| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্কালীন পূর্ববাংলার পাগল
তৎলীন পূর্ববাংলার পাগল
আগের দিনে মাষ্টার মশাইরা গরু পিটিয়ে মানুষ করতো!মানে হল গরুমার্কা ছাত্রদেরকে বেত দিয়ে পিটিয়ে মানুষ করতো.....একবিংশ শতাব্দিতে বেত-কন্চি নিষিদ্ধ করা হল, ফলে একবিংশ শতাব্দির গরু গুলি গরুই হচ্ছে প্রতিনিয়ত"
কেন বললাম সেটা বলি এখন-
বেশ কিছু ক্লাব আর অর্গানাইজেশন এর কিছু কর্মকান্ড দেখে....!!!
সমাজ সেবক এই ক্লাব গুলির কাজ হল দরিদ্র ও দুস্থ মানুষদের কে সাহায্য করা এবং বিভিন্ন সময়ে পাশে দাড়ানো।অবশ্যই বাহ্!বাহ্! দেয়ার মত। এইসব ক্লাব আর অর্গানাইজেশন এর ফেইসবুক পেজ আর মেম্বার দের প্রোফাইলে হাজার হাজার লাইক সেই সাথে হাজার হাজার ফলোয়ারও। কারন গড়ীব মানুষগুলির পাশে দাড়ানো ছবি আর কর্মকান্ডের আপডেট।
বাহ্!বাহ্! দেশের ইয়াং জেনারেশন সহ বৃদ্ধ নারী-পুরুষ সকলের দেশপ্রেম দেখে আমার খুব-ই ভাল লাগে!!!
ভাল লাগে যখন এই ক্লাব গুলি শত-শত লুঙ্গি আর শাড়ি গরীব আর দুস্থ মানুষদের হাতে তুলে দেয়!!!
কেন ভাল লাগে সেটা ও বলি:
যাকাতে টাকা সংগ্রহ করে এই ক্লাব গুলি গরীব মানুষ দের হাজার হাজার লুঙ্গি দেয় তবে কোন গরীব-দুস্থ কে আমি নগ্ন দেখি নাই এখনোও। হয়তো এই লুঙ্গি শাড়ি পরেই গরীবরা চলাফেরা করে। নাকি লক্খ টাকা দিয়ে লুঙ্গি শাড়ি দিয়ে গরীব এই মানুষ গুলির সাথে উপহাস করে চিন্তা করে অবাক ও লাগে। আবার বিনোদন কার না ভালো লাগে?
আজ সকালে ফেইসবুক এ এক জনের স্ট্যাটাস দেখলাম:
যেখানে ঈদ উপলক্খে N.S.U এর (NSUSSC) সোস্যাল সার্ভিস ক্লাব গরীব দুস্থ পরিবার কে সেমাই,দুধ চিনি ইত্যাদি দেয়ার একটা উদ্যোগ নিয়েছে....৪০০ গ্রাম সেমাই,১ কেজি চিনি আরও সব জিনিষ নিয়ে ৫০০ টাকার একটা অংক ধার্য করেছে যা দিয়ে ১৭০টি পরিবার কে ঈদ আনন্দ দেয়ার এক বিশাল প্রয়াস!!!
বাহ্!বলবো নাকি উপহাস বলবো??
N.S.U এর সর্বমোট ছাত্র সংখ্যা আমি জানি না....তবে শতকরা ৯৫ শতাংশ ছাত্ররা উচ্চবিত্ত পরিবার অথবা স্বচ্ছল পরিবারের, এ ব্যাপারে আমার কোন সন্দেহ নাই। আর এর ভিতর থেকে যদি ১০০০ ছাত্র ৫০০ টাকা করে দেয় তাহলে টাকার অংক হয় ৫,০০,০০০ (পাঁচ লক্খ টাকা)!!! ৫ লক্খ টাকার দুধ,সেমাই আর চিনি??? (অবশ্য ৫ লাখ না ও হতে পারে)
কি হবে গরীব এই ১৭০ পরিবার কে এক বেলা মিষ্টি মুখ করিয়ে???
এবার আসি কাজের কথায়:
৫,০০০-১০,০০০ টাকা লাগে বর্তমানে একটা ছোট চা-সিগারেটের দোকান দিতে। তাহলে ৫ লক্খ টাকায় কতগুলি দোকান হয়???
-৫০ টা দোকান হয়!!!
১৭০ টি পরিবার কে মিষ্টি মুখ করানোর চেয়ে কি, এটা উত্তম না? যে ৫০ টি পরিবারের কর্তাকে অথবা কর্মঠ ব্যাক্তিকে ১০ হাজার টাকা দিয়ে একটা ছোট দোকানের ব্যবস্থা করে দেয়া??? যেন আগামি ঈদ-এ এই ৫০ টি পরিবার নিজ আয়ের টাকায় সেমাই,দুধ আর চিনি কিনতে পারে??
লুঙ্গি-শাড়ি অথবা দুধ-চিনি দিয়ে গরীবের পাশে দাড়ানোর নাম করে দেশপ্রেম নামক উপহাস বন্ধ করা কি শ্রেয় না???
নাকি???
একবিংশ শতাব্দিতে বেত-কন্চি নিষিদ্ধ করার ফলে একবিংশ শতাব্দির গরু গুলি গরুই হচ্ছে প্রতিনিয়ত???
©somewhere in net ltd.