেন: ওরে বাবা, ব্যাপক প্রস্তুতি দেখি।বড়লোক ব্যাচেলরদের রেসিপি আসছে মনে হচ্ছে।আম ব্যাচেলরদের কি হবে? শুভ নববর্ষ।
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০২
লেখক বলেছেন: বাংলার পাতিলের ছবি পাই নাই । তাই আমিশা পাতিলের ছবি দিতে বাধ্য হইয়াছি ।
দেশী জিনিস কিনলেই তো হয় । দাম কম পড়ার কথা। আমি বলেছি শাড়ি পড়তে হবে এখন আপনি জনি প্রিন্ট কিনবেন না ঢাকাই জামদানি - সেইটা আপনের ব্যাপার।
যারা ১০-২০- ৩০ হাজার টাকা দিয়ে মোবাইল সেট কেনে, তাদের মুখে আসলে টাকার হিসাব মানায় না । এর চেয়ে প্রেসার কুকার , মিক্সার , মাইক্রো ওয়েভ ওভেন কিংবা নন স্টিক প্যান কেনা অনেক বেটার ।
নেন , এইটা আপনার জন্য
আপু এইগুলা কি নন স্টিক
১২|
১৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৩
ফাহামুন রহমান পুন্নী বলেছেন: ্
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২৬
রাগ ইমন বলেছেন: হাড়ি পাতিল নন স্টিক হওয়াটা জরুরী না তবে সময় বাচাইতে ভালো। নন স্টিক প্যানে কখনোই লোহা , পিতলের কোন খুন্তি চামচ ব্যবহার করবেন না । প্লাস্টিকের ব্যবহার করুন। কাঠের ( চোক্ষা না) ব্যবহার করুন। ধোয়ার সময়ে সাবান পানি (গরম) ও নরম স্পঞ্জ ব্যবহার করুন। সাবধানে ব্যবহার করলে আখেরে দাম উঠেই আসবে।