| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেত্রকোনায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক
শাহবাগের আন্দোলন থেকে জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বর্জনের ডাক আসার পর ‘অনিশ্চয়তার’ মধ্যে ইসলামী ব্যাংক নেত্রকোনা শাখা থেকে কযেক শ’ গ্রাহক তাদের হিসাব বন্ধ করে দিচ্ছেন।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শাহবাগ গণজাগরণ আন্দোলনের স্থানীয় সমর্থকরা সোমবারই এ শাখা ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছিল।
এর আগে তারা জামায়াত নেতাকর্মীদের পরিচালিত নেত্রকোনা আইডিয়াল হাসপাতাল প্রাইভেট লিমিটেড, আইডিয়াল স্কুল ও রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজে তালা ঝুলিয়ে দেয়।
তরুণদের ওই ঘোষণার পর মঙ্গলবার সকালে ব্যাংক খোলার আগেই হিসাব বন্ধ করতে গ্রাহকরা শহরের ছোট বাজারের হাশেম প্লাজায় ব্যাংক কার্যালয়ে ভিড় করতে থাকেন।
সকাল ৯টায় ব্যাংকের কার্যালয় খুলতেই গ্রাহকরা তাদের হিসাব প্রত্যাহারের আবেদন শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জটলাও বাড়তে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পঁচাত্তর বছর বয়সী জুবায়েদুল ইসলাম দুপুর সাড়ে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় তিনি ব্যাংকে এসেছেন।
দুপুর পর্যন্ত দুই থেকে তিনশ জন হিসাব প্রত্যাহার করে টাকা তুলে নিয়ে গেছেন বলে তার ধারণা।
আরেক গ্রাহক হেনা আক্তার জানান, যে কোনো সময় ব্যাংকটি বন্ধ হয়ে যেতে পারে- এমন আশঙ্কা থেকেই তিনি হিসাব প্রত্যাহার করে জমা টাকার পুরোটাই তুলে নিয়েছেন।
ব্যাংকের ব্যাপস্থাপকও ব্যাংক বন্ধ না হওয়ার নিশ্চয়তা দিতে না পারায় হিসাব প্রত্যাহার করেছেন বলে জানান গ্রাহক আব্দুল মোতালেব। একই কথা বলেন গ্রাহক মিনা আক্তারও।
ইসলামী ব্যাংকের নেত্রকোনা শাখার সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক জানান, সকাল থেকে বেশ কিছু গ্রাহক তাদের হিসাব প্রত্যাহার করে নিয়েছেন।
তবে ঠিক কতোজন হিসাব প্রত্যাহার করেছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন এই ব্যাংক কর্মকর্তা।
নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান জানান, ব্যাংকটির নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রেফারেন্স - Click This Link
২|
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪২
সাংবাদিক মানেই সাংঘাতিক বলেছেন: +
৩|
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৬
জনী_দা _ফাজিল বলেছেন: খানকির পোলারা কি সুরু কোরলো?
৪|
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮
সানজানা আহমেদ সানা বলেছেন: সত্যি সেলুকাস । বড়ই বিচিত্র এই দেশ ।
৫|
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫
বোকা_ছেলে বলেছেন: বড়ই বিচিত্র এই দেশ ।
৬|
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
এক মাসের আগের খবর দিয়া লাভ কি ? এখন খবর নিয়া দেখেন -
১০ টাকা দিয়া account খুলায় ইসলামীক ব্যাংক
৭|
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
২০১৩ বলেছেন: সোনা ব্যাংকে যান সোনা। তানভিরে পুটু মেরে দিক।
গাজাখুরি নিউজ না দিয়ে , মাচুদ মিয়ার সমাবেশে কত কুটি লোক হইল সেই হিসেব নেন। আর তার কথা কয় জনে শুনল তা বোঝার চেষ্টা করেন।
৮|
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:২৬
প্রিয়ভাষিণী বলেছেন: নতুন খবর কি?
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩
শহীদুল্লাহ খান বলেছেন: good news ....