নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তত্কালীন পূর্ববাংলার পাগল​

http://www.facebook.com/xico.vince

তত্কালীন পূর্ববাংলার পাগল​

তৎলীন পূর্ববাংলার পাগল​

তত্কালীন পূর্ববাংলার পাগল​ › বিস্তারিত পোস্টঃ

বিধাতার লেখা

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৫

মকবুল সাহেব! বয়স আনুমানিক ৫৭-৫৮; একটা প্রাইভেট কোম্পানির একাউন্ট ম্যানাজার। ৩৫০০০ টাকা স্যালারি পায়। ঢাকার মিরপুর এলাকায় ৩ বেড এর একটা বাসা ভাড়া নিয়ে থাকে, যার ভাড়াই ১৮০০০ টাকা। প্রাইভেট চাকরী কোনও ভরসা নাই, তাই গত ৫ বছরে সে দিনও অফিস লেট এ আসেনি। বরাবর সবার আগেই সে অফিসে এসে হাজির, মাঝে মাঝে তো গেট খোলার আগেই এসে দাড়িয়ে থাকে। গত ২২ বছরে হয়তো ২২ দিন অফিস মিস করেনি। বরং বন্ধের দিন গুলিতেও অফিস এ আসে ওভার টাইম করে কিছু পয়সা আয় করার জন্য।



২ ছেলে মেয়ে আর স্ত্রী কে নিয়ে খুব টানাটানির সংসার না তবে এত টাকা বাসা ভাড়া দিয়ে ছেলে মেয়ের পড়াশুনার টাকা যোগার করতে একটু কষ্টই হয়। কিছুদিন আগেই ছেলেটার গ্রাজুয়েশন শেষ হল আর মাথা থেকে যেন বিশাল একটা বোঝা নেমে গেল মকবুল সাহেবের। এখন কিছু টাকা বাঁচিয়ে মেয়েটার একটা ভাল কোচিং এর ব্যবস্থা করা যাবে। আগামী বছর মেয়েটার এইচ.এস.সি পরীক্খা।



আজ সকাল থেকেই মকবুল সাহেবের মনটা খুব ভাল। অতি মাত্রায় ভাল। অফিসে এসেই সবাইকে খুব হাসি খুশি ভাবে বলছে আজ তার ছেলে একটা চাকরীর ইন্টারভিউ দিতে যাবে, সবাই যেন একটু দোয়া করে তার ছেলেটার জন্য। সেই সাথে একটু চিন্তিতও সে, কারন আজই কি দরকার ছিল হরতাল দেয়ার? কিভাবে যাবে ছেলেটা এতদূর? চিন্তা করতে করতেই কাজে ব্যস্ত হয়ে গেল মকবুল সাহেব।



২ ঘন্টা পর একটা কল আসলো মকবুল সাহেবের মোবাইলে, ওপর পাশ থেকে কেউ একজন জানালো আপনার ছেলে হাসপাতালে, জলদি আসুন। মুর্ছা যাওয়ার মত অবস্থা মকবুল সাহেবের। কোন মতে ছুটে বের হয়ে গেলেন মকবুল সাহেব হাসপাতালের উদ্দেশ্যে।

____________________!!!!

হরতালে ইন্টারভিউ দিতে যাওয়ার পথে, পিকেটার দের ককটেইল হামলায় মকবুল সাহেবের ছেলের দুটো চোঁখ-ই আর নেই।

.............



ঠিক ২ ঘন্টা আগে যেই মানুষ টা পৃথিবীর সবচেয়ে সুখী বাবা ছিল এখন সে পৃথিবীর বুকে সবচেয়ে অসহায় আর দুঃখী একজন।



ঘটনাটি আমার মনগড়া কোন গল্প না। এটা বিধাতার লেখা হয়তো সবচেয়ে কঠিন গল্প অথবা কোনও উপহাস। পত্রিকায় ঘটনাটি লেখা হয়েছে কি না আমি জানি না। তবে আমার খুব কাছেই ঘটে যাওয়া এই ঘটনার পর নিজেকে স্বাধীন দেশের বাঙালী বলতে যতটা লজ্জা লাগে ঠিক ততটা ঘেন্যাও লাগে।



বাহ্!বীর বাঙালির স্বাধীন যৌনতন্ত্র থুক্কু গনতন্ত্র।আমার ভোট শুধু আমার তাই কাউকেই দিব না এই বাংলার মাটিতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.