নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তত্কালীন পূর্ববাংলার পাগল​

http://www.facebook.com/xico.vince

তত্কালীন পূর্ববাংলার পাগল​

তৎলীন পূর্ববাংলার পাগল​

তত্কালীন পূর্ববাংলার পাগল​ › বিস্তারিত পোস্টঃ

বিবেগ আর বুদ্ধি!!!

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৭



যুদ্ধখেত্রে দাঁড়ানো প্রতিদ্বন্দী । যদিও বুদ্ধির কাছে বিবেগের পরাজয় সব সময়-ই হয় । অর্থাৎ- যার বিবেগ আছে তার বুদ্ধি নাই বললেই চলে আবার যার বুদ্ধি আছে তার বিবেগ নিয়ে ভাবার-ই সময় নাই ।



বিবেগ অথবা বুদ্ধি কোনটা নিয়েই গবেষনা করার মত ঘিলু আমার নাই শুধু মাত্র ১.৫ কেজি ওজনের একটা ঘিলু মাথার ভিতর আছে যেটা দিয়ে চিন্তা করলে বিবেগ আর বুদ্ধি দুটোই লোপ পায় । অনেক কিছুই অনলাইনে পড়ি ।



যেমন:

এক জরীপ মতে ২০১১ সালে বিশ্বে মোট ১ কোটি ৯ লক্ষ মিলিওনিয়ার ছিল যাদের মোট জমা কৃত সম্পদের পরিমাণ ৪২,৭০,০০০ কোটি ইউএস ডলার। যদি তারা সকলেই তাদের সম্পদের ৪০ ভাগের ১ ভাগ (জাকাত) দান করত তাহলে তা ১,০৬,৭০০ কোটি ইউএস ডলার হত....



[Source: (PDF) 2011 World Wealth Report (Report). Capgemini. 2011. Retrieved 11 September 2013. Link – http://www.ml.com/media/114235.pdf]



অপর এক জরীপে বলা হয়েছে যে বিশ্বে ১৪০ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে (দৈনিক আয় ১.২৫ ডলারের কম) বসবাস করছে।



[Source: Global Issues, 2011. Poverty Around The World by Anup Shah]



আমরা যদি ৯৮,০০০ কোটি ডলার (বাকি ৮,৭০০ কোটি অন্যান্য খাতের জন্যে) এই ১৪০ কোটি দরিদ্র জনগোষ্ঠীর নিকট সমান ভাবে প্রতি বছর বণ্টনের ব্যবস্থা করতে পারতাম তাহলে প্রত্যেকে প্রতি বছর প্রায় ৭০০ ডলার (৫৪,৬০০ টাকা) বা প্রতি মাসে ৫৮ ডলার (৪,৫৫০ টাকা) সহায়তা পেত যা ন্যূনতম চাহিদা মেটানোর জন্যে যথেষ্ট। একটি দরিদ্র পরিবারে ৫ জন সদস্য থাকলে তারা প্রতি মাসে পাবে ৪,৫৫০ X ৫ = ২২,৭৫০ টাকা।



যদি শুধু মিলিওনিয়াররা জাকাত দিত তাহলেই এই অবস্থা, বাকি ছোট-খাট ধনীরাও দিলে কি হত ভেবে দেখার বিষয়।



[বি.দ্র.:In the United Kingdom, Muslims today give more to charity than people of other religions, according to a British poll. There, Muslims, on average, gave $567, compared to $412 for Jews, $308 for Protestants, $272 for Catholics and $177 for atheists. Today, conservative estimates of annual zakat is estimated to be 15 times global humanitarian aid contributions.

See –

1. NBC News

2. IRIN Humanitarian News

3. Zakat – Wikipedia



এই ধরনের অদ্ভুত লেখা পড়লে আর চিন্তা করলে মনে হয়- যারা অনলাইনে এইসব নিউজ লেখে তারা না জানি কতটাই মহান?আবার এইসব তথ্য পড়াটাও বেশ বিনোদনমূলক.....এধরনের লেখা পড়ার পর একটা ব্যাপার আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগে সেটা হল- দেশপ্রেমিক এই ধরনের অধিকাংশ লেখক-ই উচ্চবিত্ত আর আমি অন্তত কিছু লেখক কে চিনি যারা এসি রুম এ বসে লেখেন আর লেখা দিয়ে ঝড় তুলতে পারেন অনলাইনে....



আমার প্রশ্ন-

লেখা দিয়ে ঝড় তোলার চেয়ে কি জাকাত আদায়ের একটা ঝড় তোলা শ্রেয় না?



অথবা আপনি নিজে কি জাকাত দেন?



যেহেতু জাকাত শুধু মাত্র মুসলিম দের জন্য ফরজ তাই-

উপরের সব লেখা ভুলে গিয়ে, সব বুদ্ধিমান উচ্চবিত্ত মানুষের কথা ভুলে, আমরা যারা মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের মানুষ, আমরা কি পারি না- আমাদের আয়ের ২.৫০% অংশ [স্বর্ণ সাড়ে ৭ তোলা বা ৮৮ গ্রাম প্রায়....রৌপ্য সাড়ে ৫২ তোলা বা ৬১৩ গ্রাম প্রায়।] কোনও গরীবের হাতে তুলে দিতে?



[বি.দ্র.:ইসলাম এর কোনও ধর্মগ্রন্থে অথবা কোরআন হাদিস-এ আমি এখনোও কোনও লেখা পাইনি যেখানে বলা হয়েছে লোন অথবা ৠন থাকলে জাকাত মাফ....বরং স্পষ্ট ভাষায় লেখা আছে জাকাত ফরজ আর যেহেতু জাকাত ফরজ তাই এর সামনে সম্ভবত হাদিস এর যুক্তি না দেয়াটাও শ্রেয়]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.