নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিরাপদ ব্লগার

অমাবশ্যার চামচিকা

আমি অন্ধকারেও পথ হারাই না

অমাবশ্যার চামচিকা › বিস্তারিত পোস্টঃ

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের দেয়াল ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু

১০ ই জুন, ২০১৪ সকাল ৮:২৬

প্রচণ্ড বৃষ্টি হচ্ছে । পাহাড়ের গা ঘেঁষে তৈরি স্টেডিয়ামের গা বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে । ঠিক নিচেই জনবসতি । উঁচু দেয়ালের ঠিক পাশের ঘরে তিন সন্তান ঘুমাচ্ছে । গভীর রাতে বাবা-মা তাদের সন্তানদের সতর্ক করতে আসলেন । সতর্ক করে ফিরতে না ফিরতেই হুরমুর করে সব ভেঙ্গে পড়লো । বাবা-মা চাপা পড়লো । সন্তানের ঘর বলতে তখন আর কিছু নেই সেখানে, শুধুই ধংসস্তুপ ।

এমন ট্র্যাজেডিই ঘটেছে গতকাল লাক্কাতুড়া চা বাগানে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের পাশের বসতিতে ।







লোকালয়ের মাঝে হুট করে গড়ে ওঠা স্টেডিয়ামের ব্যপারটা আমার শুরু থেকেই পছন্দ হচ্ছিল না । এভাবে হয় না, একটা স্টেডিয়ামের মতো বিশাল স্থাপনা গড়তে হলে অনেক আগে থেকে পরিকল্পনার দরকার, তাড়াহুড়ো করে মাটি দিয়ে খাদ ভরাট করে বাউন্ডারি দেয়ার কারণেই এই ট্র্যাজেডি । পাহাড়ি এলাকায় বৃষ্টিতে মাটি সরে যাওয়াটা খুব স্বাভাবিক একটি ঘটনা ।

বাবা-মা আহত হয়েছে, সন্তানদের কেউ বেঁচে নেই । আজ যারা সন্তানদের হারিয়েছে তাদের কাছে একটা ক্রিকেট স্টেডিয়াম, সেখানে বিশ্বকাপ ক্রিকেট - এসবের কোনও অর্থ নেই । তাদের কাছে সন্তানরাই তাদের পৃথিবী ।

আজকাল মানুষের আবেগ-অনুভূতি মৃতের সংখ্যা নির্ভর হয়ে গেছে । রানা প্লাজা ধসে পড়লে সবার ভিতরে তোলপাড় হয়ে যায়, স্টেডিয়ামের দেয়াল ধসে তিনজনের মৃত্যুর ঘটনা হয়তো খুব বেশি দিন কেউ মনে রাখবে না । অথচ মৃত্যু মৃত্যুই, মৃতের সংখ্যা যতজনই হোক । এমন অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে, আমরাও হাত গুটিয়ে বসে অনিয়মকে প্রশ্রয় দিয়ে যাচ্ছি ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ সকাল ১০:২৪

রাবার বলেছেন: দুক্ষজনক

২| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:১১

মোঃ তালেব বলেছেন: kubi dukkhjonok.. allaho oder behest nosib koruk. r baba ma ke dhorjo dharon korar khomota dik.

৩| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৪

সোজা কথা বলেছেন: ওদের আত্মার শান্তি কামনা করছি।
আর আমি সম্ভবত ৩নং গেট দিয়ে ঢুকেছিলাম খেলা দেখতে। সেখানের বাউন্ডারি বসতি থেকে দূরেই! যাহোক, আশাকরি কতৃপক্ষ সঠিক পদক্ষেপ নিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.